
আর্জেন্টিনা-স্পেন ফাইনালের গল্প ‘শেষ হয়েও না শেষ হওয়া’র মতোই। অনেকের হয়তো মনে হতে পারে, বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচটা কি ফের মাঠে গড়াচ্ছে? আসলে তা নয়। ১৯ জুলাই নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনাল ঘিরে চলছে ‘গণস্বাক্ষর কর্মসূচি’। কেউ পুনরায় ম্যাচটা আয়োজনের পক্ষে রয়েছেন। আবার অনেকেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধের দাবি তুলেছেন।
আরএমসি, ইউরোস্পোর্টসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, ‘আর্জেন্টিনাকে বাদ দিন’ শিরোনামের একটি অনলাইন পিটিশন চালু হয়েছে। এই পিটিশনে ১৭০ দেশ থেকে ফুটবলপ্রেমীদের স্বাক্ষর পড়েছে। বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। শুরুতে যে ৫০ লাখ স্বাক্ষরের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, সেটার চারগুণেরও বেশি হয়ে গেছে। এখন পর্যন্ত ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮ স্বাক্ষর জমা পড়েছে।
ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে—বিশ্বকাপ চলা অবস্থাতেই এমন একটি দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকেও এই প্রশ্নের উত্তর দিতে হয়েছিল বারবার। যদিও তিনি সব সময় তা উড়িয়ে দিয়েছিলেন। বিশেষ করে, আর্জেন্টিনা-মিসর ম্যাচের পর আলোচনা জোরালো হয়। ২-০ গোলে পিছিয়ে থেকে আর্জেন্টিনার ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয় ছাপিয়ে আলোচনায় আসে রেফারিং ইস্যু। বিতর্কিত রেফারিং নিয়ে কোচ হোসাম হাসান এবং ফরোয়ার্ড মোস্তফা জিকো আর্জেন্টিনার ওপর রেফারির পক্ষপাতিত্বের বিষয়টি সামনে নিয়ে এসেছিলেন।
ফাইনালের সময় ব্যাপারটা উল্টো। তখন আবার দাবি করা হয়, আর্জেন্টিনা রেফারির সুবিধা পায়নি। আরএমসি-ইউরোস্পোর্টসহ বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যমে যে পিটিশন প্রকাশিত হয়েছে, তাতে ২ কোটিরও বেশি স্বাক্ষর পড়েছে। পিটিশনের বক্তব্যে বলা হয়েছে, ‘যদি আগেই বিজয়ী ঠিক করা থাকে, তাহলে বাকি দলগুলো কেন এই টুর্নামেন্টে খেলবে? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দিন এবং সবাইকে ন্যায্যভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিন।’
২০২২ ফুটবল বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পর জয়রথ ছুটছিল আর্জেন্টিনার। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ টানা ১৩ ম্যাচ জিতে আলবিসেলেস্তেরা পা রাখে ফাইনালে। টানা দুইবার শিরোপা জয় লিওনেল মেসি-এনসো ফের্নান্দেসদের কাছে ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু স্পেনের কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে স্কালোনির শিষ্যদের। হারের ব্যবধানের চেয়েও আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস স্পেনের একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যস্ত ছিলেন ঠিকই। কিন্তু স্পেনের ওপর কোনো চাপই সৃষ্টি করতে পারেনি আলবিসেলেস্তেরা। এমনকি এই ফাইনালে রেফারি স্লাভকো ভিনচিচের বেশ কিছু সিদ্ধান্ত ম্যাচের ফলে প্রভাব রেখেছে বলে অনেকের অভিযোগ। তবে কোচ লিওনেল স্কালোনির মতে ফাইনালের রেফারিং ন্যায্য ছিল।
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জিতেছে স্পেন। এর আগে ২০১০ বিশ্বকাপে স্প্যানিশরা জিতেছিল ১-০ গোলেই। সেই ফাইনালও গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। এখন পর্যন্ত সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে ব্রাজিল। ইতালি ও জার্মানির রয়েছে চারটি করে শিরোপ। তিনবার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। উরুগুয়ের সমান দুটি শিরোপা জিতেছে স্পেন। আর ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ এসেছে ১৯৬৬ সালে।

বিশ্বকাপ ব্যর্থতা কাটিয়ে নতুন করে শুরুর পরিকল্পনায় এগোচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি জার্মানি ও ফ্রান্স। সেই নতুন পথের নেতৃত্ব দিতে যাচ্ছেন আধুনিক ফুটবলের দুই কিংবদন্তি কোচ—ইয়ুর্গেন ক্লপ ও জিনেদিন জিদান...
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপের শেষ ষোলোয় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয়ে লাল কার্ড দেখেছিলেন বালোগান। নিয়ম অনুযায়ী পরের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে তাঁর নিষিদ্ধ থাকার কথা ছিল। কিন্তু ফিফা সেই নিষেধাজ্ঞা স্থগিত করলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পরে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে
৫ ঘণ্টা আগে
সেঞ্চুরির পর তামিম ইকবালের শূন্যে উড়ে উদযাপন। ১৭ বছর আগে তামিমের সেই বাঁধভাঙা উচ্ছ্বাসের দৃশ্য দেশের ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে এখনো টাটকা। বাংলাদেশের সাবেক অধিনায়কের ঐতিহাসিক সেঞ্চুরির ভেন্যু লর্ডসে খেলার অপেক্ষা অবশেষে ফুরোচ্ছে। আগামী বছর এই ভেন্যুতে টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসের আসন্ন আসরে শুরুতেই কঠিন অগ্নিপরীক্ষার মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। ১২ দলের টুর্নামেন্টে অনুষ্ঠিত ড্রয়ে বাংলাদেশের নাম পড়েছে ‘এফ’ গ্রুপে। নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে ঋতুপর্ণা চাকমাদের মুখোমুখি হতে হবে তিনবারের সোনাজয়ী উত্তর কোরিয়ার। এই গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শক্ত
৯ ঘণ্টা আগে