
অস্ট্রেলিয়ায় মূল সিরিজ শুরুর আগে বাংলাদেশের প্রস্তুতিটা হয়েছে খুবই বাজে। হতাশাজনক ব্যাটিংয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পন করেছে নাজমুল হোসেন শান্তর দল। তবে প্রস্তুতি ম্যাচে সফরকারীদের এই পারফরম্যান্সকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন অজিদের তারকা ব্যাটার ট্রাভিস হেড।
তিন দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে ইনিংস এবং ৩৮ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচটাতে সফরকারীদের প্রাপ্তি কেবল মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি (১০৯*)। সাবেক ওয়ানডে দলপতির সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ২৬৩ রান করে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে খুবই হতাশ করেছে বাংলাদেশ। এ যাত্রায় ৫৪ রানে গুটিয়ে যায় ফিল সিমন্সের শিষ্যরা। তানজিদ হাসান তামিমের ২২ রানের ইনিংসটা ছিল সর্বোচ্চ। বাকিদের কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।
আগামী ১৩ আগস্ট ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ২২ আগস্ট ম্যাকাইতে সিরিজের শেষ টেস্ট শুরু হবে। হেডের মতে, মূল সিরিজের দিকে মনোযোগ বলেই প্রস্তুতি ম্যাচে ভরাডুবি হয়েছে বাংলাদেশের।
হেড বলেন, ‘যা হওয়ার তা তো হয়েই গেছে। ক্যারিয়ারে আমিও অনেক বাজে ম্যাচে খেলেছি। এ ধরনের ম্যাচগুলোতে সব সময়ই আলাদা চ্যালেঞ্জ থাকে। তখন আপনার মন অন্য কোথাও (মূল টেস্টে) পড়ে থাকে।’
হেডের মতে, প্রস্তুতি ম্যাচের ভরাডুবি ভুলে মূল সিরিজে দারুণ ক্রিকেট খেলবে বাংলাদেশ, ‘বাংলাদেশের ক্রিকেটাররা কেবল প্রথম টেস্ট নিয়ে ভাবছে। সে ম্যাচে কী করা যায়, তা নিয়ে ভাবছে। প্রথম ইনিংসে (প্রস্তুতি ম্যাচের) তারা ভালো খেলেছে। ২৭০ রানের মতো করেছিল। একটা সেঞ্চুরিও ছিল। বাইরে থেকে দেখে ফলাফল যেমনই মনে হোক না কেন, তারা হয়তো কিছুটা হতাশ হতে পারে। তবে বাংলাদেশের ভাবনা কেবল বৃহস্পতিবারের ম্যাচ নিয়েই।’

কয়েক দিন আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, টাঙ্গাইলের একটি টুর্নামেন্টে খেপ খেলতে গেছেন শেখ মোরছালিন, রাকিব হোসেন, রবিউলদের মতো ফুটবলাররা। পরবর্তীতে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, প্রমাণ স্বাপেক্ষে খেপ খেলতে যাওয়া ফুটবলারদের বিরুদ্ধে ব্যবস্থা নে
১ ঘণ্টা আগে
গত ১৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মাঠে শেষ ওয়ানডে চলাকালীন কাফ মাসেলে চোট পান লিটন। এই চোটের কারণে জিম্বাবুয়ে সফরে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। এমনকি শুরুতে অজিদের বিপক্ষে প্রথম টেস্টের দলে ছিলেন না। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় উন্নতি করায় শেষ পর্যন্ত দলে ডাকা হয় লিটনকে।
২ ঘণ্টা আগে
ঘরের মাঠে অস্ট্রেলিয়া খেলছে দাপট দেখিয়ে। নিজেদের ডেরায় সবশেষ ১৫ টেস্টের ১১টিতে জিতেছে অজিরা। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ট্রাভিস হেডরা ঘরের মাঠে দুর্দান্ত। তবে তারকা ক্রিকেটারদের নাম শুনে ভয় পেতে না করছেন বাংলাদেশের ফিল্ডিং কোচ আশিক মজুমদার।
৩ ঘণ্টা আগে
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এইচপির অধিনায়কত্ব করবেন উইকেটরক্ষক ব্যাটার ইরফান শুক্কুর। টুর্নামেন্টে অংশ নিতে আগামী ১৪ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে এইচপি দল। পুরো টুর্নামেন্ট হবে ডারউইনে।
৩ ঘণ্টা আগে