Ajker Patrika

ডোপিংয়ে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় ভারতের ক্রীড়াবিদেরা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১৫: ২৫
ডোপিংয়ে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় ভারতের ক্রীড়াবিদেরা
ডোপিংয়ে ভারতের ক্রীড়াবিদেরা চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে এআইইউ। ছবি: সংগৃহীত

ডোপিংয়ে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ভারত। অ্যাথলেটিকস ইন্টেগ্রিটি ইউনিট (এআইইউ) গতকাল এই তথ্য জানিয়েছে। এআইইউর তালিকায় একেবারে প্রথম সারিতেই রয়েছে এশিয়ার এই দেশ।

এআইইউ গতকাল এক তালিকা প্রকাশ করেছে। নতুন তালিকায় চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ভারতের অ্যাথলেটিকস ফেডারেশনকে (এএফআই) ক্যাটাগরি ‘বি’ থেকে ক্যাটাগরি ‘এ’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্যাটাগরি ‘এ’ তালিকায় থাকা মানে ভারতীয় অ্যাথলেটদের এখন থেকে আরও ডোপিং টেস্ট ও নিয়মকানুনের মধ্য দিয়ে যেতে হবে।

২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে অ্যাথলেটিকসে ডোপিং আইন লঙ্ঘনের ঘটনায় ভারত দুইয়ে ছিল বলে এআইইউ-এর প্রতিবেদন থেকে জানা গেছে। বিশ্বের অন্যতম জনবহুল এই দেশটি অনেক দিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন এআইইউ চেয়ারম্যান ডেভিড হাউম্যান। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ‘ভারতে ডোপিং অবস্থা অনেক দিন ধরেই ঝুঁকিপূর্ণ। এএফআই ডোপিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল ঠিকই। তবে বাস্তবে সেরকম পরিবর্তন দেখা যায়নি।’

এআইইউ হলো একটি স্বাধীন সংস্থা, যার কাজ অ্যাথলেটিক্সে বিভিন্ন রকম দুর্নীতি-অনিয়মসহ ডোপিং প্রতিরোধ করা। ‘এ’ ক্যাটাগরিতে থাকায় রাশিয়া, বেলারুশ, ইথিওপিয়া, কেনিয়া, নাইজেরিয়া ও ইউক্রেনের মতো দেশগুলোর তালিকায় যুক্ত হলো ভারত।

২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজন করতে যাচ্ছে ভারত। তবে এআইইউর প্রতিবেদনটি ভারতের জন্য মহাদুশ্চিন্তা বললেও ভুল বলা হবে না। অ্যাথলেটিক্সে সবশেষ ডোপিং কেলেঙ্কারিতে, এশিয়ান গেমসে স্বর্ণপদকজয়ী ভারতীয় তীরন্দাজ প্রথমেশ জয়কর দুই বছরের জন্য নিষিদ্ধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জ্বালানি সংকট: উপচে পড়ছে সব ডিপো, তবু তেল নিয়ে হাহাকার

সুদানে পাকিস্তানের ১.৫ বিলিয়ন ডলারের যুদ্ধবিমান বিক্রি আটকে দিল সৌদি

নওগাঁয় চার খুন: নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু, পুলিশি হেফাজতে বাবা, দুই বোন ও ভাগনে

প্রচণ্ড গরমে হোটেলের এসি কামরা ভাড়া নিলেন নারী

নওগাঁয় স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত