
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
নিউ চন্ডীগড়ে গতকাল তৃতীয় ওয়ানডেতে ৩৫২ রানের লক্ষ্য তাড়া ওয়েস্ট ইন্ডিজ ১০ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে। ওয়ানডে ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন হোপ। ১৪৩ বলে ১৭ চার ও ৩ ছক্কায় ১৬২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। উইকেটরক্ষক হিসেবে দুই ক্যাচ ধরেছেন।
ধবলধোলাই এড়ানোর পাশাপাশি ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। যেভাবে ঠাণ্ডা মাথায় হোপ সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেটা অনেক প্রশংসা কুড়িয়েছে। কীভাবে সফল হলেন, সেই গল্প বলতে গিয়ে ধোনির নাম উল্লেখ করেছেন হোপ। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ৫ উইকেটে জয়ের পর বলেন, ‘‘এ বিষয়ে আমি কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আলোচনা করেছিলাম। তিনি আমাকে বলেছিলেন, ‘তুমি যতটা ভাবো, তার চেয়ে বেশি সময় তোমার হাতে থাকে।’ তাই রান তাড়া করার সময় ছোট ছোট ধাপে ভাগ করে এগোনোর চেষ্টা করেছি।’’
শিশিরের কারণে ভারতে রাতে রান তাড়া করে জেতা সহজ। ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম দুই ওয়ানডের দিকে তাকালেও সেটা স্পষ্ট। প্রথম দুই ওয়ানডেতেই ভারত জিতেছে ৮ উইকেটে। যার মধ্যে ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৪০৬ রান তাড়া করে ভারত ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে। গতকাল ৫ উইকেটে জয়ের পর হোপ বলেন, ‘বিশেষ করে শিশিরের কারণে ভারতে রান তাড়া করা সবসময়ই অনেক সহজ। সিরিজটা দারুণভাবে শেষ করতে চেয়েছিলাম এবং শেষ পর্যন্ত জিততে পেরে ভালো লাগছে।’
যতই ব্যাটিংবান্ধব উইকেট হোক, ৩৫২ রানের লক্ষ্য তাড়া করে ভারতের বিপক্ষে তাদের মাঠে জেতা অতটা সহজ নয়। বিশেষ করে ব্যাটার জুয়েল অ্যান্ড্রু চোটে পড়ায় ব্যাটিংয়ে নামতে পারেননি। হোপকেও কখনো কখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে।
কীভাবে বাধা পার করে ভারতকে হারিয়েছেন, উল্লেখ করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। জয়ের পর হোপ বলেন, ‘কুঁচকিতে কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম। কিন্তু শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চেয়েছিলাম। প্রথমত আমরা এক ব্যাটার হারিয়েছিলাম। সম্ভবত দুজনও। তাই রান তাড়াটা সব সময়ই কঠিন হতে যাচ্ছিল।’
নিউ চন্ডীগড়ে গতকাল প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময় শেষের তিন ওভার বৃত্তের মধ্যে বেশি ফিল্ডার নিয়ে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। একই সমস্যায় পড়েছে ভারতও। তারা স্লো-ওভার রেটের শাস্তি হিসেবে শেষ চার ওভার বৃত্তের মধ্যে বেশি ফিল্ডার নিয়ে খেলতে হয়েছে ভারতকে। এ ব্যাপারে হোপ বলেন, ‘স্লো ওভার-রেটের শাস্তির কারণে ভারতকে কিছু ফিল্ডার ভেতরে আনতে হবে। এটা জানতাম। তাই ধৈর্য ধরে খেলেছি।’
তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেটে জিতলেও ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে। এবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৬ থেকে ১৭ অক্টোবর ভারতের পাঁচ ভেন্যুতে হবে পাঁচ টি-টোয়েন্টি। এই সিরিজেও উইন্ডিজকে নেতৃত্ব দেবেন হোপ।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
২ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৫ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের তপ্ত মরুতে এ সপ্তাহের শেষেই শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। সৈয়দ খালেদ আহমেদ সেখানে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আবহাওয়া ছাপিয়ে বরং মাঠের ক্রিকেট নিয়েই ভাবছেন তিনি।
৬ ঘণ্টা আগে