
তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ইতালি। আজ্জুরিরা যখন টানা ব্যর্থতায় নিমজ্জিত, তখন একের পর এক চাকরি ছাড়ার হিড়িক লেগেছে ইতালি দলে। তারই ধারাবাহিকতায় এবার পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সরে দাঁড়ালেন দলটির প্রধান কোচ জেনারো গাত্তুসো। এক বার্তায় এই কোচ নিজেই বিষয়টি নিশ্চিত করেছে।
৪৮ বছর বয়সী গাত্তুসো জানিয়েছেন—দায়িত্ব নেওয়ার সময় যে লক্ষ্য ছিল, তা পূরণ করতে না পারায় কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিদায়ী বার্তায় গাত্তুসো বলেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি এই সিদ্ধান্ত নিচ্ছি, কারণ আমরা আমাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারিনি। তাই আমি মনে করি জাতীয় দলের কোচ হিসেবে আমার সময় শেষ। ভবিষ্যতের জন্য আমি চাই এটি নতুন কোচিং স্টাফের হাতে তুলে দিতে।’
গাত্তুসো আরও বলেন, ‘আমি প্রেসিডেন্ট গ্রাভিনা ও বুফনসহ ফেডারেশনের সবাইকে ধন্যবাদ জানাই, যারা সবসময় আমাকে আস্থা ও সমর্থন দিয়েছেন। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া ছিল আমার জন্য সম্মানের। এমন একদল খেলোয়াড়ের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত, যারা দেশের জার্সির প্রতি অসাধারণ নিষ্ঠা ও আনুগত্য দেখিয়েছে। তবে সবচেয়ে বড় ধন্যবাদ আমি জানাই সমর্থকদের—সবসময় জাতীয় দলকে নিঃস্বার্থভাবে ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য।’
মঙ্গলবার জেনিকার প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে যায় ইতালি। এই হারের পর ইতালিয়ান ফুটবল ফেডারেশনের ( এফআইজিসি) সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনা এবং জাতীয় দলের ডেলিগেশন প্রধান, সাবেক জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফন নিজেদের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। সবশেষ এই তালিকায় যোগ হলো গাত্তুসোর নাম।

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। আগের তিন ম্যাচের মতো এবারও শুরুর একাদশে ঠাঁই হয়নি যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার ডেকলান সুলিভানের।
৩২ মিনিট আগে
আলোর মুখ দেখতে শুরু করেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। থমকে থাকা এবারের মৌসুমের ডিপিএল আয়োজন করতে ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। আজ এক বিবৃতিতে এমনটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৪৪ মিনিট আগে
ফ্রান্স জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। ২০২১ সালের ইউরো থেকে ফরাসিদের বিদায়ের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই তারকা ফরোয়ার্ড। যার পেছনে ছিল বর্ণবাদী আক্রমণের তিক্ত অভিজ্ঞতা।
৩ ঘণ্টা আগে
মহেন্দ্র সিং ধোনি ও কপিল দেবকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন যুবরাজ সিংয়ের বাবা এবং ভারতের সাবেক ক্রিকেটার জোগরাজ সিং। এ ঘটনায় এবার ধোনি ও কপিলের কাছে ক্ষমা চাইলেন ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য যুবরাজ।
৩ ঘণ্টা আগে