
দলের বাজে পারফরম্যান্সে কোচ ও অধিনায়কের ওপর দিয়ে কী ঝড় বয়ে যায়, সেটা তাঁরাই ভালো বলতে পারবেন। পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসনের এখন হয়েছে এই দশা। মিরপুরে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তানের ওপর দিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এখন হেসনকে বরখাস্তের দাবি তুলেছেন সাবেক ক্রিকেটার।
মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে এক ইনিংসেরও সমান খেলা হয়নি। ৪৫.৫ ওভারে ম্যাচের নিষ্পত্তি হয়েছে। পাকিস্তানের বিপক্ষে ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। কামরান আকমালের সঙ্গে এক ইউটিউব চ্যানেলে পাকিস্তানের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে বাসিত অভিযোগের আঙুল তুলেছেন হেসনের দিকে। বাসিত বলেন, ‘প্রথমে সেই লোকটাকে (হেসন) বরখাস্ত করুন। তিনি তাদের বলেছিলেন যে প্রথম দশ ওভারের পাওয়ার প্লেতে কমপক্ষে ৬০ রান করতে।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো না গেলেও ঘরের মাঠে দারুণ খেলেছে বাংলাদেশ। এই সময়ে সাত ওয়ানডে সিরিজের মধ্যে যে দুটি সিরিজ বাংলাদেশ জিতেছে, সেই দুটিই ঘরের মাঠে। এ ছাড়া ২০২২ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজও বাংলাদেশ জিতেছিল ঘরের মাঠে। হেসনকে নিয়ে বাসিত বলেন, ‘তিনি কখনো মাঠে ক্রিকেট খেলেননি। শুধু একটা কাগজ ধরিয়ে দেন। এখানে কন্ডিশন কেমন, তা কি তিনি দেখেননি? তিনি কি জানতেন না যে ভারতও বাংলাদেশের মাঠে হেরেছে?’
টস হেরে আগে ব্যাটিং পাওয়া পাকিস্তান ৩০.৪ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায়। মামুলি এই লক্ষ্য তাড়া করতে বাংলাদেশের লেগেছে কেবল ৯১ বল। বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডে দেখে ভাষা হারিয়ে ফেলেছেন কামরান আকমাল। পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘‘আমার মনে হচ্ছিল যেন একটা দল আন্তর্জাতিক দল আর আরেকটা ছিল ক্লাবের দল। তারা বিশ্বকাপের আগে অনুশীলন ম্যাচ খেলছে। বাসিতকে অবাক হয়ে আমি বলছিলাম, ‘আমরা কী ধরনের ক্রিকেট খেলছি।’ এমন ব্যাটিং তো ক্লাব ক্রিকেটেও দেখা যায় না। ক্লাব ক্রিকেটাররাও এত খারাপ খেলে না।’
পাকিস্তানের বিপক্ষে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে ঘণ্টায় সর্বোচ্চ ১৪৮.৩ কিলোমিটার গতিতে বোলিং করেছেন। পাশাপাশি ছিল বাউন্সারও। সাহিবজাদা ফারহান, শামাইল হোসাইন, মাজ সাদাকাত, সালমান আলী আগা—এই চার ব্যাটারকে শর্ট বলে আউট করেছেন রানা। আর মোহাম্মদ রিজওয়ানকে লাগাতার শর্ট বলের পর লেংথটাকে পরিবর্তন করে উইকেট পেয়েছেন। রানা নিজের প্রথম পাঁচ ওভারে একটি করে উইকেট নেওয়ায় ৬৯ রানে ৫ উইকেটে পরিণত হওয়ার পর পাকিস্তান সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি।
পাকিস্তানের ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং দেখে হতাশা প্রকাশ করেছেন আকমাল। পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আমাদের সব ব্যাটারই ব্যাকফুটে খেলছিল। একজনও সামনে এগিয়ে খেলেনি। (মোহাম্মদ) রিজওয়ান একজন সিনিয়র খেলোয়াড়, তার সচেতনতা থাকা উচিত ছিল সামনে এগিয়ে এসে লাইনের ওপর দিয়ে শট মারার। কিন্তু সে দুবার কাট করতে গিয়ে আউট হয়ে গেল।”
২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সাদা বলের কোচ হয়েছেন হেসন। তবে তাঁর অধীনে পাকিস্তান আশানুরূপ খেলতে পারছে না। গত বছরে বাংলাদেশে এসে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে পাকিস্তান। এমনকি এশিয়া কাপের ফাইনালে উঠেও ভারতের কাছে হেরেছে হেসনের দল। আর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান সুপার এইটে বিদায় নেওয়ার পর তাঁর বিরুদ্ধে খবরদারির অভিযোগ উঠেছে। হেসনের কারণে পিসিবির নির্বাচক কমিটির পদ থেকে আলিম দার পদত্যাগ করেছিলেন বলে পাকিস্তানের সংবাদমাধ্যম প্রকাশ করেছিল।
বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া হেসনের কাছে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজটা একরকম অগ্নিপরীক্ষা। এই সিরিজ হেরে গেলে পিসিবি হয়তো তাঁকে বরখাস্ত করতে পারে। মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের অপর দুই ওয়ানডে হবে আগামীকাল ও রোববার। দুটি ম্যাচই বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে শুরু হবে।

একটা সময় যে আর্জেন্টিনাকে ‘আর জেতে না, আর জেতে না’ বলে ট্রল করা হতো, সেই দলটি রীতিমতো উড়ছে। ২০২১ থেকে শুরু করে চারটি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছে আলবিসেলেস্তেরা। ছন্দে থাকার পুরস্কার হিসেবেই ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম সারিতে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে নেমে এরই মধ্যে গ্র
৪ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বই এখনো শুরু হয়নি। ফাইনাল তো বহু দূরের পথ। তবে হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিলিয়ানোর চোখ আরও সামনে। ২০৩৪ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র আয়োজন করতে পারবে বলে মনে করেন তিনি।
৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের অংশটুকু বাদ দিলে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স দুর্দান্ত। গত অক্টোবর থেকেই ধরা যাক। টানা চার ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি নিজেদের ইতিহাসে টানা চার টেস্ট বাংলাদেশ জিতেছে এ সময়ই।
৫ ঘণ্টা আগে
বোস্টনে গতকাল ফ্রান্স-নরওয়ে ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল একটু বেশি। কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, সেটা দেখতে নয়। বরং আরলিং হালান্ড-কিলিয়ান এমবাপ্পের লড়াই দেখতেই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। পুরো ২ ঘণ্টা খেলা দেখেও ভক্ত-সমর্থকেরা হালান্ডকে দেখতে না পেয়ে হতাশই হয়েছেন।
৭ ঘণ্টা আগে