
উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশগ্রহণের পথে বড় বাধা কাটিয়ে উঠেছে ইরান। দলটির খেলোয়াড়েরা যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ভিসা পেয়েছেন বলে শুক্রবার নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তা।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বর্তমানে তুরস্কের আনতালিয়ায় প্রশিক্ষণ ক্যাম্প করছে ইরান। সেখান থেকেই তুরস্কে অবস্থিত মার্কিন দূতাবাসে ভিসার আবেদন করেছি দলটি। তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম ব্যারাক শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যারাক লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ফিফা বিশ্বকাপের পথে ইরানের জাতীয় ফুটবল দলের জন্য ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে আমাদের আঙ্কারাস্থ মার্কিন দূতাবাসের অসাধারণ দলের কাজ নিয়ে আমি গর্বিত। খেলাধুলা সীমান্তের গণ্ডি অতিক্রম করে এবং আমরা সারা বিশ্বের খেলোয়াড় ও সমর্থকদের স্বাগত জানানোর অপেক্ষায় আছি।’
নাম প্রকাশ না করার শর্তে অ্যাসোসিয়েটেড প্রেসকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, খেলোয়াড়দের পাশাপাশি কোচ, প্রশিক্ষক এবং স্টাফদেরও ভিসা দেওয়া হয়েছে। কোনো ইরানি আবেদনকারী ভিসা প্রত্যাখ্যাত হয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানাতে পারেননি ওই কর্মকর্তা। তবে জানিয়েছেন, পাসপোর্ট ফেরত দেওয়ার প্রক্রিয়া খুব দ্রুত সম্পন্ন হবে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, ইরানি প্রতিনিধিদলের মধ্যে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট কেউ রয়েছেন কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস সাবকমিটির শুনানিতে রুবিও বলেন, ‘আমরা আগেও যেমন বলেছি, খেলোয়াড় কিংবা তাদের সহায়ক কর্মীদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এটা হতে দেব না যে, তাদের প্রতিনিধি দলে এমন কিছু মানুষ যুক্ত হবে, যাদের খেলাধুলার সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং যাদের আইআরজিসির সঙ্গে বা এ ধরনের কোনো সংগঠনের সঙ্গে সম্পর্ক রয়েছে। আমরা বিষয়টি খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করব এবং ভবিষ্যতেও করে যাব। তবে অন্য কোনো দেশের ক্ষেত্রে এমন সমস্যা হবে বলে আমি মনে করি না।’
বিশ্বকাপের ‘জি’ গ্রুপে পড়েছে ইরান। ১৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে এশিয়ার দলটি। ২২ জুন ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম। ২৭ জুন মিসরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলতে নামবে দলটি।

২০১৬ সালে শিলিগুড়িতে ভারতের কাছে ফাইনালে হারের সেই স্মৃতি এখনো বাংলাদেশের ফুটবলে এক বড় আক্ষেপ। ২০২২ ও ২০২৪ সালে কাঠমান্ডুতে টানা দুবার শিরোপা জিতে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। তবে এবার সেই ভারতের মাটিতেই তাদের হারিয়ে ট্রফি জয়ের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের অপেক্ষায় মারিয়া মান্দারা।
৩২ মিনিট আগে
বিশ্বকাপ সামনে রেখে ইরান দলকে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছিলেন তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম ব্যারাক। তবে কোনো ইরানি আবেদনকারীর ভিসা প্রত্যাখ্যাত হয়েছেন কি না, সে বিষয়ে তখন কিছু জানা যায়নি। এবার এই বিষয়টিও সামনে এনেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
৩৮ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে কি না, সেটা নিয়ে শঙ্কায় ছিলেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। সেই শঙ্কা দূর হয়েছে গতকাল। উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের লড়াই দেখা যাবে বাংলাদেশের তিনটি টিভি চ্যানেলে।
৪ ঘণ্টা আগে
দারুণ একটি আইপিএল শেষে বৈভব সূর্যবংশীর জন্য ভারতীয় দলে ডাক পাওয়া যেন ছিল কেবল সময়ের ব্যাপার। হতাশ হতে হলো না এই ব্যাটারকে। সূর্যবংশীকে রেখেই ইংল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং এশিয়ান কাপের জন্য দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৫ ঘণ্টা আগে