
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে শিরোপা ধরে রাখতে দিল না স্পেন। ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে উদ্বেলিত এখন স্প্যানিশ ফুটবল দল। তবে নিউজার্সিতে গতকাল শিরোপা জয়ের পর লাইমলাইটে এখন লামিনে ইয়ামালের ছোট ভাই কেইন। বড় ভাইয়ের প্রথম বিশ্বকাপ জয়ের পর যা করেছেন, তা সামাজিক মাধ্যমে ভাইরাল।
নিউজার্সিতে গতকাল আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ জিতল স্পেন। চ্যাম্পিয়ন হওয়ার পর স্প্যানিশ ফুটবলাররা শুরু করেন উদযাপন। ইয়ামালের ভাইও গাভি, পাউ কুবারসি, মার্ক কুকুরেয়াদের সঙ্গে ফুটবল খেলেছে। বড় ভাইয়ের প্রথম বিশ্বকাপ জয়ের পর সেই ট্রফি হাতে নিয়ে উদযাপনও করেছে কেইন। কখনো লাফ দিয়ে ভাইয়ের কোলে উঠেছে কেইন। বিশ্বকাপ জয় বলে কথা। ইয়ামাল ও তাঁর ভাইয়ের এমন বাঁধভাঙা উচ্ছ্বাস তো চ্যাম্পিয়ন দলেরই মানায়।
আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগেও ইয়ামালের ছোট ভাই কেইন ভাইরাল হয়েছিল। লস অ্যাঞ্জেলেসে ১০ জুলাই কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে স্পেনের জয়ের পর স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে (জাম্বোট্রন) নিজের মুখভঙ্গি দেখে কেইন একের পর এক মজার অভিব্যক্তি দিয়েছিল। বড় ভাই ইয়ামাল তা উপভোগ করছিলেন।

নিউজার্সিতে গতকাল আর্জেন্টিনা-স্পেন শিরোপা নির্ধারণী ফাইনালের আগে আলোচনায় ছিল ইয়ামালকে মেসির গোসল করানোর দৃশ্য। ২০০৭ সালে ইউনিসেফের এক অনুষ্ঠানে বাথটাবে বসা শিশু ইয়ামালকে গোসল করাচ্ছিলেন মেসি। ১৯ বছর আগে শিশু ইয়ামাল ও মেসি একে অপরের দিকে তাকিয়ে হাসছিলেন। শেষ পর্যন্ত ফাইনালে শেষ হাসি হাসলেন ইয়ামালই। মেসির টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতা হলো না।

আর্জেন্টিনা গতকাল ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে ১০ জনের দলে পরিণত হয়। পাউ কুবারসিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এনসো ফের্নান্দেস। যা আপনাআপনি লাল কার্ডে পরিণত হয়। এমনকি আর্জেন্টাইন মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস ম্যাচে হলুদ কার্ড দেখেছেন। হারের পর তিনি স্পেনের এরিক গার্সিয়া ও গাভির গলা চেপে ধরেন।
১-০ গোলের জয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে মঞ্চে স্পেনের ফুটবলাররা হাসিমুখে মেডেল পরছেন। ১০৬ মিনিটে জয়সূচক গোলটা করেছেন স্পেনের ফরোয়ার্ড ফেরান তোরেস।নিকো উইলিয়ামসের হেড থেকে পাস রিসিভ করে যে বুলেট গতির শট তোরেস দিয়েছেন, তা ঠেকানোর সাধ্য ছিল না এমি মার্তিনেসের। দীর্ঘ ৩৯ দিনের টুর্নামেন্ট শেষ হলো লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের ট্রফি উদযাপন দিয়ে। তবে ম্যচ শেষে নিউ জার্সিতে স্পেনের হাতে ট্রফি দেওয়ার সময় আর্জেন্টিনা উল্টোদিকে ফিরে দাঁড়ায়।

তোমার হলো শুরু, আমার হলো সারা—গত পরশু নিউজার্সির আর্জেন্টিনা-স্পেন ফাইনাল দেখে বহুল প্রচলিত এই প্রবাদ মনে পড়তেই পারে। যেখানে লামিন ইয়ামাল নিজের প্রথম বিশ্বকাপেই শিরোপা জয়ের স্বাদ পেলেন। আর লিওনেল মেসি ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা চ্যাম্পিয়ন হয়ে রাঙাতে পারলেন না। টানা দুইবার শিরোপা জিততে না পারার বেদনা
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে আলোচনা যে শেষ হওয়ার নয়। ১-০ গোলে স্পেন চ্যাম্পিয়ন হলেও শিরোপা নির্ধারণী ম্যাচের আগে-পরে যা ঘটেছে, তা নিয়ে চলছে কথাবার্তা। এবার ফাইনালের আগে লিওনেল মেসির এক বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল। যা নিয়ে সংবাদ প্রকাশ করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনাল সাধারণত নির্ধারিত হয় একটি মুহূর্তে, একটি ভুলে। কিন্তু নিউজার্সি স্টেডিয়ামের ফাইনাল সেই চেনা নিয়ম মানেনি। স্পেনের ১-০ জয়কে শুধু ফেরান তোরেসের অতিরিক্ত সময়ের গোল দিয়ে ব্যাখ্যা করা যায় না। গোলটি ছিল ১২০ মিনিট ধরে চলা এক কৌশলগত লড়াইয়ের স্বাভাবিক পরিণতি। প্রশ্ন হলো, সেই লড়াইয়ে
৩ ঘণ্টা আগে
স্পেনে এখন উৎসবের আমেজ। আর্জেন্টিনাকে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দ কি এত সহজে শেষ হয়! গতকাল দেশে ফেরার পর স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে ও রদ্রি-মার্ক কুকুরেয়াররা বিমানবন্দরে ছবি তুলেছেন। দেওয়া হয়েছে রাজকীয় সংবর্ধনাও। এই সংবর্ধনায় আর্জেন্টিনা দলকে খোঁচা দিয়েছে স্পেন ফুটবল দল।
৩ ঘণ্টা আগে