Ajker Patrika

হারের পর শাস্তিও পেলেন কলকাতা অধিনায়ক

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১৫: ৪৯
হারের পর শাস্তিও পেলেন কলকাতা অধিনায়ক
হারের পর মোটা অঙ্কের টাকা জরিমানা গুনেছেন কলকাতা অধিনায়ক অজিঙ্কা রাহানে। ছবি: সংগৃহীত

জয় যেন ২০২৬ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কাছে হয়ে গেছে সোনার হরিণ। পাঁচ ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি। গত রাতে চেন্নাই সুপার কিংসের কাছে ৩২ রানে হেরেছে কলকাতা। হারের পর শাস্তিও পেয়েছেন কলকাতা অধিনায়ক অজিঙ্কা রাহানে।

কলকাতা নাইট রাইডার্স-চেন্নাই সুপার কিংস ম্যাচটি গতকাল হয়েছে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। ম্যাচে ধীর গতির বোলিংয়ের কারণে রাহানেকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা ১৫ লাখ ৮২ হাজার টাকা। এক বিবৃতিতে আইপিএল বলেছে, ‘কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানেকে জরিমানা করা হয়েছে। কারণ, তাঁর দল চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নির্ধারিত সময়ের চেয়ে কম ওভার বোলিং করেছে। আইপিএলের আচরণবিধির ২.২২ ধারার অধীনে (স্লো ওভার রেটসংক্রান্ত) এটা ছিল এই মৌসুমে কলকাতার প্রথম অপরাধ।’

টস জিতে গতকাল আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতা অধিনায়ক রাহানে। স্লো ওভার রেটের কারণে চেন্নাইয়ের ইনিংসের শেষ ওভারে কলকাতাকে বৃত্তের ভেতরে একজন ফিল্ডার বেশি নিয়ে ফিল্ডিং করতে হয়েছে। আগে ব্যাটিং করা চেন্নাই ২০ ওভারে ৫ উইকেটে করে ১৯২ রান। জয়ের লক্ষ্যে নেমে ৯.২ ওভারে ২ উইকেটে ৭৯ রান ছিল কলকাতার স্কোর। তবে অংক্রিশ রঘুবংশী (২৭), রাহানে (২৮), ক্যামেরন গ্রিন (০), রিংকু সিং (৬)—দ্রুত ৪ উইকেট হারিয়ে পথ হারানো কলকাতা আর ম্যাচে ফিরতে পারেনি। ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রানে আটকে যায় রাহানের দল।

এবারের আইপিএলে নিলাম থেকেই আলোচনায় কলকাতা নাইট রাইডার্স। ২৫ কোটি ২০ লাখ রুপিতে গ্রিনকে কেনে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় তা ৩৩ কোটি ২৭ লাখ টাকা। তবে অস্ট্রেলিয়ার এই ব্যাটিং অলরাউন্ডারের কাছ থেকে আশানুরূপ পারফরম্যান্স পাচ্ছে না কলকাতা। ৫ ম্যাচ মিলিয়ে করেছেন ৫৬ রান। যার মধ্যে গতকাল গোল্ডেন ডাক মেরেছেন। চেন্নাইয়ের নুর আহমদ জাদরানকে ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন গ্রিন। ব্যাটিংয়ে ব্যর্থ গ্রিন কেবল দুই ইনিংসে বোলিং করেছেন। পেয়েছেন কেবল ১ উইকেট।

কলকাতার বিপক্ষে চেন্নাইয়ের ৩২ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন নুর। ৪ ওভারে ২১ রানে নিয়েছেন ৩ উইকেট। টানা দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট পাওয়া চেন্নাই এখন পয়েন্ট তালিকার ৮ নম্বরে। রুতুরাজ গায়কোয়াড়ের দলের নেট রানরেট -০.৮৪৬। কলকাতা ১০ দলের মধ্যে তলানিতে। পাঁচ ম্যাচ খেলে কেবল ১ পয়েন্ট পেয়েছে দলটি। ৯ নম্বরে থাকা মুম্বাই ইন্ডিয়ানসের পয়েন্ট ২। তাদেরও একমাত্র জয় কলকাতার বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশি শিক্ষার্থীর ছদ্মবেশে যুক্তরাজ্যে মিথ্যা আশ্রয় প্রার্থনার বাজার উন্মোচন বিবিসির

মিরপুরের ১০ নারীকে যাত্রাবাড়ী এনে ধর্ষণ-ব্ল্যাকমেল করেন রাব্বি, বিয়েও করেন একই কায়দায়

চীনা স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান

আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার

নতুন শর্তে এবার লোহিতসাগর বন্ধ করার হুমকি ইরানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত