Ajker Patrika

প্রমোশন পেল হাসান-খালেদদের কেন্ট

ক্রীড়া ডেস্ক    
প্রমোশন পেল হাসান-খালেদদের কেন্ট
কেন্টের হয়ে কাউন্টি খেলেছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। ছবি: কেন্ট

নেমে গিয়েছিল এক ধাপ, উঠতেও লাগল মাত্র এক মৌসুম। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে খেলেই ডিভিশন ওয়ানে ফেরার টিকিট নিশ্চিত করেছে কেন্ট। দলটির এই সাফল্যের অংশ হয়েছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

আজ লর্ডসে নর্থহ্যাম্পটনশায়ারকে ৭ উইকেটে হারিয়েছে মিডলসেক্স। ওই ফলেই পয়েন্ট তালিকায় শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হয়েছে কেন্টের। ফলে গত মৌসুমে ডিভিশন ওয়ান থেকে অবনমনের পরের বছরেই পুনরায় শীর্ষ স্তরে জায়গা করে নিল ক্যান্টারবারির দলটি।

কেন্টের হয়ে মৌসুমে বল হাতে অবদান রেখেছেন হাসান ও খালেদ। হাসানের শিকার ২৬ উইকেট, খালেদ নিয়েছেন ১৬টি। দলের ডিভিশন ওয়ানে ফেরার অভিযানে বাংলাদেশের দুই পেসারের পারফরম্যান্সও ছিল গুরুত্বপূর্ণ।

প্রমোশন নিশ্চিত হয়ে গেলেও কেন্টের মৌসুম শেষ হয়নি। ডিভিশন টুর শিরোপার লড়াইয়েও এখনো টিকে আছে তারা। ২০২৭ কাউন্টি চ্যাম্পিয়নশিপে আবারও ইংল্যান্ডের শীর্ষ স্তরের দলগুলোর বিপক্ষে খেলবে হাসান-খালেদের কেন্ট।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত