
প্রথমার্ধে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ব্রাদার্স ইউনিয়নের গোলকিপার মোহাম্মদ রাজিব। ফর্টিস এফসির একের পর এক আক্রমণ অসাধারণ দক্ষতায় রুখে দেন তিনি। কিন্তু বিরতির পর আর সেই বাঁধ ধরে রাখা যায়নি। দ্বিতীয়ার্ধে খড়কুটোর মতো ভেঙে পড়ল ব্রাদার্সের রক্ষণ। একের পর এক জালে বল পাঠিয়ে ম্যাচটিকে একপেশে প্রদর্শনীতে রূপ দিল ফর্টিস। ব্রাদার্স ইউনিয়নকে ৬–০ গোলে বিধ্বস্ত করেছে তারা। বড় জয়ে জোড়া গোল ও জোড়া অ্যাসিস্ট করেছেন গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর বাবু।
গোপালগঞ্জে ৫৬ মিনিটে চুকউদের ক্রসে ওমর বাবুর প্রথম প্রচেষ্টা রাজিব পা দিয়ে ঠেকালেও ফিরতি বল ঠিকানায় পাঠান ইব্রাহিম। ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় ফর্টিস। বাঁ প্রান্ত থেকে ইসা জালোর নিখুঁত নিচু ক্রসে দূরের পোস্টে কেবল পা ছুঁইয়েই উল্লাসে মাতেন তরুণ উইঙ্গার ইনসান হোসেন।
শেষ ১৫ মিনিটে ব্রাদার্সের ওপর রীতিমতো তাণ্ডব চালায় ফর্টিসের আক্রমণভাগ। ৭৫ মিনিটে মনিরের চোখজুড়ানো থ্রু পাস ধরে ডিফেন্ডারদের পরাস্ত করে ব্যবধান ৩–০ করেন ওমর বাবু। এর মিনিট ছয়েক পর ৮১ মিনিটে প্রায় দুরূহ এক কোণ থেকে বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন তিনি।
পরের দুটি গোলের উৎস ছিলেন সেই ওমর বাবু। ৮৩ মিনিটে তাঁর পাস থেকে স্কোরশিটে নাম লেখান চুকউদে। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে শেষ গোলটি করেন রাফায়েল টুডু।
দিনের অন্য ম্যাচে গাজীপুরে চট্টগ্রাম সিটি এফসিকে ২–১ গোলে হারিয়েছে সিটি ক্লাব। মুন্সীগঞ্জে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছেড়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাব।

অস্ট্রেলিয়ার জার্সিতে সবশেষ নিক ম্যাডিনসন খেলেন ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে। দীর্ঘ ৮ বছর পর আজ তিনি ফিরলেন আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু ফিরে যে রেকর্ডে নাম লেখালেন, সেটা ম্যাডিনসন নিশ্চিতভাবেই ভুলে থাকতে চাইবেন। তাঁর লজ্জার রেকর্ডের দিনটা অস্বস্তিতেই শেষ করল অজিরা।
১ ঘণ্টা আগে
আবুধাবিতে একমাত্র টেস্টের শুরুটা আজ বাংলাদেশ দারুণ করেছিল। যেভাবে বাংলাদেশ এগোতে থাকে, সেক্ষেত্রে ন্যুনতম ৪০০ রান করতেই পারত তারা। কিন্তু হঠাৎ ধসে এখন ৩৫০ রান স্কোরবোর্ডে তুলতে পারে কি না, তা নিয়েই কাজ করছে সংশয়। সাদমান ইসলাম আফগানিস্তানের বোলারদের কৃতিত্ব দিয়েছেন।
২ ঘণ্টা আগে
ফিফা উইন্ডোতে খেলতে যাওয়াটাই যেন কাল হয়ে দাঁড়াল রাফিনিয়ার। এবার তাঁকে নিয়ে ভুগতে হবে বার্সেলোনাকে। ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে দুই ম্যাচে পাচ্ছে না বার্সা।
২ ঘণ্টা আগে
তানজিদ হাসান তামিম ব্যাটিং করেছেন ওয়ানডে মেজাজে। ১০০-এর বেশি স্ট্রাইকরেটে রান করেছেন। আবুধাবিতে প্রথম টেস্টের শুরুটা বাংলাদেশ করেছিল অসাধারণ। কিন্তু লাঞ্চ বিরতির পরই ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট তুলে আফগানরা চাপে ফেলে বাংলাদেশকে।
৩ ঘণ্টা আগে