
ঢাকা থেকে সিঙ্গাপুর হয়ে ডারউইনে পা রাখে বাংলাদেশ দল। সফরকারীদের জন্য বিমানবন্দরেই কিছুটা চমক রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বিমানবন্দর থেকে বের হওয়ার গেটেই বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ব্যানার চোখে পড়েছে ক্রিকেটারদের। সেখানে ভেন্যু, ম্যাচ শুরুর দিনক্ষণও উল্লেখ করা আছে।
একে তো বাংলাদেশের চেয়ে শক্তির বিচারে বেশ এগিয়ে অস্ট্রেলিয়া। তার ওপর নিজেদের মাঠে খেলা। সব মিলিয়ে আসন্ন সিরিজে ফেবারিটের তকমা থাকছে অজিদের গায়েই। তবে ডারউইন বিমানবন্দরের ছোট আয়োজনই বলে দিচ্ছে, বাংলাদেশের বিপক্ষে সিরিজটা কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে প্যাট কামিন্সের দল।
কিছুটা আগেভাগেই অস্ট্রেলিয়া পৌঁছেছে বাংলাদেশ। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৩ আগস্ট। তার আগে হাতে সময় থাকলেও হেলায় নষ্ট করছে না অতিথিরা। দীর্ঘ ভ্রমণ শেষে বিশ্রাম নিয়ে আজ প্রথমবারের মতো অনুশীলন শুরু করেছেন শান্ত-মুশফিকরা। টিম বাস থেকে মাঠের পাশে নামতেই রোদের ঝলকানি। প্রকৃতির এমন উষ্ণ অভ্যর্থনা সিরিজ শুরুর আগে মন ভালো করবে তাতে সন্দেহ নেই। আগস্ট মাসে ডারউইনের আকাশে মেঘ থাকে না বললেই চলে। রোদের সঙ্গে এদিন বাতাসও ছিল।
শুরুতে অনুশীলনের জন্য নিজেদের প্রস্তুত করে নেন ক্রিকেটাররা। এরপর কিছুক্ষণ চলে ওয়ার্মআপ। গা গরম শেষে অনুশীলনের পালা। তার আগে ক্রিকেটারদের উদ্দেশে কিছু একটা বলছিলেন প্রধান কোচ ফিল সিমন্স। ক্লাসের প্রধান শিক্ষকের কথা মনোযোগী ছাত্রের মতো শুনছিলেন শান্ত, মুশফিক, তাইজুল, সাদমানরা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে কীভাবে প্রস্তুতি নিতে হবে, সিমন্স যেন সে বার্তাই দিচ্ছিলেন শিষ্যদের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেখানকার কন্ডিশন নিয়ে। তাসমান পাড়ের দেশটিতে এর আগে সবশেষ ২০০৩ সালে টেস্ট খেলেছিল এশিয়ার দলটি। ২৩ বছর পর আবার অজিদের মাঠে লম্বা সংস্করণে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। সিরিজে বাংলাদেশের ব্যাটারদের কঠিন পরীক্ষা দিতে হবে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্কদের সামনে।
ব্যাটাররা সে পরীক্ষায় পাস করবেন কি না, সেটা এখনই বলার উপায় নেই। তবে প্রথম দিনের অনুশীলনে শতভাগ মনোযোগ ছিল সবার। নেটে লম্বা সময় ধরে ব্যাটিং-বোলিং করেছেন ক্রিকেটাররা। অধিনায়ক শান্তকে বল ছুঁড়েছেন মোহাম্মদ আশরাফুল। পাশের নেটে এক ব্যাটারকে ব্যাটিংয়ের শ্যাডো করে দেখাচ্ছিলেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। বাংলাদেশের বোলারদের পাশাপাশি এদিন নেট বোলাররাও হাত ঘুরিয়েছেন দীর্ঘক্ষণ। সাদমান, মুশফিক, অমিতরাও ব্যাটিং সেরেছেন দারুণভাবেই।
বোলিংয়ে তাসকিন, খালেদ আহমেদ, মুশফিক হাসানরাও যেন প্রথম দিনেই কন্ডিশন বুঝে নিয়ে মুন্সিয়ানা দেখাতে চাইলেন। প্রথম ধাপে অস্ট্রেলিয়ার বিমানে চড়া ক্রিকেটাররাই প্রথম দিনের অনুশীলনে ছিলেন। দ্বিতীয় বহর অস্ট্রেলিয়ার পথে থাকায় প্রথম দিনের অনুশীলনে পুরো দল পাননি সিমন্স।
ডারউইনে গিয়ে অনুশীলনের জন্য সব রকমের সুবিধা পেয়েছে বাংলাদেশ। তাইজুলের কণ্ঠে তাই তৃপ্তির সুর। একই সঙ্গে নিজেদের অনুশীলন নিয়েও বেশ সন্তুষ্ট এই বাঁ হাতি স্পিনার। বিসিবির এক ভিডিও বার্তায় তাইজুল বলেন, ‘ভ্রমণটা ভালো ছিল। আসার সময় আমরা একটা ট্রানজিট পেয়েছিলাম। ট্রানজিটে আমরা বিশ্রাম নিতে পেরেছি। তো সবকিছু মিলিয়ে ভালো ছিল।’
এরপরই নিজেদের অনুশীলন নিয়ে কথা বলেন তাইজুল, ‘আমরা এখানে ভালো সুবিধা পাচ্ছি। প্রস্তুতিটাও ভালো হচ্ছে। আলহামদুলিল্লাহ প্রথম দিনের অনুশীলন ভালো হয়েছে। এখানে সুবিধা অনেক ভালো। উইকেট, ফিল্ডিং, রানিং অনুশীলন থেকে শুরু করে সব ধরনের কাজই আমরা করতে পেরেছি। তো খুবই ভালো গেছে।’

ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে চলছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট। এই টেস্ট চলা অবস্থাতেই নতুন কোচ নিল পাকিস্তান। দলটির ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মাইকেল স্মিথ।
২৮ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর বিয়ে নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। বিশ্বের অন্যতম তারকা ফুটবলার বলে কথা। তার ওপর এখন শোনা যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বীর বিয়েতে উপস্থিত থাকতে পারেন লিওনেল মেসি। তাতে করে ভক্ত-সমর্থকদের কৌতূহল অনেক বেড়ে গেছে।
১ ঘণ্টা আগে
অচেনা কন্ডিশন বলে কথা। বাংলাদেশ ক্রিকেট দল ডারউইনে আগেভাগে পৌঁছে কঠোর অনুশীলন করছে। কোচরা যা বলছেন, সেভাবেই অনুশীলন করছেন তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদরা।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলা এক রকম স্থবির হয়ে রয়েছে। তবে দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে একের পর এক রেকর্ড ভেঙে দিয়েছেন বলে ‘রেকর্ড আল হাসান’, ‘নবাব আল হাসান’ উপাধিও পেয়েছেন। সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকাতেও নাম উঠে গেছে।
৩ ঘণ্টা আগে