
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে শুরুর একাদশে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। দলের সাম্প্রতিক পারফরম্যান্সে প্রত্যাশা পূরণ না হলেও পরিচিত খেলোয়াড়দের ওপরই আস্থা রাখছেন বিশ্বকাপজয়ী এই কোচ—এমনটাই জানিয়েছে টিওয়াসি স্পোর্টস।
আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বুধবার দিবাগত রাত ১টায় ফাইনালের মিশনে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দলের অনুশীলনের আগ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, স্কালোনির কোচিং স্টাফ শুরুর একাদশে খুব বেশি রদবদলের পরিকল্পনা করেনি।
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে আর্জেন্টিনা। জিতলেও সেই ম্যাচে আলবিসেলেস্তেদের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক ছিল না। দ্বিতীয়ার্ধের ২৭তম মিনিটে সুইজারল্যান্ড ১০ জনের দলে পরিণত হলেও নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি স্কালোনির দল। তবু সেই ম্যাচের একাদশের ওপরই ভরসা রাখছেন স্কালোনি।
সুইজারল্যান্ড ম্যাচে কঠিন পরীক্ষা দিলেও কোচিং স্টাফের বিশ্বাস, ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতেই। একই সঙ্গে বেশ কয়েকটি পরিষ্কার গোলের সুযোগও তৈরি করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মূল সমস্যা ছিল সুযোগ কাজে লাগাতে না পারা এবং রক্ষণে কয়েকটি ভুল।
টিওয়াসি স্পোর্টস জানিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে একই খেলোয়াড়দের ওপর আস্থা রাখার পেছনে রয়েছে ভিন্ন কারণ। দীর্ঘদিন ধরে এই খেলোয়াড়দের সঙ্গে কাজ করায় তাঁদের সামর্থ্য সম্পর্কে ভালো ধারণা আছে স্কালোনির। গুরুত্বপূর্ণ ম্যাচে এসব খেলোয়াড়রা নিজেদের সেরা ছন্দে ফিরবে এবং কাতার বিশ্বকাপের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারবে—এমনটাই বিশ্বাস এই কোচের।
সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে মাঝমাঠ নিয়ে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত মাঝমাঠ থেকে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স পাননি স্কালোনি। তবে শেষ ম্যাচে পেশিতে টান ধরা লিয়ান্দ্রো পারেদেস ছাড়া এই জায়গায় পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। তবে নির্দিষ্ট কয়েকটি পজিশনে কৌশলগত পরিবর্তন দেখা যেতে পারে। সম্ভাব্য বিকল্প হিসেবে নাউয়েল মলিনার জায়গায় গনসালো মন্তিয়েল এবং আলেক্সিস মাক অ্যালিস্তারের পরিবর্তে নিকোলাস গনসালেসের নাম আলোচনায় রয়েছে। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিশ্বকাপের দুই দলের দেখা হয়েছিল দুই দশক আগে, ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে। সেবার শেষ ষোলোর লড়াইয়ে পিছিয়ে পড়েও জিনেদিন জিদানের জাদুতে ম্যাচ জিতে নিয়েছিল ফ্রান্স। দুই দশক পর বিশ্বকাপে আবার মুখোমুখি হচ্ছে দুই দল। তবে এবার দৃশ্যপট সম্পূর্ণ আলাদা।
২ ঘণ্টা আগে
কানসাসের অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন কম্পাস মিনারেলস সেন্টারটা (সিএমসি) গত দেড় মাসে আর্জেন্টিনা দলের কাছে যেন নিজেদের ঘরের মতোই আপন হয়ে উঠেছিল। বিশ্বকাপের শুরু থেকে দেড় মাস ধরে আর্জেন্টিনা দল প্রস্তুতি সেরেছে এ ট্রেনিং সেন্টারেই।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে লিওনেল মেসিকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে আর্জেন্টিনা দলে। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টানা ১২০ মিনিট খেলার পর সোমবার দলের অনুশীলনে অংশ নেননি আর্জেন্টিনা অধিনায়ক।
৫ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল শুধু আর্জেন্টিনার ফাইনালে ওঠার লড়াই নয়, এমিলিয়ানো মার্তিনেসের জন্য এটি হতে যাচ্ছে একটি ঐতিহাসিক ম্যাচও। আটলান্টায় মাঠে নামলেই বিশ্বকাপ ইতিহাসে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষকের নতুন রেকর্ড গড়বেন তিনি।
৭ ঘণ্টা আগে