
বিশ্বকাপ এলেই বিভিন্ন বিশ্লেষক ও পরিসংখ্যানবিদদের ভবিষ্যদ্বাণী আলোচনার জন্ম দেয়। এবার সেই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট। ২০১৪ সাল থেকে প্রতিটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে পূর্বাভাস দেওয়ার দাবি করা এই গবেষক এবার ভবিষ্যদ্বাণী করেছেন, ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জাপানের কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল।
হিউস্টন স্টেডিয়ামে আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় জাপানের বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল। ‘সি’ গ্রুপের শীর্ষে থাকায় নকআউটে হাজিমে মোরিয়াসুর দলকে পেয়েছে সেলেসাওরা। ক্লেমেন্টের মতে, নকআউটের ম্যাচটিতে জয় পাবে জাপান। ফলে প্রত্যাশার আগেই শেষ হবে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান।
নিজের পূর্বাভাসের পেছনে একটি গাণিতিক মডেল ব্যবহার করেন ক্লেমেন্ট। তাঁর এই মডেলে ফুটবলীয় পরিসংখ্যানের পাশাপাশি মাথাপিছু জিডিপি, জনসংখ্যার আকার এবং তাপমাত্রার মতো বিষয়ও বিবেচনায় নেওয়া হয়। এসব তুলনামূলক অপ্রচলিত সূচকের সমন্বয়ে তিনি বিভিন্ন দলের শিরোপা জয়ের সম্ভাবনা নির্ধারণ করেন।
গত ৯ এপ্রিল প্রকাশিত ক্লেমেন্টের গবেষণাপত্রে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে পর্তুগালকে হারিয়ে নেদারল্যান্ডসকে চ্যাম্পিয়ন হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে তাঁর সব পূর্বাভাস যে বাস্তবতার সঙ্গে মিলে গেছে, তা নয়। নকআউট পর্বের সূচি চূড়ান্ত হওয়ার পরই ক্লেমেন্টের কিছু হিসাব ভুল প্রমাণিত হয়েছে। দ্বিতীয় রাউন্ডে জার্মানি ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখিয়েছিলেন তিনি। কিন্তু দুই দলই নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান অর্জন করায় সেই ম্যাচ আর সম্ভব নয়। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা ও বসনিয়া-হার্জেগোভিনার নকআউট পর্বে ওঠার সম্ভাবনাও তাঁর মডেলে ধরা পড়েনি।
এখন পর্যন্ত ক্লেমেন্টের পূর্বাভাসের সঙ্গে মিল থাকা সম্ভাব্য দুটি নকআউট ম্যাচ হলো ব্রাজিল-জাপান এবং নেদারল্যান্ডস-মরক্কো। এই দুই ম্যাচই গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘এফ’-এর সম্ভাব্য ক্রস-ম্যাচের ভিত্তিতে নির্ধারিত হয়েছিল।

বিশ্বকাপে ‘জি’ গ্রুপের খেলা শেষ হয়েছে। সবকটি ম্যাচ শেষে নকআউটে জায়গা করে নিয়েছে মিসর এ বেলজিয়াম। সরাসরি পরের পর্বের বাধা পেরোতে না পারলেও এখনো আশা বেঁচে আছে ইরানের সামনে। তৃতীয় স্থানের সেরা আটে থাকলে পরের পর্বে যেতে পারবে এশিয়ার দলটি।
৩ মিনিট আগে
প্রথমবার বিশ্বকাপের মঞ্চে খেলতে এসেই সবাইকে চমকে দিয়েছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে একবারও হারেনি আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। এবার তাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ—শেষ ৩২-এ প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে শক্তির পার্থক্য নিয়ে ভীত নন কেপ ভার্দের কোচ বুবিস্তা। দলটির কাছে অসম্ভব কিছু নেই
৩৬ মিনিট আগে
বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে লিওনেল মেসিকে শুরুর একাদশে রাখছেন না লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার কোচ এই তথ্য তিনি প্রকাশ করেছেন একেবারে ব্যতিক্রমী পরিস্থিতিতে। ৯১ বছর বয়সী কিংবদন্তি ক্রীড়া সাংবাদিক এনরিকে মাকায়া মার্কেজের প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজের স্বভাবসুলভ গোপনীয়তা
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠে নেমেছিল কেপ ভার্দে। অপর ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হয়েছিল স্পেন। এই দুই ম্যাচের ফলের ওপর নির্ধারণ হয়েছে শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ।
৩ ঘণ্টা আগে