
বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে লিওনেল মেসিকে শুরুর একাদশে রাখছেন না লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার কোচ এই তথ্য তিনি প্রকাশ করেছেন একেবারে ব্যতিক্রমী পরিস্থিতিতে। ৯১ বছর বয়সী কিংবদন্তি ক্রীড়া সাংবাদিক এনরিকে মাকায়া মার্কেজের প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজের স্বভাবসুলভ গোপনীয়তা ভেঙে মেসির বিষয়ে নিশ্চিত করেন স্কালোনি।
ডালাসে অনুষ্ঠিত ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মাকায়া শনিবারের ম্যাচের একাদশ এবং অধিনায়ক মেসির সম্ভাব্য ভূমিকা নিয়ে জানতে চেয়েছিলেন স্কালোনির কাছে। প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করা তারকা ফরোয়ার্ডকে ঘিরে স্বাভাবিকভাবেই ছিল সমর্থকদের ব্যাপক আগ্রহ।
মাকায়ার প্রশ্ন শুনে আবেগাপ্লুত হয়ে স্কালোনি বলেন, ‘এনরিকে, আপনার প্রশ্ন শুনতে এবং আপনাকে এখানে দেখতে পেরে সত্যিই আনন্দ হচ্ছে। আসার জন্য ধন্যবাদ। ১৮টি বিশ্বকাপ—এটা অবিশ্বাস্য। আপনাকে উত্তর দিতে পারাটা আমার জন্য আনন্দের, কারণ আমাদের দীর্ঘদিনের পরিচয়। আমি যখন আর্জেন্টিনায় খেলতাম, তখন নিয়মিত আপনাকে দেখতাম। আপনি যখনই কথা বলতেন, আমাদের কাছে আপনি ছিলেন একজন কিংবদন্তি। এখনও তাই আছেন।’
এরপরই সংবাদ সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি প্রকাশ করেন স্কালোনি, ‘আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। লিও (মেসি) বেঞ্চে থাকবে। শুধু আপনার জন্যই এটা বলছি, না হলে এড়িয়ে যেতাম। চিন্তা করবেন না, শুধু আপনার জন্যই এটা বলছি। আপনি সত্যিই এই সম্মানের যোগ্য। পুরো দলটা বলব না, তবে লিওর ব্যাপারটা জানিয়ে দিলাম। লিও পরে মাঠে নামবে। আমার একাদশ ঠিক করা আছে, তবে সেটা আগামীকাল ঘোষণা করব। ধন্যবাদ, এনরিকে। বিশ্বকাপটা উপভোগ করুন।’
মাকায়া এরপর বিশ্বকাপে বিভিন্ন দলের খেলার ধরন নিয়ে প্রশ্ন করলে স্কালোনি বলেন, ‘আমরা এই বিশ্বকাপে নানা ধরনের ফুটবল দেখছি এবং সব ধরনের খেলাই ফল দিচ্ছে। কেউ স্পেন বা আমাদের মতো বল দখলে রেখে আক্রমণ করছে, কেউ পাল্টা আক্রমণে খেলছে, আবার কেউ রক্ষণাত্মক কৌশল নিয়েও সফল হচ্ছে। গতকাল অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের খুব কঠিন একটি ম্যাচ দেখলাম, যা ০-০ গোলে শেষ হয়েছে। তারা পরের পর্বে উঠেছে এবং কাউকেই সহজে ছাড়বে না।’
বিশ্বকাপে নিজের পরিকল্পনা নিয়ে স্কালোনি বলেন, ‘আমার মনে হয়, আমাদের মতো একটি দলের পক্ষে খেলার ধরন পুরোপুরি বদলে ফেলা খুব কঠিন। কিছু ছোটখাটো পরিবর্তন আনা যায়, কিন্তু মৌলিকভাবে নয়, কারণ সেটাই আমাদের পরিচয় নয়। প্রতিপক্ষ অনুযায়ী কিছু বিষয় বদলানো যায়। আমার বিশ্বাস, জয়ের একটিই পথ নেই। সব ধরনের কৌশলই সফল হতে পারে। তবে শেষ পর্যন্ত শক্তিশালী দলগুলোই নিজেদের জায়গা করে নেবে।’

প্রথমবার বিশ্বকাপের মঞ্চে খেলতে এসেই সবাইকে চমকে দিয়েছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে একবারও হারেনি আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। এবার তাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ—শেষ ৩২-এ প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে শক্তির পার্থক্য নিয়ে ভীত নন কেপ ভার্দের কোচ বুবিস্তা। দলটির কাছে অসম্ভব কিছু নেই
২৩ মিনিট আগে
বিশ্বকাপ এলেই বিভিন্ন বিশ্লেষক ও পরিসংখ্যানবিদদের ভবিষ্যদ্বাণী আলোচনার জন্ম দেয়। এবার সেই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট। ২০১৪ সাল থেকে প্রতিটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে পূর্বাভাস দেওয়ার দাবি করা এই গবেষক এবার ভবিষ্যদ্বাণী করেছেন, ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠে নেমেছিল কেপ ভার্দে। অপর ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হয়েছিল স্পেন। এই দুই ম্যাচের ফলের ওপর নির্ধারণ হয়েছে শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ।
৩ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। একইসঙ্গে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে আই গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে পা রাখল তারা। ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়া নরওয়ের শেষ বত্রিশে প্রতিপক্ষ আইভরি কোস্ট। আর ভুল কৌশলের চড়া মূল্য দিয়ে মাঠ ছাড়তে হয় হালান্ডহীন নরওয়েকে। টরন্টোয় গ্রুপের অপর ম্যাচে ইরাককে ৫–০ গ
৮ ঘণ্টা আগে