
অপরাজিত দল হয়েই শেষ বত্রিশ পর্বে উঠেছে জাপান। গ্রুপ পর্বের দুই ম্যাচ ড্র ও এক ম্যাচ জিতে এশিয়ার দলটি পেরিয়েছে গ্রুপ পর্বের বাধা। নকআউট পর্বে তারা খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে। শেষ বত্রিশের ম্যাচের আগে জাপানের কোচ হাজিমে মরিয়াসু প্রতিপক্ষকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন।
জাপান-সুইডেন, তিউনিসিয়া-নেদারল্যান্ডস—বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত ‘এফ’ গ্রুপের এই দুই ম্যাচে চোখ ছিল ব্রাজিলের ফুটবল সমর্থকদের। কারণ, ব্রাজিল গতকালই ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে। আজ ডালাসে সুইডেন-জাপান ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় ব্রাজিল হয়ে যায় শেষ বত্রিশে জাপানের প্রতিপক্ষ। হিউস্টনে ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ব্রাজিল-জাপান নকআউট পর্বের ম্যাচ।
ব্রাজিলের বিপক্ষে ম্যাচ শুরুর আগে এখনো দুই দিন বাকি। সে যা-ই হোক, আজ সুইডেনের বিপক্ষে ম্যাচ শেষে বার্তা সংস্থা এএফপি মোরিয়াসুর কাছে জানতে চেয়েছে, তাদের এই সাফল্য পুরো এশিয়ার জন্য বিশেষ বার্তা কি না। উত্তরে জাপানের কোচ বলেন, ‘আমরা জাপানের প্রতিনিধিত্ব করছি। বিশ্বমঞ্চে জাপানকে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। একই সঙ্গে আমরা এশিয়ারও প্রতিনিধিত্ব করছি।’
ডালাসে আজ জাপান-সুইডেন ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র অবস্থায় ছিল। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ১১ মিনিটের মধ্যে ম্যাচে প্রথম গোলের দেখা মেলে। ৫৬ মিনিটে ফরোয়ার্ড দায়জেন মায়েদার গোলে এগিয়ে যায় জাপান। যদিও এশিয়ার দলটি লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। সুইডেন ফরোয়ার্ড অ্যান্থনি এলাঙ্গা ৬২ মিনিটে করেন সমতাসূচক গোল।
শুধু আজ সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়াই নয়, জাপানের এবারের বিশ্বকাপ শুরুটা হয়েছে দুর্দান্ত। ডালাসে ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের টুর্নামেন্ট শুরুর ম্যাচে দুই দফা পিছিয়ে পড়েও জাপানিরা ড্র করে। পরে বিশ্বকাপের হাজারতম ম্যাচটা তারা রাঙিয়েছে নিজেদের মতো করে। ২১ জুন মন্তেরেই স্টেডিয়ামে তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেয় জাপান।
এবারের বিশ্বকাপে এশিয়ার দলগুলোর মধ্যে জাপান বাদে ইরানকেই দেখা যাচ্ছে অসাধারণ রূপে। দুই ম্যাচ খেলেই দুটিতে ড্র করেছে ইরান। আর সৌদি আরব ১-১ গোলে উরুগুয়ের বিপক্ষে ড্র করলেও স্পেনের কাছে সৌদিরা উড়ে যায় ৪-০ গোলে। তা ছাড়া এশিয়ার দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে জাপান সবার আগে। দলটি এখন অবস্থান করছে ১৭ নম্বরে। আজ সুইডেনের বিপক্ষে ম্যাচ শেষে জাপান কোচ মরিয়াসু বলেন, ‘আমি জানি এশিয়ার অন্য দলগুলো তেমন সফল নয়। আজ জিততে পারিনি ঠিকই। তবে আমাদের চাওয়া যেন এশিয়ার অন্য দলগুলোকেও অনুপ্রাণিত করতে পারি।’
জাপান ও চীনের রাজনৈতিক সম্পর্ক বহু সময়ই উত্তেজনাপূর্ণ ছিল। তবে সাংহাইয়ে কিছু চীনা সমর্থক সেই বিরোধ ভুলে তিউনিসিয়ার বিপক্ষে জাপানের ৪-০ গোলের জয় উদ্যাপন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে। জাপান কোচ মরিয়াসু ভাইরাল সেই ভিডিও দেখেছেন কি না জানা নেই। তবে তাঁর আশা, এশিয়া অঞ্চলে ফুটবল দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। ডালাসে আজ জাপান-সুইডেন ম্যাচ শেষে তিনি বলেন, ‘এশিয়ার দলগুলোর মধ্যে যদি প্রতিযোগিতা ভালো হয়, তাহলে পুরো অঞ্চলের ফুটবলের মান আরও উন্নত হবে।’
ইরান আগামীকাল নিজেদের গ্রুপ পর্বের ম্যাচে মিসরের মুখোমুখি হবে। সিয়াটলে হতে যাওয়া ম্যাচটি জিতলে ইরান শেষ বত্রিশের টিকিট কাটবে। আর অস্ট্রেলিয়া এশিয়া মহাদেশে না হলেও ফুটবলে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রতিনিধিত্ব করে। তারাও উঠে গেছে শেষ বত্রিশ পর্বে। ‘এ’ গ্রুপে তৃতীয় হওয়া দক্ষিণ কোরিয়ারও দ্বিতীয় রাউন্ডে ওঠার দারুণ সম্ভাবনা রয়েছে।

বিশ্বকাপে ‘জি’ গ্রুপের খেলা শেষ হয়েছে। সবকটি ম্যাচ শেষে নকআউটে জায়গা করে নিয়েছে মিসর এ বেলজিয়াম। সরাসরি পরের পর্বের বাধা পেরোতে না পারলেও এখনো আশা বেঁচে আছে ইরানের সামনে। তৃতীয় স্থানের সেরা আটে থাকলে পরের পর্বে যেতে পারবে এশিয়ার দলটি।
২ ঘণ্টা আগে
প্রথমবার বিশ্বকাপের মঞ্চে খেলতে এসেই সবাইকে চমকে দিয়েছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে একবারও হারেনি আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। এবার তাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ—শেষ ৩২-এ প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে শক্তির পার্থক্য নিয়ে ভীত নন কেপ ভার্দের কোচ বুবিস্তা। দলটির কাছে অসম্ভব কিছু নেই
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ এলেই বিভিন্ন বিশ্লেষক ও পরিসংখ্যানবিদদের ভবিষ্যদ্বাণী আলোচনার জন্ম দেয়। এবার সেই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট। ২০১৪ সাল থেকে প্রতিটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে পূর্বাভাস দেওয়ার দাবি করা এই গবেষক এবার ভবিষ্যদ্বাণী করেছেন, ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে লিওনেল মেসিকে শুরুর একাদশে রাখছেন না লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার কোচ এই তথ্য তিনি প্রকাশ করেছেন একেবারে ব্যতিক্রমী পরিস্থিতিতে। ৯১ বছর বয়সী কিংবদন্তি ক্রীড়া সাংবাদিক এনরিকে মাকায়া মার্কেজের প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজের স্বভাবসুলভ গোপনীয়তা
৪ ঘণ্টা আগে