
হঠাৎ করেই সামাজিক মাধ্যমে আজম খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মঈন খানের ছেলে আজমের ২৮ বছর বয়সে মৃত্যুর খবরে অনেকেই ভেঙে পড়েন। তবে আজম রীতিমতো তাজ্জব হয়েছেন এই ভেবে যে জীবিত অবস্থায় তাঁর মৃত্যুর খবর কীভাবে ছড়াল। উল্টো এটা নিয়ে ব্যঙ্গ করেছেন তিনি।
আজমের মৃত্যুর খবর যে মিথ্যা, সেটা দ্রুতই অনেকে বুঝতে পেরেছেন। ২৮ বছর বয়সী পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার সামাজিক মাধ্যমে এটা নিয়ে মজা করেছেন। ইনস্টাগ্রামে নিজের মৃত্যুর খবর পড়ার সময় হেসেছেন তিনি। আজম বলেন, ‘খুব দারুণ ক্রিকেটার ছিল। কালই নামত পাকিস্তানের হয়ে। বেচারা মরে গেছে।’
তারকা ব্যক্তিত্বদের নিয়ে অনলাইনে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার অন্যতম এক উদাহরণ আজমের মৃত্যু সংবাদ। এআই দিয়ে ভিডিও বানিয়ে সেটা এমনভাবে ছড়িয়ে দেওয়া হয় যে আসল-নকলের পার্থক্য বোঝা যায় না। সম্প্রতি পাকিস্তানি তারকাদের মৃত্যুর খবর নিয়েও গুজব ছড়ানো হচ্ছে অহরহ।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে আর সুযোগ পাননি আজম। ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে সবশেষ পাকিস্তানের জার্সিতে খেলেছিলেন তিনি। সেই ম্যাচে সুপার ওভারে জিতেছিল যুক্তরাষ্ট্র। এই হারেই পাকিস্তানের গ্রুপ পর্ব থেকে বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল।
পাকিস্তানের জার্সিতে এখন পর্যন্ত কেবল ১৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। ৮.৮০ গড় ও ১৩৩.৩৩ স্ট্রাইকরেটে করেন ৮৮ রান। চারবার শূন্য রানে আউট হয়েছেন। পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পাশাপাশি বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল), আইএল টি-টোয়েন্টিতেও খেলেছেন। ১৯৯ টি-টোয়েন্টিতে ২৩,৪ গড় ও ১৪৬.০৭ স্ট্রাইকরেটে করেন ৩৭২২ রান। ১ সেঞ্চুরি ও ১৭ ফিফটি করেছেন।

সিঙ্গাপুরের বিপক্ষে গতকাল শেষ বাঁশি বাজার পর হামজা চৌধুরীর হতাশ হয়ে শুয়ে পড়াটাই বাংলাদেশ দলের প্রতীকী ছবি। মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান গেমসে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সব হতাশা ঝেড়ে তাঁর লক্ষ্য এখন নভেম্বের সাফ।
৩৪ মিনিট আগে
লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
২ ঘণ্টা আগে
জার্সির রং দেখে অনেকেই বুঝতে পারছিলেন না কে কোন দল। কারণ, ফুটবলে সচরাচর ব্রাজিলকে হলুদ জার্সিতে খেলতে দেখা যায়। কুইনসল্যান্ডের সানকর্পে আজ হলুদ জার্সি পরা দলকে অনেকেই ব্রাজিল মনে করেছিলেন। আসল ঘটনা অন্য ব্রাজিল ও অস্ট্রেলিয়া খেলেছে নীল ও হলুদ জার্সি পরে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা ব্রাজিল আজ
৪ ঘণ্টা আগে
‘ডি থ্রি ট্রফি’ নামে নতুন টুর্নামেন্টের ছয় কোচ ড্রাফটের মাধ্যমে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ সালাহ উদ্দীন, আব্দুর রাজ্জাকরা আছেন এই তালিকায়। কোচ নির্বাচনের মতো সহকারী কোচ, ফিজিওথেরাপিস্টও ড্রাফটের মাধ্যমে ঠিক করল বিসিবি।
৪ ঘণ্টা আগে