
দুই গোল, এক অ্যাসিস্ট—পরিসংখ্যানটা এখানে রাফিনিয়ার। এলচেকে গত রাতে তিনি রীতিমতো নাচিয়ে ছেড়েছেন। তাঁর ছন্দে থাকার রাতে বার্সেলোনা দাপটের সঙ্গে শুরু করেছে নতুন মৌসুম।
২০২৪-২৫, ২০২৫-২৬ লা লিগা জয়ী বার্সা এবার নেমেছে হ্যাটট্রিক পূর্ণ করার লক্ষ্যে। শিরোপা প্রত্যাশীদের অভিযান শুরু হয়েছে মনে রাখার মতোই। ম্যানুয়েল মার্তিনেস ভালেরো স্টেডিয়ামে ৫-০ গোলে জিতেছে এলচের বিপক্ষে।
মাত্র ১৪ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। গোলটা পেনাল্টি থেকেই করেন রাফিনিয়া। ফেরমিন লোপেজের থ্রু-বল ধরে বক্সে ঢোকার সময় ফাউলের শিকার হয়েছেন রাফিনিয়া। রেফারি পেনাল্টির বাঁশি বাজানোর পর গোল আদায় করে নিতে মোটেও ভুল করেননি তিনি। প্রথমার্ধের শেষের দিকে বার্সার দ্বিতীয় গোলেও রয়েছে রাফিনিয়ার অবদান। অতিরিক্ত ৩ মিনিটে তাঁর অ্যাসিস্টে গোল করেন করিম আদেয়েমি। বার্সার হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল আদায় করে নেন আদেয়েমি।
আদেয়েমির মতো গত রাতে বার্সেলোনার হয়ে অভিষেক হয়েছে অ্যান্থনি গর্ডনেরও। কোনো গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করেন গর্ডন। ৬৭ মিনিটে তাঁর অ্যাসিস্টে গোল করেন রাফিনিয়া। এটা ম্যাচে রাফিনিয়ার দ্বিতীয় ও বার্সার তৃতীয় গোল। এরপর ৭১ থেকে ৭৯—৮ মিনিটে জোড়া গোল করেন লোপেস। যাঁর মধ্যে লোপেসের ৭১ মিনিটের সময় করা গোলটা আসে গর্ডনের অ্যাসিস্টে।
২০২৬-২৭ মৌসুমের লা লিগায় দাপুটে শুরু করলেও বার্সেলোনা পয়েন্ট তালিকার চারে। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সেভিয়া। দুই ও তিনে থাকা আলাভেস ও আতলেতিকো মাদ্রিদ উভয়েরই পয়েন্ট ৪। বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও নতুন মৌসুম শুরু করেছে জয় দিয়ে। পরশু রাতে এস্পানিওলকে ২-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) চলমান দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার ওপর ছড়ি ঘোরাচ্ছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৬ ওভারে ৬ উইকেটে ৩৮৯ রান করেছে। ধ্রুব জুরেল, ঋষভ পন্ত দুজনেই ৪৬ রানে ব্যাটিং করছেন। আর ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে চলছে বাংলাদেশ এইচপি-ভিক্টোরিয়া একাডেমির ম্যাচ। এক নজরে দেখে
১৯ মিনিট আগে
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের গল্প শেষ মাত্র দুই দিনেই। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমেও তীব্র সমালোচনা হচ্ছে ম্যাকাইয়ের উইকেট নিয়ে। তবু এই টেস্ট আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে নেতিবাচক রেটিং পাচ্ছে না বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
পেসার ব্রাইডন কার্সের হাতকড়া পরা অবস্থায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নড়েচড়ে বসেছে। ইসিবি এবার ব্যাপারটি নিয়ে তদন্ত শুরু করেছে বলে ইংল্যান্ডের সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে ৯ উইকেটে হারের পর তোপের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। দেশটির সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হয়েছিল ট্রাভিস হেড-প্যাট কামিন্সদের। রিকি পন্টিং-ইয়ান চ্যাপেলরাও তখন ছেড়ে কথা বলেননি অনুজদের। এবার ম্যাকাইতে জিতে ‘মুখ রক্ষা’ করেছে অস্ট্রেলিয়া। তবু তোপের মুখে অজিরা।
২ ঘণ্টা আগে