
গোলও করেছেন তিনি; আবার লাল কার্ডও দেখেছেন। আজ সকালে যাঁরা যুক্তরাষ্ট্র-বসনিয়া ম্যাচ দেখেছেন, তাঁরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে ফোলারিন বালোগানের কথা বলা হচ্ছে। সান ফ্রান্সিসকোতে বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোর টিকিট কাটল ১০ জনের যুক্তরাষ্ট্র।
তিন দেশ নিয়ে চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপের দুই সহ-আয়োজক মেক্সিকো, কানাডা আগেই উঠে গেছে শেষ ষোলোতে। আজ বিশ্বকাপের মূল আয়োজক যুক্তরাষ্ট্রও হেঁটেছে মেক্সিকো-কানাডার পথেই। সান ফ্রান্সিসকোতে বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠল যুক্তরাষ্ট্র।
ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বসনিয়ার সামনে। দলটির ফরোয়ার্ড এডিন জেকো তাঁর সতীর্থ এরমেদিন দেমিরোভিচকে পাস দিয়েছেন। দেমিরোভিচ যুক্তরাষ্ট্রের রক্ষণদুর্গ ভেদ করে এগিয়ে গেলেও স্বাগতিক গোলরক্ষক ম্যাট ফ্রেস তা প্রতিহত করেছেন। কর্নার পেয়েও বসনিয়া তা কাজে লাগাতে পারেনি।
৩১ মিনিটে গোলও পেয়েছিল যুক্তরাষ্ট্র। ওয়েস্টন ম্যাকেনির পাস ধরে বালোগান বোকা বানিয়েছিলেন বসনিয়া গোলরক্ষক নিকোলা ভাসিল্ইকে। কিন্তু বল জালে জড়ালেও অফসাইড জটিলতায় গোল বাতিল হয়ে যায়। গোল বাতিল হয়েও তাতে দমে যাননি বালোগান। ৪৫ মিনিটে বসনিয়ার ফুটবলারদের ভুল পাসের সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র ফরোয়ার্ড ঢুকে যান প্রতিপক্ষের রক্ষণদুর্গে। আলতো ছোঁয়ায় বল জালে জড়িয়ে স্বাগতিকদের ১-০ গোলের লিড এনে দেন।
প্রথমার্ধের শেষ ভাগে এসে ব্যবধান বাড়ানোর চেষ্টা করে যুক্তরাষ্ট্র। তবে তা বসনিয়ার গোলপোস্টে লেগে প্রতিহত হয়। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকেরা। এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রের দুঃসংবাদ পেতে বেশি সময় লাগেনি। ৬৪ মিনিটে বসনিয়ার এক ডিফেন্ডারকে ট্যাকল করতে গিয়ে তাঁর গোড়ালিতে পাড়া দেন বালোগান। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে যাচাই-বাছাই করার পর যুক্তরাষ্ট্র ফরোয়ার্ডকে দেখানো হয় লাল কার্ড।
বসনিয়া এরপর সেভাবে আক্রমণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের রক্ষণদুর্গে। উপরন্তু দ্বিতীয় গোল যুক্তরাষ্ট্র দিয়েই ফেলেছিল। ৭৮ মিনিটে ম্যাকেনি পাস রিসিভ করে বক্সে দাঁড়িয়ে থাকা টিলম্যানকে দেন। টিলম্যানের পাস রিসিভ করে ক্রিস্টিয়ান পুলিসিচ গোল করেন। কিন্তু এবারও অফসাইড জটিলতায় বাতিল হয়ে যায় গোল।
তবে দ্বিতীয় গোল ঠিকই আদায় করে নিয়েছে যুক্তরাষ্ট্র। ৮২ মিনিটে ফ্রি কিক থেকে টিলম্যানের গোলে স্বাগতিকদের শেষ ষোলোতে যাওয়া এক রকম নিশ্চিতই হয়ে যায়। শেষ পর্যন্ত বসনিয়ার বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে ২-০ গোলে জয় পায় যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র শেষ ষোলোর ম্যাচ খেলবে সিয়াটলে। ৭ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ। গত রাতে সিয়াটলে উত্তেজনায় ঠাসা শেষ বত্রিশের ম্যাচে সেনেগালকে ৩-২ গোলে হারিয়েছে বেলজিয়াম।

ম্যাচ তখনো শেষ হয়নি, তবে ফ্রান্সের জয় নিয়ে দুর্ভাবনাও কেউ করেননি। টাচলাইনে দাঁড়িয়ে দিদিয়ের দেশম মাথা নিচু করে কিলিয়ান এমবাপ্পেকে কুর্নিশ জানালেন। দৃশ্যটি শুধু জোড়া গোল করা অধিনায়কের প্রতি অভিনন্দন নয়, বরং এমন এক ফুটবলারের প্রতি নীরব স্বীকৃতি, যিনি প্রচলিত কোচিংয়ের বহু নিয়মকে নতুন করে ভাবতে
১৫ মিনিট আগে
বিশ্বকাপ জিতলে মিলবে ট্রফি। যুক্তরাষ্ট্রের ফুটবলারদের জন্য ট্রফির সঙ্গে থাকবে বাড়তি কিছু। সেটি কী? ফুটবল পাঠানো হবে চাঁদে! যুক্তরাষ্ট্র দলকে এমন প্রতিশ্রুতি দিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসিকে চেনেন না, এমন লোকের সংখ্যা গণনা করেই বলে দেওয়া যায়। একের পর এক গোল করে রেকর্ড বই তছনছ করে দিয়েছেন। জাদুকরী পারফরম্যান্সে জায়গা করে নিয়েছেন বোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে। অথচ আর্জেন্টাইন এই মহাতারকাকেও যেতে হয় তল্লাশির মধ্য দিয়ে।
২ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। বেলজিয়াম-সেনেগাল শেষ বত্রিশের ম্যাচটা তাহলে গড়াত পেনাল্টি শুটআউটেও। কিন্তু সিয়াটলে শেষ মুহূর্তে বদলে গেল সবকিছু। পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন বেলজিয়ান মিডফিল্ডার ইউরি তিলেমান্স। অথচ এই পেনাল্টি নিয়ে যেখানে এত বিতর্ক, তা নিয়ে সেনেগালের কোচ, ফুটবলার কেউই কোনো মন্তব্য কর
২ ঘণ্টা আগে