
টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাকি ছিল শুধু ওয়ানডে। বাংলাদেশের জার্সিতে এবার আর কোনো সংস্করণেই দেখা যাবে না মাহমুদউল্লাহকে। সামাজিক মাধ্যমে আজ এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহর নেতৃত্বে খেলেছিল বাংলাদেশ। তখন পেইন কিলার নিয়ে কথা বলায় সেটা নিয়ে এখনো চলে ব্যঙ্গ-বিদ্রুপ। মাহমুদউল্লাহ আজ অবসরের ঘোষণা দেওয়ার পর তাওহিদ হৃদয় এনেছেন সেই পুরোনো প্রসঙ্গ। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে হৃদয় লিখেছেন, ‘ছোটবেলায় টিভির সামনে বসে দেখা প্রত্যেকটা অসাধারণ মুহুর্তের জন্য ধন্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। সবাই আপনাকে সাইলেন্ট কিলার ডাকলেও, আমাদের বন্ধুমহলে আপনার নাম ছিলো ‘পেইন-কিলার’। এমন অনেক ম্যাচ আছে যেগুলোর শেষ মুহূর্তের স্বস্তি আপনার থেকে উপহার পেয়েছি। আমার দোয়ায় থাকবেন আপনি, যেমনটি সবসময় ছিলেন। অবসর জীবনের জন্য শুভকামনা।’
২০০৭ থেকে শুরু করে ২০২৫ পর্যন্ত ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মাহমুদউল্লাহ সতীর্থ হিসেবে অনেক ক্রিকেটারকেই তো পেয়েছেন। বাংলাদেশ সময় আজ রাত ৮টা ২০ মিনিটে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে অবসরের ঘোষণা দেওয়ার পর তাঁকে নিয়ে পোস্ট দিয়েছেন সৌম্য সরকার, শরীফুল ইসলামরা। ফেসবুকে এক আবেগঘন পোস্টে লিখেছেন, ‘প্যাশন, আত্মনিবেদন ও অসংখ্য স্মরণীয় মুহূর্তের এক যাত্রা। প্রত্যেক রান, উইকেট ও স্মৃতির জন্য কৃতজ্ঞ। ধন্যবাদ কিংবদন্তি।’ শরীফুল ইসলাম নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘অবসর জীবনের শুভকামনা মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। আপনাকে জাতীয় দলে অনেক মিস করব। আপনার পরবর্তী জীবনের জন্য শুভকামনা।’
রিশাদ হোসেন লিখেছেন, ‘একটি যুগের শেষ। মাহমুদউল্লাহ রিয়াদ ভাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। লাল সবুজের জার্সিতে আপনার প্যাশন, আত্মনিবেদন ও অসংখ্য স্মরণীয় মুহূর্তের জন্য ধন্যবাদ। সব সময় আপনি কিংবদন্তি হয়ে থাকবেন।’

ফখর জামানের নিষেধাজ্ঞায় ওপেনিংয়ে সুযোগ পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। সেই সুযোগটাকে দারুণভাবেই কাজে লাগালেন এই বাঁ হাতি ব্যাটার। ওপেনিংয়ে নেমেই ঝোড়ো ব্যাটিং করলেন এই বাংলাদেশি ক্রিকেটার।
১৪ মিনিট আগে
৩৬ মিনিটে ভারত আবারও সুযোগ তৈরি করেছিল, তবে কর্নার থেকে আসা জটলার ভেতর জোড্রিকের নেওয়া হেডটি সহজে তালুবন্দী করেন মাহিন। প্রথমার্ধের শেষ ১০ মিনিটে বাংলাদেশ খেলার গতি নিয়ন্ত্রণ করে ভারতকে চাপে রাখলেও ডেডলক ভাঙা সম্ভব হয়নি। যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করার আরও একটি প্রচেষ্টা ব্যর্থ হয় বাংলাদেশের।
৩৬ মিনিট আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পিন্ডিজের বিপক্ষে জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে অবশেষে মুখ খুললেন করাচি কিংসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ভিডিওটিতে সতীর্থ মঈন আলীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় তাঁকে।
৪০ মিনিট আগে
অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। আগের তিন ম্যাচের মতো এবারও শুরুর একাদশে ঠাঁই হয়নি যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার ডেকলান সুলিভানের।
২ ঘণ্টা আগে