
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সীমানা সম্প্রসারণে সদর উপজেলার ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর ইউনিয়নের পুরো এলাকা অন্তর্ভুক্তির সুপারিশ করেছে জেলা প্রশাসন। তবে প্রাথমিক প্রস্তাবে থাকা কাশীপুর ইউনিয়নের দুটি ওয়ার্ড অন্তর্ভুক্তির প্রস্তাব থেকে সরে আসা হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর জেলা প্রশাসক মো. রায়হান কবির স্বাক্ষরিত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগে জমা দেওয়া হয়। প্রতিবেদনে নাসিকের সীমানা সম্প্রসারণ বিষয়ে জেলা প্রশাসনের মতামত তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সীমানা পরিবর্তন বিধিমালা অনুসরণ করে নাসিকের সীমানা বৃদ্ধির বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
মতামত নেওয়ার জন্য গত ২৭ জুলাই ও ১১ আগস্ট গণশুনানির আয়োজন করা হয়। গণশুনানিতে পাওয়া মতামত ও সিদ্ধান্তের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে একটি কমিটি গঠন করা হয়।
কমিটি সরেজমিনে এলাকাগুলো পরিদর্শন করে ড্রোনে ধারণ করা ফুটেজসহ প্রতিবেদন জমা দেয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার জনসংখ্যা, মানুষের পেশাগত অবস্থান, শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা, বিদ্যমান অবকাঠামো এবং স্থানীয়দের মতামত বিবেচনায় এসব এলাকা সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির উপযোগী।
সর্বশেষ প্রতিবেদনে কাশীপুর ইউনিয়নের কোনো এলাকা নাসিকের সীমানায় যুক্ত করার সুপারিশ করা হয়নি। এর আগে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে ইউনিয়নটির দুটি ওয়ার্ড সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত করার প্রস্তাব ছিল।
জেলা প্রশাসক রায়হান কবির বলেন, ‘গণশুনানির ভিত্তিতে আমরা তিনটি ইউনিয়নের পুরো এলাকা সিটিতে অন্তর্ভুক্তির সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছি। কাশীপুরের দুটি ওয়ার্ড যুক্ত করার প্রস্তাব থাকলেও সেখান থেকে আপত্তি আসায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।’

গণ-অভ্যুত্থানের পর স্থানীয়দের আন্দোলনের মুখে যশোরের মনিরামপুরের রাজগঞ্জ ডিগ্রি কলেজ থেকে বিতাড়িত হন অধ্যক্ষ আব্দুল লতিফ। এরপর দুই বছরের বেশি কেটে গেলেও তিনি কলেজে ফিরতে পারেননি। গতকাল রোববার হঠাৎ কলেজে এসে নিজ চেয়ারে বসেন আব্দুল লতিফ।
৭ মিনিট আগে
বরিশালের মুলাদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৭০০ কেজি ওষুধ মেশানো পোয়া মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা মাছ মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়। এ সময় মজিবুর রহমান নামের এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে প্রশাসন।
৮ মিনিট আগে
বরিশালের মুলাদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৭০০ কেজি ওষুধ মেশানো পোয়া মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা মাছ মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়। এ সময় মজিবুর রহমান নামের এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে প্রশাসন।
৮ মিনিট আগে
সম্প্রতি সেরাল গ্রামে জনগণের মনে আতঙ্ক এবং ভীতি সৃষ্টি করতে সড়কে মিছিলের প্রস্তুতি নেয়। এতে আব্দুর রইচ সেরনিয়াবাতসহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়। পরে এ ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। সেই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আব্দুর রইচ সেরনিয়াবাতকে...
১১ মিনিট আগে