
ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে ক্রিস্টিয়ানো রোনালদো। অবসরের সময় নিয়ে এত দিন নির্দিষ্ট করে কিছু না বললেও এবার নিজের ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত দিলেন পর্তুগিজ মহাতারকা। এই বছরই বুটজোড়া তুলে রাখতে চান তিনি।
২০২৭ সালের জুন পর্যন্ত আল নাসরের সঙ্গে চুক্তি আছে রোনালদোর। গত নভেম্বরে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী বলেছিলেন, আরও এক-দুই বছর খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা আছে তাঁর। একই সঙ্গে নিশ্চিত করেছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে তাঁর শেষ বিশ্বকাপ। গত মাসে স্পেনের কাছে হেরে শেষ ষোলো থেকে পর্তুগালের বিদায়ের পরও অবসরের নির্দিষ্ট সময় জানাননি রোনালদো। এবার অবসরের সম্ভাব্য সময়ের কথা জানিয়ে দিলেন এই ফরোয়ার্ড।
ফুটবল-পরবর্তী জীবন নিয়েও ইতিমধ্যে পরিকল্পনা করে রেখেছেন রোনালদো। মাঠের খেলা ছাড়ার পর পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর পাশাপাশি ভ্রমণ, প্যাডেল খেলা এবং অর্জনগুলো উপভোগ করে সময় কাটাতে চান তিনি।
ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘ভবিষ্যৎ নিয়ে সবকিছুই পরিকল্পনা করে রেখেছি। আমাকে ব্যস্ত রাখার মতো অনেক কিছুই আছে। এত কিছু যে, একটি মাত্র বিষয় উল্লেখ করা কঠিন। সম্ভবত এটাই আমার ফুটবলের শেষ বছর। আর আমি এমন একটি বর্ণাঢ্য উত্তরাধিকার রেখে যেতে চাই।’
রোনালদো আরও যোগ করেন, ‘কারণ ফুটবল ছেড়ে দিলে জীবনে একটা বড় শূন্যতা তৈরি হতে পারে। সেই সময়টাকে শুধু একটি নয়, বিভিন্নভাবে পূরণ করতে হবে। আরও আনন্দ করতে হবে, বেশি ভ্রমণ করতে হবে, আমার খুব পছন্দের প্যাডেল খেলতে ও দেখতে হবে এবং যা অর্জন করেছি—যা আমরা অর্জন করেছি—তা উপভোগ করে যেতে হবে।’
দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ারে নিজের ত্যাগের কথা মনে করিয়ে দিতে গিয়ে রোনালদো বলেন, ‘কারণ শেষ পর্যন্ত ২৫ বছর ধরে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।’
স্পোর্টিং সিপি দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা রোনালদো পরে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে খেলেছেন। ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেন। ক্যারিয়ারের সবচেয়ে সফল সময় কেটেছে রিয়াল মাদ্রিদে—ক্লাবটির হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করেছেন তিনি।
২০২৬ বিশ্বকাপে পর্তুগালের হয়ে তিনটি গোল করেছেন রোনালদো। তবে বিশ্বকাপ যাত্রা দীর্ঘ হয়নি পর্তুগিজদের।

শেষ পর্যন্ত একা লড়াই চালিয়ে গেলেন হাসান নাওয়াজ। কিন্তু বাকিরা তাঁকে সঙ্গ দিতে না পারায় চিন্তা করতে হয়নি ভারতকে। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা জিতে নিল শ্রেয়াশ আইয়ারের দল।
২ মিনিট আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষটা এখন কেবল সময়ের অপেক্ষা। ৭ অক্টোবর ভোরে মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন এলএমটেন। তার আগে মেসিকে নিয়ে নিজের আবেগ ও আক্ষেপের কথা জানালেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো।
১৬ মিনিট আগে
কোচ হিসেবে ঘরের মাঠে জিনেদিন জিদানের প্রথম ম্যাচে জয়হীন থাকল ফ্রান্স। উয়েফা নেশনস লিগে ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফরাসিরা। ফল নিজেদের পক্ষে না এলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট জিদান। তাঁর মতে, ফ্রান্সের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি ইতালি।
৪১ মিনিট আগে
অভিষেক শর্মার ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিল ভারত। শুরুর সেই ভীতের ওপর দাঁড়িয়ে শেষটায় দারুণভাবে তুলির আঁচড় দিলেন তিলক ভর্মা ও শিবম দুবে। চিরপ্রতিদন্দ্বী পাকিস্তানের বিপক্ষে রান পাহাড়ে চড়ল ভারত।
২ ঘণ্টা আগে