সুখবরের বন্যায় ভাসছে বাংলাদেশ। পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারতকে টপকে গেল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন এবার বাংলাদেশ সুখবর পেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকেও। টেস্ট ইতিহাসের সেরা র্যাঙ্কিংয়ে অবস্থান করছে বাংলাদেশ।
সিলেটে আজ দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানকে ৭৮ রানে দুই ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ জিতে গেল ২-০ ব্যবধানে। হোয়াইটওয়াশের পর টেস্ট র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে বাংলাদেশ এখন অবস্থান করছে সাত নম্বরে। বর্তমানে দলটির রেটিং পয়েন্ট ৭৮। সচরাচর ৯-১০ নম্বরে অবস্থান করা বাংলাদেশ এবার নিজেদের টেস্ট ইতিহাসে সেরা সাত নম্বর র্যাঙ্কিংয়ে পৌঁছেছে। বিপরীতে দুঃসংবাদ পেল পাকিস্তান। দুই ধাপ পিছিয়ে এখন তাদের অবস্থান আট নম্বরে। শান মাসুদ-মোহাম্মদ রিজওয়ানদের দলের রেটিং পয়েন্ট ৭৫।
পাকিস্তানের অবনতিতে সুখবর পেল শ্রীলঙ্কাও। এক ধাপ এগিয়ে ছয় নম্বরে অবস্থান করা লঙ্কানদের রেটিং পয়েন্ট ৮৬। পাকিস্তানের মতো অবনতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজেরও। এক ধাপ পিছিয়ে ৯ নম্বরে অবস্থান করা ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট ৬৮। সেরা দশের অপর ছয় দলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ১৩১ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়া। দুই, তিন, চার ও পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১১৯, ১০৪, ১০২ ও ১০১। দশ নম্বরে থাকা জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট ১০।
২০২৫ সালের অক্টোবর থেকেই সুসময় পার করছে বাংলাদেশ। গত সাত মাসে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। যদিও ওয়ানডে র্যাঙ্কিংয়ে শান্ত-মেহেদী হাসান মিরাজদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরেই বাংলাদেশ। ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দুই ও তিনে থাকা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১৩ ও ১০৯।
৯ নম্বরে থাকায় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলার সম্ভাবনা জোরালো হয়েছে। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত র্যাঙ্কিংয়ের সেরা ৯ নম্বরে থাকা দলগুলো সরাসরি খেলবে বিশ্বকাপে। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে ওয়ানডে বিশ্বকাপ।

ইমাম-উল-হকের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। মিথ্যা চোটের নাটক, ড্রেসিংরুমের তথ্য ফাঁস, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। এমন ঘটনায় পাকিস্তানি বাঁহাতি ব্যাটার কঠিন শাস্তি পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
২৮ মিনিট আগে
রাকিবুল হাসান চার মারতেই উদযাপন শুরু বাংলাদেশের। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে রাকিবুলের বাঁধভাঙা উদযাপনে যোগ দেন শরীফুল ইসলাম, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিমরা। সুদূর পচেফস্ট্রুম থেকে সেই রেশ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। ছয় বছর আগের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের কথা বলা হচ্ছে, সেটা অনেকেই বুঝতে পেরেছে
১ ঘণ্টা আগে
বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর সেটার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। এখন নিচের সারিতে অবস্থান করছে এশিয়ার এই দল।
২ ঘণ্টা আগে
কোচিং জগতে একেবারে নতুন নন খালেদ মাহমুদ সুজন। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কোচ ছিলেন তিনি। এবার তিনি বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।
৩ ঘণ্টা আগে