
পাকিস্তানের টেস্ট অধিনায়কত্ব নেওয়ার সিদ্ধান্তে বাবর আজমের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ইংল্যান্ড সফরে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে কিছুই জানতেন না বলে বাবরের মন্তব্যের পর তাঁকে ব্যঙ্গও করেছেন সাবেক এই পেসার।
আকরামের মতে, অধিনায়কত্ব না নিয়ে বাবরের শুধু খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল।
ম্যানচেস্টারে একটি দাতব্য তহবিল সংগ্রহ অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনিসের সঙ্গে আলোচনায় পাকিস্তানের পারফরম্যান্স এবং বাবরের নেতৃত্ব নিয়ে কথা বলেন আকরাম। তিনি বলেন, ‘আমি কাউকে দোষ দিতে চাই না, আর আমার কথাও ভুল হতে পারে। তবে আমার মতে, বাবরের অধিনায়কত্ব নেওয়া উচিত হয়নি। এসবের কোনো প্রয়োজনই ছিল না।’
ইংল্যান্ড সফরে প্রথম দুই টেস্টে হারের পর পাকিস্তান দলে বড় ধরনের পরিবর্তন আনে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাতজন খেলোয়াড়কে দেশে পাঠানোর পাশাপাশি কোচিং স্টাফেও রদবদল করা হয়।
বার্মিংহামে তৃতীয় টেস্ট শুরুর আগে টসের সময় বাবরকে এসব পরিবর্তন নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে বাবর জানান, এ বিষয়ে তিনি কিছুই জানতেন না। বাবরের সেই মন্তব্যের প্রসঙ্গ টেনে আকরাম ব্যঙ্গ করে বলেন, ‘বাবর আজম বলেছিল, সে কিছুই জানে না। যদি কিছুই না জানো, তাহলে এখানে কী করছিলে? ছোলা বিক্রি করতে এসেছিলে?’
দলের খেলোয়াড়দের পাশে অধিনায়কের থাকার গুরুত্ব তুলে ধরে আকরাম বলেন, ‘অধিনায়ক সমর্থন না দিলে খেলোয়াড়দের পক্ষে নিজেদের সেরাটা দেওয়া কঠিন, ‘একজন খেলোয়াড় কিংবা মানুষ হিসেবে আমি মনে করি, আপনার নেতা বা অধিনায়ক যদি আপনার পাশে না দাঁড়ান, তাহলে আপনি নিজের শতভাগ দিতে পারবেন না।’

লিওনেল মেসির গল্পটা যেন শেষ হয়েও হলো না শেষ। সামাজিক মাধ্যমে একবার অবসরের ঘোষণা দেওয়ার পরও ৬ অক্টোবর দেখা যাচ্ছে তাঁকে। যদিও এই এক ম্যাচের বেশি তিনি খেলছেন না। বিশ্বজয়ী ফুটবলারের আর্জেন্টিনার হয়ে এক ম্যাচ পরই যে বিদায়ঘণ্টা বেজে যাচ্ছে, সেটা এখনো তাঁর সতীর্থদের বিশ্বাস হচ্ছে না।
৪০ মিনিট আগে
বয়স হয়ে গেছে ৩৪ বছর। লিওনেল মেসির সঙ্গে দীর্ঘদিন খেলেছেন জাতীয় দলে। আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম ভরসা নিকোলাস তালিয়াফিকো যে গোধূলিলগ্নে এসে পৌঁছেছেন, তা তিনি বুঝতে পেরেছেন। দিয়েছেন অবসরের ইঙ্গিত।
১ ঘণ্টা আগে
১৫ বছর আগে রিয়াল মাদ্রিদের যুব দলে ট্রায়াল দিতে গিয়ে জিদানের সঙ্গে প্রথম দেখা হয়েছিল এমবাপ্পের। সেই জিদানই এখন তাঁর জাতীয় দলের কোচ
২ ঘণ্টা আগে
ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কতটা উত্তাপ ছড়ায়, তা না বললেই নয়। যে ভেন্যুতেই খেলা হোক, ভক্ত-সমর্থকেরা তো বটেই, এমনকি ফুটবলাররাও হাতাহাতিতে জড়ান। ফাইনাল হলে তো কথাই নেই। তবে এবারের হাতাহাতির ঘটনা ফুটবল ম্যাচে নয়।
২ ঘণ্টা আগে