
সড়ক দুর্ঘটনায় গতকাল না ফেরার দেশে চলে গেছেন দিয়োগো জোতা ও তাঁর ভাই আন্দ্রে। ফুটবল জগতে এখন শোকের ছায়া। জামাল ভূঁইয়া, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিসহ তারকা ফুটবলাররা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন জোতার মৃত্যুতে।
জোতা মারা গেছেন মাত্র ২৮ বছর বয়সে। আকস্মিক মৃত্যুর খবর পেয়ে লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে ভিড় জমিয়েছেন ক্লাবটির ভক্ত-সমর্থকেরা। অকালপ্রয়াত এই ফরোয়ার্ডের জার্সি অমর হয়ে থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে অলরেডরা। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে লিভারপুল লিখেছে, ‘২০২৪-২৫ মৌসুমে ২০তম প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে লিভারপুল। শিরোপা জয়ে তাঁর অবদানের জন্য ২০ নম্বর জার্সি থাকবে অমর হয়ে। এপ্রিলে মার্সিসাইড ডার্বিতে ভক্ত-সমর্থকদের সামনে জয়সূচক যে গোলটি করেছিলেন, সেটা তাঁর জীবনের শেষ গোল। এই গোল আজও হৃদয় ছুঁয়ে যায়।’
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা গতকাল জোতার মৃত্যুর খবর দিয়েছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, তিনি ও তাঁর ভাই আন্দ্রে দুজনই না ফেরার দেশে চলে গিয়েছেন। স্পেনের জামোরা প্রদেশ এলাকায় তাঁদের গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে। তৎক্ষণাৎ গাড়িতে আগুন ধরে যায়। মৃত্যুর দুই সপ্তাহ আগে জোতা তাঁর দীর্ঘদিনের প্রেমিকা রুত কার্দোসোকে বিয়ে করেছিলেন। সামাজিক মাধ্যমে সেই ছবি তখন পোস্ট করেছিলেন লিভারপুল ফরোয়ার্ড। এখন সেগুলো শুধুই স্মৃতি।
পর্তুগালের দুই ক্লাব প্যাকোস ডি ফেরেইরা, পোর্তো ও ইংল্যান্ডের দুই ক্লাব লিভারপুল, উলভস—সব মিলিয়ে চারটি ভিন্ন ক্লাবের হয়ে খেলেছিলেন জোতা। ক্লাব ক্যারিয়ারে ৩৯৮ ম্যাচে ১৩৬ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৬৬ গোলে।ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে বেশি ম্যাচ খেলা, গোল করা—দুটিই করেছেন লিভারপুলের হয়ে। অলরেডদের জার্সিতে ২০২০ থেকে ২০২৫ পর্যন্ত ৫ বছরে ১৮২ ম্যাচে ৬৫ গোল করেছেন জোতা। অ্যাসিস্ট করেছেন ২৬ গোলে। অলরেডদের জার্সিতে একটি করে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও কারাবাও কাপের শিরোপা জিতেছেন তিনি। যার মধ্যে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন ২০২৪-২৫ মৌসুমে।
নিজের ক্যারিয়ারের সবশেষ গোল করেছেন এ বছরের এপ্রিলে লিভারপুলের জার্সিতে অ্যানফিল্ডে। এভারটনের বিপক্ষে তাঁর গোলে ১-০ গোলে জিতেছিল লিভারপুল। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে জোতার রয়েছে দুটি শিরোপা। ২০১৮-১৯, ২০২৪-২৫—এই দুইবার নেশনস লিগ জয়ের কীর্তি রয়েছে তাঁর। পর্তুগালের জার্সিতে ৪৯ ম্যাচে ১৪ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ১২ গোলে।
ভক্ত-সমর্থকদের অনুরোধেই মূলত জোতার জার্সি অমর করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর জন্মশহর পর্তুগালের গোন্দোমারের প্রধান গির্জা ‘ইগ্রেজা মাতৃজ’-এ আগামীকাল বাংলাদেশ সময় বেলা তিনটায় তাঁর ও আন্দ্রের শেষকৃত্য হবে। স্থানীয় সমাধিস্থলে জোতা ও তাঁর ভাইকে সমাহিত করা হবে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নাওয়াজকে নিয়ে পোস্ট দিয়ে তোপের মুখে নাসিম শাহ। কারণ দর্শানোর নোটিশের পাশাপাশি মোটা অঙ্কের টাকা জরিমানাও করা হয়েছে। তবে শাস্তিটা আরও বড় হতে পারত। সেখান থেকে তাঁকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বাঁচিয়েছেন বলে দাবি বাসিত আলীর।
১ ঘণ্টা আগে
বল টেম্পারিংয়ের ঘটনায় নিষিদ্ধ হবেন ফখর জামান, সেটা এর রকম অবধারিতই ছিল। কেবল দেখার ছিল—ঠিক কত ম্যাচের নিষেধাজ্ঞা নেমে আসে এই তারকা ব্যাটারের ওপর। এবার এল আনুষ্ঠানিক ঘোষণা। লাহোর কালান্দার্সের এই ক্রিকেটারকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
১ ঘণ্টা আগে
রান বন্যায় ভেসেছে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেদিন দুই দল মিলে স্কোরবোর্ডে তুলেছিল ৪৪৪ রান। বাইশ গজ যখন ঝড় তুলেছেন ব্যাটাররা, তখন গ্যালারিতে ঘটে গেছে নাটকীয় এক ঘটনা।
১ ঘণ্টা আগে
আজকের পত্রিকা ধারাবিবরণীতে আপনাকে স্বাগত। এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। মূলপর্বে দৌড় থেকে আগেই ছিটকে গেলেও শেষটা সুন্দর করতে চায় হাভিয়ের কাবরেরার দল। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা।
১ ঘণ্টা আগে