
নিউজার্সিতে ১৯ জুলাই আর্জেন্টিনা-স্পেন ফাইনাল শেষে লিওনেল মেসি যেভাবে কাঁদছিলেন, তা ভক্ত-সমর্থকদের হৃদয় স্পর্শ করতে বাধ্য। টানা দুইবার বিশ্বকাপ জিততে না পারার বেদনায় মেসির মতো পুড়েছিলেন আর্জেন্টিনার সমর্থকেরাও। এবার আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডের অবসরের জোরালো ইঙ্গিত মিলেছে। তবে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানাবেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেসি এরই মধ্যে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আগামী কয়েক মাস আর্জেন্টিনার জার্সিতে খেলা চালিয়ে যাবেন। তবে এটা স্পষ্ট যে আর্জেন্টিনার জার্সিতে আরেকটি বিশ্বকাপ খেলার পরিকল্পনা তাঁর নেই। যেখানে ২০৩০ বিশ্বকাপ আসতে আসতে তাঁর বয়স হয়ে যাবে ৪৩ বছর।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসির জন্য জাঁকজমকপূর্ণ বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বলে বিন স্পোর্টসের আজকের এক প্রতিবেদন থেকে জানা গেছে। তাতে করে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকেরা সর্বকালের সেরা খেলোয়াড়কে মাঠ থেকে বিদায় জানানোর সুযোগ পাচ্ছেন। যদিও সেই ম্যাচের দিনক্ষণ এখনো চূড়ান্ত করা হয়নি। যখন নিশ্চিতভাবে সেই ম্যাচের ব্যাপারে সব জানা যাবে, নিশ্চয়ই ভক্ত-সমর্থকেরা বিশ্বজয়ী ফুটবলারকে দেখতে টিভি সেটের সামনে অধীর আগ্রহে বসে থাকবেন। তবে অবসরের পর মেসি কী করবেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি।
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারে বেশ কিছু অসাধারণ উত্থান-পতন ঘটেছে। একের পর এক হৃদয়বিদারক ফাইনালে হারের পর বছরের পর বছর কঠোর সমালোচনা সহ্য করে মেসি আর্জেন্টিনাকে ফুটবল ইতিহাসের অন্যতম সফল একটি যুগে নেতৃত্ব দিয়েছিলেন। ২০২১ কোপা আমেরিকা জিতে মেসির শুরু। পরবর্তীতে ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা—আন্তর্জাতিক ফুটবলে চার শিরোপা জিতলেন মেসি। এক সময় যে আর্জেন্টিনার শিরোপা জিততে ২৮ বছর লেগে গিয়েছিল, তারা সবশেষ পাঁচ বছরে চার শিরোপা জিতেছে। সবগুলো এসেছে অধিনায়ক মেসি ও কোচ লিওনেল স্কালোনির দারুণ বোঝাপড়ায়।
সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে মেসি চ্যাম্পিয়ন হতে না পারলেও ৮ ম্যাচে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেন। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড নিজের করে নিয়েছেন। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ আর্জেন্টাইন তারকা ফুটবলার করেছেন ১২ অ্যাসিস্ট। দিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপে ছিল ৮ অ্যাসিস্ট। সব মিলিয়ে ফুটবল বিশ্বকাপে ২১ গোল করে দুইয়ে মেসি। এই তালিকায় সবার ওপরে থাকা কিলিয়ান এমবাপ্পের গোল ২২।
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জিতেছে স্পেন। এর আগে ২০১০ বিশ্বকাপে স্প্যানিশরা জিতেছিল ১-০ গোলেই। সেই ফাইনালও গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। এখন পর্যন্ত সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে ব্রাজিল। ইতালি ও জার্মানির রয়েছে চারটি করে শিরোপ। তিনবার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। উরুগুয়ের সমান দুটি শিরোপা জিতেছে স্পেন। আর ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ এসেছে ১৯৬৬ সালে।

ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সোচ্চার ক্রিকেটবিশ্ব। সাবেক অধিনায়কেরা দফায় দফায় পাকিস্তান সরকারের কাছে চিঠি পাঠাচ্ছেন। এবার অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়কেরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে দিয়েছেন একটা চিঠিও।
২৫ মিনিট আগে
গোল করার লোক খুঁজতে গিয়ে রক্ষণভাগের এক খেলোয়াড়ের ওপরই ভরসা করতে হয়েছিল টমাস ডুলিকে। সান মারিনোর বিপক্ষে সেই পরীক্ষায় মন্দ করেননি বিশ্বনাথ ঘোষ। জয়সূচক গোলে সহায়তা করেছেন, গোলের সুযোগও তৈরি করেছেন একাধিকবার। কিন্তু আসিয়ান কাপ খেলতে যাওয়ার আগে সেই বিকল্পটিও হারিয়ে ফেলেছে বাংলাদেশ। হ্যামস্ট্রিংয়ের চোটে
১ ঘণ্টা আগে
দুবাইয়ে গত পরশু নারী এশিয়া কাপ ফাইনালের গ্যালারিতে মহসিন নাকভির সঙ্গে পাশাপাশি বসে খেলা দেখেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারা। হাসি-ঠাট্টায়ও মেতে উঠেছিলেন তাঁরা। কিন্তু ম্যাচ শেষেই বদলে গেল দৃশ্যপট। ঘটল ইতিহাসের পুনরাবৃত্তি। ছেলেদের মতো ভারতীয় নারী ক্রিকেট দলও পাকিস্তানের স্বরাষ্ট্
১ ঘণ্টা আগে
দিল্লিতে গত পরশু আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। একই মাঠে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ভারত চাইবে আগেভাগেই সিরিজ নিশ্চিত করতে। আর সিরিজ জিততে আফগানিস্তানের এখন শেষ দুই টি-টোয়েন্টি জয়ের বিকল্প নেই। লা লিগায় রাতে রয়েছে রিয়াল
২ ঘণ্টা আগে