
ব্যালন ডি’অর নিয়ে কিলিয়ান এমবাপ্পের সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক। প্রকাশ্যে তিনি ভোট চেয়েছিলেন। এটার রেশ ছড়িয়ে পড়েছে ফ্রান্স দলেও। সতীর্থরা রীতিমতো ক্ষুব্ধ। তাতে করে ড্রেসিংরুম দুই ভাগে বিভক্ত বলে ফরাসি এক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।
জাতীয় দলে এমবাপ্পে-দেম্বেলে সতীর্থ হলেও ক্লাবে তাঁরা আলাদা দলে। দেম্বেলে খেলেছেন পিএসজিতে। এমবাপ্পের দল রিয়াল মাদ্রিদ। ফরাসি অধিনায়কের মতে তাঁকে ব্যালন ডি’অরের জন্য নির্বাচিত মনে করা হয়েছিল। চোটের কারণে মূলত তাঁর সতীর্থর (দেম্বেলে) ভিন্ন ছিল। ফ্রান্সের সংবাদমাধ্যম লেকিপের প্রতিবেদন অনুযায়ী এমবাপ্পের ব্যালন ডি’অর নিয়ে মন্তব্যের কারণে উসমান দেম্বেলে রীতিমতো ক্ষুব্ধ। অতীতে চুপ থাকলেও এবার নিজের বিরক্তি প্রকাশ করেছেন দেম্বেলে।
সবশেষ ২০২৫ ব্যালন ডি’অর জিতেছিলেন দেম্বেলে। এবার ২৬ অক্টোবর লন্ডনে দেওয়া হবে এই পুরস্কার। এমবাপ্পের বখা যে দেম্বেলের ভালো লাগেনি, সেটা তাঁর অগ্রিম মন্তব্য পছন্দ হয়নি। রোববার লিগ ওয়ানে ব্রেস্তের বিপক্ষে জয়ের পর দেম্বেলে বলেছিলেন, ‘কখনো নির্বাচিত একজন ছিলাম না। কঠোর পরিশ্রম করেছিলাম। প্যারিসে সেসময় (২০২৪-২৫) চমৎকার মৌসুম কাটিয়েছিলাম।’
এমবাপ্পে-দেম্বেলের এমন ঝগড়া নজর এড়ায়নি জেরোম রোথেনের। ফ্রান্সের সাবেক ফুটবলার আরএমসি স্পোর্টকে বলেন, ‘দেম্বেলে এটাকে খুব খারাপভাবে নিয়েছে। এটা নিশ্চিত। কিলিয়ান এমবাপ্পের ওপর বেশ ক্ষুব্ধ সে। এটা তার কাছে বিশ্বাসঘাতকতা মনে হয়েছে।’ এটা যে কেবল এমবাপ্পে ও দেম্বেলের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে, ব্যাপারটা তা নয়। পুরো ফ্রান্সের ওপরই প্রভাব পড়েছে।
২২ গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন এমবাপ্পের। সবশেষ ২০২৬ ফুটবল বিশ্বকাপে ১০ গোল ও ৪ অ্যাসিস্ট করে জিতেছেন গোল্ডেন বুটের পুরস্কার। এর আগে ২০২২ ফুটবল বিশ্বকাপের গোল্ডেন বুটও জিতেছিলেন। তবে অপূর্ণতা বলতে কেবল ব্যালন ডি’অর। কদিন আগে ফরাসি ফরোয়ার্ড বলেছিলেন, ‘হয়তো এবার ব্যালন ডি’অরের জন্য ভালো একটি বছর হতে পারে। তবে মানুষ তাঁদের নিজস্ব বিবেচনা অনুযায়ী ভোট দিতে পারেন।’
২০২৪-২৫ মৌসুমে দেম্বেলে পিএসজির হয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল করেছিলেন। অ্যাসিস্ট করেছিলেন ১৬ গোলে। প্যারিসিয়ানদের প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ে তাঁর অবদান অপরিসীম। ৮ গোল ও ৬ অ্যাসিস্ট করেছিলেন। হয়েছিলেন চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড়।

ফর্ম ফিরে পাওয়ার লক্ষ্যে সাত বছর পর ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরছেন বাবর আজম। চলমান প্রেসিডেন্টস ট্রফি গ্রেড ওয়ানে অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ওজিডিসিএল) হয়ে খেলবেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক। অতিথি খেলোয়াড় হিসেবে বাবরকে দলে নিয়েছে প্রতিষ্ঠানটি।
৬ মিনিট আগে
বাংলাদেশের কাছে টেস্ট হারের জন্য প্রস্তুতির ঘাটতিকে দায়ী করছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর মতে, অজিরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারেনি। একই সঙ্গে এই হারের জন্য বাংলাদেশের দারুণ পারফরম্যান্সের কথাও তুলে ধরেছেন তিনি।
২২ মিনিট আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে হারারেতে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নেমেই ইতিহাস গড়েছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার ব্রেন্ডন টেলর। শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে পুরুষদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
সাফ চ্যাম্পিয়নশিপের ড্র হয়েছিল গত আগস্টে। তখনই জানা গিয়েছিল, ঘরের মাঠের আসরে বাংলাদেশের গ্রুপসঙ্গী ভুটান ও শ্রীলঙ্কা। এবার জানা গেল, কোন দলের বিপক্ষে কবে মাঠে নামবে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে