
সিলেটে আজ পঞ্চম দিনে লাঞ্চের আগেই পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে বাংলাদেশ। যে পাকিস্তানের বিপক্ষে একসময় টেস্টে জিততে পারত না বাংলাদেশ, সেই পাকিস্তানকে টানা চার টেস্টে হারালেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিম-লিটন দাসরা। ঘরের মাঠে পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করে ভারতকে টপকে গেল বাংলাদেশ।
সিলেটে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট শুরুর আগে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের অবস্থান ছিল শ্রীলঙ্কা ও বাংলাদেশের মাঝে। শ্রীলঙ্কা চারে, ভারত পাঁচে ও বাংলাদেশ ছিল ছয় নম্বরে। আজ সিলেটে পাকিস্তানকে ধবলধোলাই করে ভারতকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। ৫৮.৩৩ শতাংশ সফলতার হার নিয়ে শান্তর দল এখন পাঁচ নম্বরে। ছয়ে থাকা ভারতের সফলতার হার ৪৮.১৫ শতাংশ। শ্রীলঙ্কা ৬৬.৬৭ শতাংশ সফলতার হার নিয়ে চার নম্বর স্থান ধরে রেখেছে।
বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ চার টেস্ট খেলে জিতেছে দুই ম্যাচ। একটি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে। শ্রীলঙ্কার বিপক্ষেই এটা হয়েছিল গত বছর। সেবার লঙ্কানরা ছিল স্বাগতিক। পাকিস্তান এখন পয়েন্ট টেবিলের ৮ নম্বরে অবস্থান করছে। দলটির সফলতার হার ৮.৩৩ শতাংশ। বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ৪ ম্যাচ খেলে জিতেছে এক ম্যাচ ও হেরেছে তিন ম্যাচ। গত বছরের অক্টোবরে পাকিস্তান নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ শেষ করেছিল ১-১ সমতায়। এবার বাংলাদেশে এসে ধবলধোলাই হয়ে অবস্থা বেগতিক হয়েছে পাকিস্তানের। মূলত মিরপুর টেস্টে স্লো ওভার রেটের কারণে ৮ পয়েন্ট কাটায় পাকিস্তান বেশি কোণঠাসা হয়ে পড়ে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে নির্ধারিত সময়ের চেয়ে ৮ ওভার কম করেছিল পাকিস্তান।
২০২৩-২৫ চক্রের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ২০২৫-২৭ চক্রে অবস্থান করছে তিন নম্বরে। প্রোটিয়াদের সফলতার হার ৭৫ শতাংশ। পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সফলতার হার ৮৭.৫০ ও ৭৭.৭৮ শতাংশ। যারা শীর্ষ দুইয়ে থাকবে, তারাই খেলবে ফাইনাল। বর্তমান চক্রে অবশ্য সর্বোচ্চ ১০ ম্যাচ খেলেছে ইংল্যান্ড। তবে তাদের অবস্থান ৭ নম্বরে। দ্বিতীয় সর্বোচ্চ ৯ ম্যাচ খেলা ভারতের অবস্থান ৬ নম্বরে।
বাংলাদেশের উল্টো অবস্থা হয়েছে পাকিস্তানের। দুই ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছে পাকিস্তান। তাদের সফলতার হার ৩৩.৩৩ শতাংশ। বাংলাদেশ মূলত অবস্থান করছে ভারত ও পাকিস্তানের মাঝে। পাঁচে থাকা ভারতের সফলতার হার ৪৮.১৫ শতাংশ। ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দ্বিতীয় সর্বোচ্চ ৯ টেস্ট খেলেছে এশিয়ার এই দল।
সবশেষ চক্রে (২০২৩-২৫) ৯ দলের মধ্যে ৯ নম্বরে থেকে শেষ করেছিল পাকিস্তান। বাংলাদেশের অবস্থান ছিল সাত নম্বরে। যেখানে ২০২৪ সালে পাকিস্তানকে তাদের মাঠে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। সেবারও অধিনায়ক ছিলেন শান্ত। তাঁর নেতৃত্বে এবার ঘরের মাঠে পাকিস্তানকে বাংলাওয়াশ করল বাংলাদেশ। ২৮ মে ঈদুল আজহার আগেই দেশবাসীকে আজ সিলেট টেস্ট জিতে অগ্রিম ঈদের উপহার দিলেন শান্ত-মুশফিকরা।

ইমাম-উল-হকের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। মিথ্যা চোটের নাটক, ড্রেসিংরুমের তথ্য ফাঁস, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। এমন ঘটনায় পাকিস্তানি বাঁহাতি ব্যাটার কঠিন শাস্তি পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
রাকিবুল হাসান চার মারতেই উদযাপন শুরু বাংলাদেশের। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে রাকিবুলের বাঁধভাঙা উদযাপনে যোগ দেন শরীফুল ইসলাম, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিমরা। সুদূর পচেফস্ট্রুম থেকে সেই রেশ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। ছয় বছর আগের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের কথা বলা হচ্ছে, সেটা অনেকেই বুঝতে পেরেছে
৩ ঘণ্টা আগে
বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর সেটার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। এখন নিচের সারিতে অবস্থান করছে এশিয়ার এই দল।
৩ ঘণ্টা আগে
কোচিং জগতে একেবারে নতুন নন খালেদ মাহমুদ সুজন। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কোচ ছিলেন তিনি। এবার তিনি বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।
৪ ঘণ্টা আগে