
আগে ব্যাটিং করে আগের দুই ম্যাচে হেসেখেলে জিতেছে পাকিস্তান। গতকাল পরে ব্যাটিং করেও সহজ জয় তুলে নিয়ে তারা ধবলধোলাই করেছে বাংলাদেশকে। বাংলাদেশের দেওয়া ১৯৭ রানের লক্ষ্য মোহাম্মদ হারিসের সেঞ্চুরির সুবাদে ১৬ বল এবং ৭ উইকেট হাতে রেখে জিতে যায় পাকিস্তান।
১৯৬ রানের স্কোর গড়ার পর জয়ের জন্য দরকার ছিল ভালো বোলিং। সেই ‘ভালো বোলিং’টাই করতে পারেনি বাংলাদেশ। বোলিংয়ে শুরুটা অবশ্য আশাজাগানিয়াই হয়েছিল। ফর্মে থাকা ওপেনার সাহিবজাদা ফারহানকে (১) প্রথম ওভারেই ফিরিয়ে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। উজ্জীবিত হয়ে উঠেছিল বাংলাদেশ শিবির। কিন্তু এরপর সফরকারী বোলার-ফিল্ডারদের হতাশ করে সিয়াম আইয়ুব ও মোহাম্মদ হারিস ৫৩ বলে গড়েন ৯২ রানের জুটি। ইনিংসে দশম ওভারে তানজিদ হাসান সাকিব সিয়াম আইয়ুবকে ফিরিয়ে দিলে ভাঙে এই জুটি। ফিফটি থেকে ৫ রান দূরে আইয়ুব আউট হয়ে গেলেও মোহাম্মদ হারিস ২৫ বলে ফিফটি ছুঁয়ে ব্যাট করতে থাকেন।
হারিসের দুর্দান্ত ব্যাটিংয়েই প্রয়োজনীয় রানরেটের চেয়ে বেশি রান তুলতে থাকে পাকিস্তান। ১৩তম ওভারে মিরাজ ১৩ বলে ২৬ রান করা হাসান নওয়াজকেও তুলে নিলেও কক্ষচ্যুত করা যায়নি পাকিস্তানকে। দলকে লক্ষ্যচ্যুত হতে দেননি হারিস। ২৩২.৬০ স্ট্রাইকরেটে করেছেন অপরাজিত ১০৭ রান। আগা সালমানের (১৫*) সঙ্গে নিয়ে হারিস চতুর্থ উইকেটে ২৭ বলে ৬০ রান তুললে ১৭.২ ওভারেই জিতে যায় পাকিস্তান (১৯৭/৩)।
এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৯৬ রান তোলে বাংলাদেশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি পাকিস্তানের বিপক্ষে এটাই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। আগের সর্বোচ্চ ছিল ১৭৫। ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাল্লেকেলেতে এই রান পাকিস্তানের বিপক্ষে তুলেছিল বাংলাদেশ।
বাংলাদেশের রেকর্ড স্কোর গড়ার পথে অবদান ওপেনিং জুটির। প্রথম দুই ম্যাচের একটিতে ওপেনিংয়ে জুটিতে এসেছিল ১৪ ও ৪৪ রান। কাল সিরিজের শেষ শেষ টি-টোয়েন্টিতে জ্বলে উঠলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। ৬৪ বল খেলে গড়লেন ১১০ রানের জুটি। তাতেই সিরিজের প্রথম দুই ম্যাচে ১৬৪ ও ১৪৪ করা বাংলাদেশ গতকাল তোলে ১৯৬ রান।
দলের রেকর্ড এই স্কোরে বড় অবদান আমিরাত সিরিজে সেঞ্চুরি করা পারভেজ হোসেন ইমনের। ৬টি চার ও ৩টি ছয়ে ২৭ বলে ফিফটি ছুঁয়ে ইমন আউট হয়েছেন ৬৬ রান করে। তাঁর ৩৪টি বলের ইনিংসটির স্ট্রাইকরেট ১৯৪.১১।
ইনিংসের ১১তম ওভারে ফাহিম আশরাফের বলে ৩২ বলে ৪৪ রান করে তানজিম আউট হয়ে গেলে ভাঙে ওপেনিং জুটি। পরের ওভারেই শাদাব খানের বলে স্লগ সুইপ করতে গিয়ে ৩৪ বলে ৪ ছক্কা ও ৭ চারে ৬৬ রান করা ইমনও ফিরে যান।
দুই ওপেনার আউট হয়ে গেলে কমে আসে রানের গতি। তিনে নামা লিটন দাস ও চারে নামা তাওহীদ হৃদয় চেষ্টা চালিয়ে যান, কিন্তু শুরুতে ছন্দ আর ধরে রাখা যায়নি। হৃদয় অবশ্য ২৫ বলে ৩৮ রান করে আউট হয়ে যান।
১৫তম ওভারে দল তুলে ফেলে ১৫০ রান। ১৬তম ওভারে বোলিংয়ে এসে আব্বাস আফ্রিদি মিতব্যয়ী ওভার করেন। সেটাই ছিল বাউন্ডারিবিহীন প্রথম ওভার। এরপর লিটনও (২২) ফেরেন হাসান আলীর বলে, আগের বলেই যিনি এক্সট্রা কাভারের ওপর দিয়ে দারুণ এক বাউন্ডারি মেরেছিলেন। লিটন-হৃদয়ের ৩২ বলে ৪৯ রানের জুটির পর ১৮তম ওভারে আব্বাস আলী শামীম হোসেন (৮) ও হৃদয়কে (২৫) ফিরিয়ে দেন। ৯ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন জাকের আলী। হাসান আলী ও আব্বাস আফ্রিদি নিয়েছেন দুটি করে উইকেট।

২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দী ইমরান খান। তখন থেকে অনেকটা লোকচক্ষুর আড়ালেই পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক। এবার তাঁর কারামুক্তির ইঙ্গিত পাওয়া গেছে ইংল্যান্ডের এক সংবাদমাধ্যমে।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে থাকার কথা হয়তো লিটন দাস কল্পনাও করতে পারেননি। তবে গতকাল তাঁর সতীর্থরা বাংলাদেশ ছাড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁর নাম অন্তর্ভুক্ত করেছে। সদ্য চোট থেকে সেরে ওঠা এই উইকেটরক্ষক ব্যাটারকে নতুন কন্ডিশনে খেলার পরামর্শ দিয়েছেন মোহাম্মদ সালাহ উদ্দীন।
৩ ঘণ্টা আগে
ফিফার নিষেধাজ্ঞার প্রভাব এবার শুধু দলবদলের সময়সূচি বদলায়নি, বদলে দিয়েছে পুরো লিগের কাঠামোও। ১ জুন শুরু হওয়ার কথা থাকলেও দলবদল পিছিয়ে শুরু হয় ১০ জুলাই। আবাহনী কয়েকটি নিষেধাজ্ঞা কাটিয়ে উঠলেও একটি এখনো রয়েছে, যা আগামী সপ্তাহের মধ্যে উঠিয়ে নেবে। বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ১১টি অভিযোগের কারণে নিষেধাজ্ঞা বহ
৩ ঘণ্টা আগে
আইসিসি ইভেন্টে অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশের খেলা হলেও টেস্টে একেবারে হয় না বললেই চলে। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে এশিয়া মহাদেশের এই দল। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরা এরই মধ্যে পৌছেও গেছেন প্রথম টেস্টের ভেন্যু ডারউইনে।
৪ ঘণ্টা আগে