
চরম বাজে সময় পার করছে কলকাতা নাইট রাইডার্স। ৫ ম্যাচ খেলে ফেললেও এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখনো জয়ের মুখ দেখা হয়নি আজিঙ্কা রাহানের দলের। একের পর এক হারে কলকাতা যখন বিপর্যস্ত, তখন দলটির ভুল ধরিয়ে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ।
নিলাম থেকে ক্যামেরুন গ্রিনকে ২৫.২০ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিলেন কলকাতা। তাতেই আইপিএলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিদেশি খেলোয়াড় কেনার রেকর্ড গড়ে তিনবারের চ্যাম্পিয়নরা। রেকর্ড দামে বিক্রি হওয়ার পর যেমন হৈচৈ ফেলে দিয়েছিলেন, পারফরম্যান্সে তার চেয়েও বেশি হতাশ করছেন গ্রিন। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ব্যাট হাতে তাঁর সংগ্রহ মাত্র ৫৬ রান; বল হাতে নিয়েছেন ১ উইকেট। পিঠের চোটের কারণে প্রথম তিন ম্যাচে বোলিং করতে পারেননি গ্রিন। এই অলরাউন্ডারকে দলে নেওয়াটা কলকাতার বড় ভুল বলে মনে করছেন শেবাগ।
নিজেদের সবশেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ৩২ রানে হেরেছে কলকাতা। সে ম্যাচে ২ ওভারে ৩০ রান দেওয়ার পর ব্যাট হাতে শূন্য রানে আউট হন গ্রিন। একে তো অজি তারকার ব্যর্থতা, তার ওপর টানা হার—সব মিলিয়ে ভক্তদের তোপের মুখে পড়েছে কলকাতা। টানা হারে প্লে অফের পথটা কঠিন হয়ে গেছে দলটির। এমতাবস্থায় কলকাতাকে ভুল স্বীকার করতে বলছেন শেবাগ।
ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে শেবাগ বলেন বলেন, ‘আপনার কাছে এত টাকা ছিল, তারপরও যদি এমন খেলোয়াড় কেনেন, ২৫-২৭ কোটি টাকা গ্রিনের জন্য খরচ করেন, তাহলে এখন সে একটি দায় হয়ে গেছে। খেলালে পারফর্ম করছে না, না খেলালে প্রশ্ন উঠছে কেন এত টাকা খরচ করা হলো। কিন্তু ভুল স্বীকার করতে কোনো লজ্জা নেই। মেনে নিতে হবে যে গ্রিনকে এত বেশি দামে নেওয়াটা ভুল ছিল।’
গ্রিনকে পরবর্তী ম্যাচে বাদ দেওয়ার পরামর্শ শেবাগের, ‘আমি মনে করি গ্রিনকে বেঞ্চে বসিয়ে টিম সেইফার্টকে খেলানো উচিত। সম্প্রতি সে নিউজিল্যান্ডের হয়ে ভালো পারফর্ম করেছে। দুই ওপেনার আক্রমণাত্মক ব্যাটিং করেছে। দুজনকেই ওপেন করতে দাও। এরপর রাহানে তিন নম্বরে, পাওয়েল চার নম্বরে, আর রঘুবংশীকে নিচের দিকে নামানো উচিত।’

পিএসজির বিপক্ষে চোট পেয়ে যখন মাঠ ছাড়ছিলেন, তখনই বোঝা যাচ্ছিল বাজে কিছু অপেক্ষা করছে হুগো একিতিকের জন্য। শেষ পর্যন্ত হলো তা-ই। চোটের কারণে এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন লিভারপুলের এই ফরাসি ফরোয়ার্ড।
৪ ঘণ্টা আগে
লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন রুবেল হোসেন। এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় রুবেল নিজেই অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যেতে চান তিনি।
৬ ঘণ্টা আগে
অনিয়মের অভিযোগে গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। অ্যাডহক কমিটির প্রধান হিসেবে আপাতত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদে আছেন তামিম ইকবাল। তবে কোচিং প্রোগ্রামের কারণে ঘুরেফিরে আবারও সামনে এল বুলবুলের নাম।
৬ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে নিউজিল্যান্ড সিরিজ। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে মাঠের লড়াইয়ের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সিরিজকে সামনে রেখে আজ দলীয় অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল ওয়ানডে দলে থাকা শরীফুল ইসলাম এবং নাহিদ রানাকে। নিউজিল্যান্ড সিরিজের কারণে পাকিস্তান সুপার লিগের
৭ ঘণ্টা আগে