
নতুন ফিফা উইন্ডো শুরু করতে নেমে চমকে দিয়েছে যুক্তরাষ্ট্র। মাঠের পারফরম্যান্স ছাপিয়ে কোচ মরিসিও পচেত্তিনোর ১১ ফুটবলারের অভিষেক করানো নজর কেড়েছে অনেকের। যাঁদের মধ্যে আছেন কাভান সুলিভান।
কাভান গত কিছুদিন ধরেই ছিলেন আলোচনায়। ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ম্যাচ ডের সেরা খেলোয়াড় হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার প্রশংসা কুড়িয়েছেন। ফ্লোরিডায় গত রাতে পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়ে গেল কাভানের। যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসে চতুর্থ সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে তাঁর অভিষেক হয়েছে। শুধু তা-ই নয়, বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জায়গা করে নিয়েছেন শুরুর একাদশেও। তাতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেকেই শুরুর একাদশে খেলার সুযোগ পেয়েছেন তিনি।
২০২৪ সালের পর এবারই প্রথম নিজেদের সর্বোচ্চ ১১ ফুটবলারের অভিষেক করেছে যুক্তরাষ্ট্র। সেবার প্রীতি ম্যাচে স্লোভেনিয়ার কাছে ১-০ গোলে হেরেছিল মার্কিনীরা। গতকাল ফ্লোরিডায় পেরুর বিপক্ষে যুক্তরাষ্ট্রের ১১ ফুটবলারের অভিষেক হয়েছে। তাঁরা হলেন জুলিয়ান হল, জাস্টিন এলিস, কাভান, অ্যালবার্ট, পেটন মিলার, হাভিয়ের গোযো, দিয়েগো কোচেন, ব্রুকলিন রেইন্স, নীল পিয়ের, ফ্র্যাঙ্কি ওয়েস্টফিল্ড এবং আদি মেহমেতি।
১১ ফুটবলারের অভিষেকের ম্যাচে পেরুকে ৪-১ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। কাভান ৬২ মিনিট খেলেছেন। কোনো গোল, অ্যাসিস্ট কিছুই ছিল না তাঁর। তবু বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের পারফরম্যান্সে মুগ্ধ পচেত্তিনো। দুর্দান্ত জয়ের পর যুক্তরাষ্ট্র কোচ বলেন, ‘মাত্র ষোলো বছর বয়সেই সে পারফর্ম করছে, লড়াই করছে এবং ব্যক্তিত্ব ও দৃঢ়তার পরিচয় দিচ্ছে। আমি তাকে নিয়ে সত্যিই খুব খুশি। কোনো সন্দেহ নেই যে সে খুবই বুদ্ধিমান। সে চারপাশের পরিবেশ থেকে অনেক চাপ শুষে নিয়েছে।’
পেরুর বিপক্ষে গতকাল যুক্তরাষ্ট্রের চার ফুটবলার চার গোল করেছেন। এলিস, হল, সেবাস্তিয়ান বারহাল্টার, মালিক তিলমান প্রত্যেকেই একটি করে গোল করেছেন। যার মধ্যে তিলমান পেনাল্টি থেকে গোল করেছেন। পেরুর একমাত্র গোলদাতা দলটির স্ট্রাইকার জিয়ানলুকা লাপাদুলা। যুক্তরাষ্ট্রের পরের ম্যাচ চিলির বিপক্ষে। বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে যুক্তরাষ্ট্র-চিলি প্রীতি ম্যাচ। ৪ ও ৭ অক্টোবর মেক্সিকো ও কানাডার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে মার্কিনীরা।

চার দশকের অপেক্ষা ঘুচিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত ইভেন্টে পদক এনে দেওয়া জিন্নাত আক্তারকে সংবর্ধনা দিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উশুর ৫২ কেজি ওজনশ্রেণিতে ব্রোঞ্জজয়ী এই ক্রীড়াবিদকে এক লাখ টাকা পুরস্কারও দেওয়া হয়েছে।
১৩ মিনিট আগে
লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে, তা নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। সমর্থকদের মতামত জানতে টিওয়াইসি স্পোর্টসের করা জরিপে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন নিকো পাস।
২৩ মিনিট আগে
খেলোয়াড়ি জীবনে প্রতিপক্ষের কাছে রীতিমতো ত্রাস ছিলেন শোয়েব আখতার। গতির ঝড়ে ওলটপালট করে দিতেন সব। খেলা ছাড়ার পরও সেই মনোভাব ধরে রেখেছেন তিনি। পান থেকে চুন খসলেই বিস্ফোরক হয়ে ওঠেন ‘রাওয়ালপিন্ডি এক্সপেস’। এবার তাঁকে নিয়ে ছড়ানো এক খবরের কারণে খেপে গেছেন তিনি।
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীকে আউট করে বিতর্কিত উদযাপন করায় তোপের মুখে পড়েছেন পাকিস্তানের অলরাউন্ডার সাইম আইয়ুব। সবশেষ তাঁর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল।
১ ঘণ্টা আগে