
দক্ষিণ আফ্রিকায় ত্রিদলীয় ওয়ানডে ইমার্জিং সিরিজে বাংলাদেশের শুরুটা ভালো হলো না। প্রিটোরিয়ায় নিজেদের প্রথম ম্যাচে আজ ৭ উইকেটে হেরে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল জিতেছে ৩১.২ বল হাতে রেখে!
আসলে নিজেদের ব্যাটিং শেষেই ব্যাক ফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। আগে ব্যাট করে সফরকারী দল প্রতিপক্ষকে মাত্র ৯০ রানের লক্ষ্য দেয়। যে লক্ষ্যে ব্যাট করতে এসে মোটেও বেগ পেতে হয়নি স্বাগতিকদের।
এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশ ইমার্জিং দলের ওপেনার মাহফিজুল ইসলাম ৪০ রান করেন। ৫টি চারে ৭৩ বলে তিনি এই রান করলেও বাকি ১০ ব্যাটার মিলে করেন ৪৯। মাহফিজুল ছাড়া দুই অঙ্কের রান ছুঁয়েছেন আর দুজন—আমিনুল ইসলাম (১১) ও সামিউন বশির (১০)। মাহিদুল ইসলাম অঙ্কন ২৮ বল খেলে করেন ২ রান।
লক্ষ্য তাড়ায় নেমে স্বাগতিকেরা ৩৭ রানে ৩ উইকেট হারালেও জিততে কোনো অসুবিধা হয়নি দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের। রির্চাড সেলেতওয়ানে ৪০ বলে ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত থাকেন। মিচেল ফন ভুরেন অপরাজিত থাকেন ২২ রানে। স্বাগতিক দলের পতন হওয়ার ৩ উইকেটের দুটি নিয়েছেন রিজওয়ান।

২০২৬ ফিফা বিশ্বকাপে ম্যাচ চলাকালে জাঙ্ক ফুড ও পানীয়ের বিজ্ঞাপন দেখা গেছে ৬৫ হাজারেরও বেশি বার। জুয়া প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের তুলনায় এসব বিজ্ঞাপন ছিল ১০ গুণ বেশি। নতুন এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
৪০ মিনিট আগে
আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের দিনটি উপভোগ করতে চান আনহেল দি মারিয়া। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলকে বিদায় জানাবেন তারকা ফরোয়ার্ড। মেসির বিদায়ী সেই ম্যাচে গ্যালারিতে থাকবেন বলে জানালেন দি মারিয়া।
১ ঘণ্টা আগে
তীব্র সমালোচনার মুখে পড়েছে রিয়াল মাদ্রিদ। দলের কৌশল, কোচ জোসে মরিনিওর সিদ্ধান্ত এবং তারকাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন স্প্যানিশ বিশ্লেষকেরা। তাঁদের মতে, রিয়ালের সমস্যাগুলো নতুন নয়। দীর্ঘদিন ধরেই একই দুর্বলতা দেখা যাচ্ছে দলটির খেলায়।
৩ ঘণ্টা আগে
দুর্দান্ত এক ফ্রি কিকে ক্যারিয়ারের ৯৩০তম গোল করেছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন মহাতারকার এই মাইলফলক ছোঁয়ার রাতেও জয়ের দেখা পায়নি ইন্টার মায়ামি। সান দিয়েগো এফসির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে দলটি।
৩ ঘণ্টা আগে