
ধারাবাহিকভাবে দারুণ ব্যাটিং করে যাওয়া বৈভব সূর্যবংশীর জন্য ভারতীয় দলে ডাক পাওয়া ছিল কেবল সময়ের ব্যাপার। খুব বেশিদিন অপেক্ষা করতে হলো না এই ব্যাটারকে। সূর্যবংশীকে রেখেই ইংল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে টিন-টোয়েন্টি সিরিজ এবং এশিয়ান কাপের জন্য দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সদ্য শেষ হওয়া আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ১৬ ইনিংসে ৭৭৬ রান করেছেন সূর্যবংশী। স্ট্রাইকরেট ২৩৬.৫৮ এবং ব্যাটিং গড় ৪৮.৫০। এ ছাড়া গত দুই বছর ধরেই ভারতের বয়সভিত্তিক দল এবং অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টগুলোতেও ধারাবাহিকভাবে রানের বন্যা বইয়ে দিচ্ছিলেন। অবশেষে জাতীয় দলের দরজা খুলে গেল সূর্যবংশীর।
ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণার সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো সূর্যকুমার যাদবের অনুপস্থিতি। তারকা ব্যাটার শুধু অধিনায়কত্বই হারাননি, দল থেকেও বাদ পড়েছেন। টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াশ আইয়ার।
দলে জায়গা পেয়েছেন আইপিএলের বেশ কয়েকজন আলোচিত পারফর্মার। নীতিশ রেড্ডি, প্রিন্স যাদব ও হর্ষিত রানা নিজেদের পারফরম্যান্সের সুবাদে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন। পাশাপাশি অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে জায়গা করে নিয়েছেন সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য ভারতের টি-টোয়েন্টি দল:
শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, শিভম দুবে, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), নীতিশ রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণই, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, আর্শদীপ সিং, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী।
এশিয়ান গেমসের দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণই, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, যশপ্রীত বুমরা, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ইশান কিশান, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিংহ, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, বৈভব সূর্যবংশী।

ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে কি না, সেটা নিয়ে শঙ্কায় ছিলেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। সেই শঙ্কা দূর হয়েছে গতকাল। উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের লড়াই দেখা যাবে বাংলাদেশের তিনটি টিভি চ্যানেলে।
১ ঘণ্টা আগে
টানা তৃতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট পরার হাতছানি। প্রতিপক্ষ সেই চিরচেনা ভারত, যাদের মাঠে এবং দর্শকদের সামনে এবার অগ্নিপরীক্ষায় নামতে যাচ্ছে বাংলাদেশ। আজ গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
২ ঘণ্টা আগে
উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশগ্রহণের পথে বড় বাধা কাটিয়ে উঠেছে ইরান। দলটির খেলোয়াড়েরা যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ভিসা পেয়েছেন বলে শুক্রবার নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তা।
২ ঘণ্টা আগে
ফিফা র্যাঙ্কিংয়ে সবার নিচে থাকা সান মারিনোর বিপক্ষে লজ্জার মুখে পড়তে হয়নি বাংলাদেশকে। প্রথমবার ইউরোপের মাটিতে খেলতে গিয়ে সফরকারীরা জিতেছে ২-১ গোলে। জিতলেও বাংলাদেশের কিছু দুর্বলতা ধরা পড়েছে নতুন কোচ থমাস ডুলির চোখে।
৩ ঘণ্টা আগে