
ডারউইনে আগামীকাল মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। এক দিন আগেই আজ প্রথম টেস্টের একাদশ ঘোষণা করল অস্ট্রেলিয়া। স্বাগতিকদের একাদশে ব্যাটিং-বোলিং মিলিয়ে দারুণ ভারসাম্য রয়েছে।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের একাদশে আছেন তিন পেসার ও এক স্পিনার। অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে পেস বোলিং লাইনআপে থাকছেন জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক। স্বীকৃত স্পিনার হিসেবে আছেন নাথান লায়ন। সবশেষ অ্যাশেজে ৩১ উইকেট ও ১৫৬ রান করে স্টার্ক হয়েছেন সিরিজসেরা।
ডারউইন টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন কামিন্স, হ্যাজলউড ও লায়ন। অ্যাডিলেডে গত বছরের ডিসেম্বরে অ্যাশেজে খেলার পর আর অস্ট্রেলিয়ার জার্সিতে খেলা হয়নি কামিন্সের। লায়নও সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে। অস্ট্রেলিয়ার জার্সিতে হ্যাজলউড সবশেষ খেলেছেন গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে ওপেনিংয়ে ট্রাভিস হেডের সঙ্গে আছেন জেক ওয়েদারাল্ড। হেড টেস্টেও যে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে পারেন, সেটা সবশেষ অ্যাশেজে প্রমাণ করেছেন। ৬২.৯০ গড় ও ৮৭.৩৬ স্ট্রাইকরেটে করে সর্বোচ্চ ৬২৯ রান করেন তিনি। ওয়েদারাল্ড ওপেনিংয়ে নামছেন উসমান খাজার পরিবর্তে। এ বছরের জানুয়ারিতে সিডনিতে অ্যাশেজের শেষ টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন খাজা।
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে টপ অর্ডারে আছেন মারনাস লাবুশেন। চার নম্বরে ব্যাটিং করবেন স্টিভ স্মিথ। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন অ্যালেক্স ক্যারি। আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টার।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাকেতে হবে ২২ আগস্ট। আট ম্যাচে সাত জয়ে ৮৭.৫০ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সবার ওপরে অস্ট্রেলিয়া। এই চক্রে চারে থাকা বাংলাদেশের সফলতার হার ৫৮.৩৩ শতাংশ।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ
জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজলউড

আরও একবার মাঠে নামবেন লিওনেল মেসি। এবার আর কোনো হিসাবনিকাশ নেই, সামনে নতুন কোনো টুর্নামেন্টও নেই। আছে শুধু বিদায়ের উপলক্ষ। বুয়েনস এইরেসে বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায় বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামবেন মেসি। যে জার্সি পরে প্রায় দুই দশক ধরে ফুটবল-জাদুতে সম্মোহিত করেছেন...
৫ ঘণ্টা আগে
আর মাত্র এক ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে শেষবার নামবেন লিওনেল মেসি। এমন মুহূর্তের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। যে মনুমেন্তালে মেসি শেষবার নামবেন, সেই স্টেডিয়ামে ভক্ত-সমর্থকদের সঙ্গে থাকবেন তাঁর সাবেক সতীর্থ আনহেল দি মারিয়াও। তবে নাহুয়েল মলিনা, পাওলো দিবালার এখানে থাকার কথা থাকলেও সেটা
৭ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতিতে পর্তুগালের আক্রমণভাগ সামলানোর দায়িত্বটা এখন গনসালো রামোসের কাঁধেই। রামোসও সেটা দারুণভাবে করে যাচ্ছেন। গোলের পর বন্দুকের গুলির মতো উদযাপন করেন তিনি। ২৫ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড এবার পোস্ট দিয়ে সেটা ডিলিটও করে দিলেন।
৮ ঘণ্টা আগে
আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসে একটি ছবি সময়ের ফ্রেমে চিরতরে বন্দি হয়ে আছে। ১৯৯৪ যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর নার্স সু কার্পেন্টারের হাত ধরে হেঁটে যাচ্ছেন দিয়েগো ম্যারাডোনা। উদ্দেশ্য অ্যান্টি-ডোপিং পরীক্ষা। ম্যারাডোনার মুখে হাসি। আর্জেন্টিনা টানা দুই ম্যাচ জিতেছে, দু
৮ ঘণ্টা আগে