
১৯ জুলাই নিউজার্সিতে ফাইনাল শেষে ক্যামেরার লেন্স যখন ঘোরানো হলো লিওনেল মেসির দিকে, তখন তাঁর চোখ থেকে অঝোরে ঝরতে থাকে পানি। টানা দুইবার শিরোপা ধরে রাখার এত কাছাকাছি গিয়েও শিরোপা ধরে না রাখতে পারায় তাঁর গভীর অসহায়ত্ব ফুটে উঠেছে এখানেই। তবে সব সময় তো বাইরের অবস্থা থেকে পুরোটা বোঝা যায় না। বাস্তবে সেই ক্ষতটা নিঃসন্দেহে আরও বড়। এই কঠিন সময়ে মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো দিয়েছেন এক বিপজ্জনক পোস্ট।
স্পেনের কাছে ১-০ গোলে হেরে এমনিতেই শোকে কাতর আর্জেন্টিনা। তার ওপর সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে একের পর এক বিতর্কিত ঘটনা। বিশেষ করে ফাইনালের আগে মেসির ড্রেসিংরুমে বলা কথাকে অতিরঞ্জিত করে নেটিজেনদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এমন সময় আর্জেন্টিনার নারী সাংবাদিক কনি আনসালদির এক পোস্ট শেয়ার দিয়েছেন রোকুজ্জো। মেসির স্ত্রীর শেয়ার করা পোস্টের বক্তব্যটা এরকম, ‘আর্জেন্টিনা দল পরিবারের মতো। আমরা একে অপরকে গালি দিতেই পারি। কিন্তু বাইরের কেউ যদি এসে আমাদের সম্পর্কে কোনো মন্তব্য করে, তাহলে তাদের কলিজা খেয়ে ফেলব।’
সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে মেসি চ্যাম্পিয়ন হতে না পারলেও ৮ ম্যাচে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেন। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড নিজের করে নিয়েছেন। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ আর্জেন্টাইন তারকা ফুটবলার করেছেন ১২ অ্যাসিস্ট। দিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপে ছিল ৮ অ্যাসিস্ট। সব মিলিয়ে ফুটবল বিশ্বকাপে ২১ গোল করে দুইয়ে মেসি। এই তালিকায় সবার ওপরে থাকা কিলিয়ান এমবাপ্পের গোল ২২। তবে ফাইনালে মেসিকে এক রকম বোতলবন্দীই করে রাখা হয়েছে।
এমন টালমাটাল অবস্থায় মেসির পাশে দাঁড়িয়েছেন রোকুজ্জো। গত সোমবার স্বামীর প্রতি ভালোবাসা জানিয়ে মেসির স্ত্রী পোস্ট দিয়েছিলেন, ‘সব সময় তুমি সেরা। যাই ঘটুক না কেন, তুমি হাল ছাড়নি। শেষ সেকেন্ড পর্যন্ত নিজের সর্বস্ব দিয়েছ। দুঃসময়ে বারবার ঘুরে দাঁড়ানোর মনোবল তোমাকে অনন্য করে তুলেছে।’

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল পুনরায় হওয়ার দাবিতে যে পিটিশন বের করা হয়েছে, তাতে ৬২ হাজার মানুষ স্বাক্ষর করেছেন বলে শোনা গেছে। এমনকি আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বের করে দেওয়ারও পিটিশন করা হয়েছে। এখানে আড়াই কোটির বেশি স্বাক্ষর এসেছে। এ ছাড়া, খেলোয়াড়দের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই কি দল ফাইনালে এমন খেলেছে—দেশে ফেরার পর এমন কথা শোনার পর খেপে গিয়েছিলেন স্কালোনি। কনি আনসালদির যে পুরোনো পোস্টটা মেসির স্ত্রী নতুন করে শেয়ার করেছেন, তা আসলেই ইঙ্গিতপূর্ণ।

ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সোচ্চার ক্রিকেটবিশ্ব। সাবেক অধিনায়কেরা দফায় দফায় পাকিস্তান সরকারের কাছে চিঠি পাঠাচ্ছেন। এবার অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়কেরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে দিয়েছেন একটা চিঠিও।
২৫ মিনিট আগে
গোল করার লোক খুঁজতে গিয়ে রক্ষণভাগের এক খেলোয়াড়ের ওপরই ভরসা করতে হয়েছিল টমাস ডুলিকে। সান মারিনোর বিপক্ষে সেই পরীক্ষায় মন্দ করেননি বিশ্বনাথ ঘোষ। জয়সূচক গোলে সহায়তা করেছেন, গোলের সুযোগও তৈরি করেছেন একাধিকবার। কিন্তু আসিয়ান কাপ খেলতে যাওয়ার আগে সেই বিকল্পটিও হারিয়ে ফেলেছে বাংলাদেশ। হ্যামস্ট্রিংয়ের চোটে
১ ঘণ্টা আগে
দুবাইয়ে গত পরশু নারী এশিয়া কাপ ফাইনালের গ্যালারিতে মহসিন নাকভির সঙ্গে পাশাপাশি বসে খেলা দেখেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারা। হাসি-ঠাট্টায়ও মেতে উঠেছিলেন তাঁরা। কিন্তু ম্যাচ শেষেই বদলে গেল দৃশ্যপট। ঘটল ইতিহাসের পুনরাবৃত্তি। ছেলেদের মতো ভারতীয় নারী ক্রিকেট দলও পাকিস্তানের স্বরাষ্ট্
১ ঘণ্টা আগে
দিল্লিতে গত পরশু আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। একই মাঠে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ভারত চাইবে আগেভাগেই সিরিজ নিশ্চিত করতে। আর সিরিজ জিততে আফগানিস্তানের এখন শেষ দুই টি-টোয়েন্টি জয়ের বিকল্প নেই। লা লিগায় রাতে রয়েছে রিয়াল
২ ঘণ্টা আগে