
ফিলাডেলফিয়ায় বজ্রঝড়ে দুই ঘণ্টার মতো সময় খেলা বন্ধ থাকলেও থামানো যায়নি কিলিয়ানো এমবাপ্পেকে। করলেন জোড়া গোল। তাঁর জ্বলে ওঠার রাতে ৪০ বছর পর বিশ্বকাপ খেলতে আসা ইরাককে উড়িয়ে ফ্রান্স নিশ্চিত করল নকআউট পর্বের টিকিট।
নরওয়ের কাছে ৪-১ গোলে হেরে বিশ্বকাপ শুরু করা ইরাক এবার নেমেছিল টিকে থাকার লড়াইয়ে। কিন্তু ফিলাডেলফিয়ায় গত রাতে ফ্রান্সের কাছে পাত্তাই পায়নি ইরাকিরা। উল্টো ৩-০ গোলে জিতে ২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউটের টিকিট নিশ্চিত করল ফরাসিরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচের ১৪ মিনিটে তরুণ উইঙ্গার মাইকেল ওলিসের পাস থেকে ডি-বক্সের ঠিক প্রান্ত থেকে নিজের অপেক্ষাকৃত দুর্বল বাঁ পায়ে এক দর্শনীয় ও জোরালো শটে ফরাসিদের এগিয়ে দেন এমবাপ্পে।আন্তর্জাতিক ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নামা এমবাপ্পের এটা বিশ্বকাপে ১৫তম গোল।
এক গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে লড়তে থাকে ইরাক। রক্ষণভাগ সামলে তারা গতিময় ফুটবলে ফরাসি ডিফেন্সে ফাটল ধরার চেষ্টা করে। তবে ম্যাচের ২৫ মিনিটে বড় ধাক্কা খায় মধ্যপ্রাচ্যের পরাশক্তিরা। কুঁচকির চোটের কারণে অধিনায়ক আয়মান হুসাইন মাঠ ছাড়লে বিকল্প স্ট্রাইকার হিসেবে নামেন আলি আল-হামাদি। মাঠে নেমেই আল-হামাদি ফরাসি ডিফেন্ডার সালিবার ওপর চাপ তৈরি করে দারুণ কিছু সুযোগ তৈরি করলেও দলের বাকি ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল শোধ করা সম্ভব হয়নি। এর আগে ম্যাচের ১২ মিনিটে এমবাপ্পেকে ফাউল করায় ইরাকের আমির আল-আম্মারিকে হলুদ কার্ড দেখান কানাডিয়ান রেফারি ড্রিউ ফিশার।
প্রথমার্ধের শেষদিকে হঠাৎ আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি ও প্রবল বজ্রপাত শুরু হলে রেফারি বিরতির বাঁশি বাজান। ফিফার কঠোর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী, স্টেডিয়ামের নির্দিষ্ট সীমানার মধ্যে শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট খেলা শুরু করা যায় না। খেলা পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ৬টায়। মাঠে গড়ানোর ৯ মিনিটের মাথায় ফের এমবাপ্পের গোল। ৫৪ মিনিটে উসমান দেম্বেলের পাস রিসিভ করে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। তাতেই এক বিন্দুতে মিলে গেলেন এমবাপ্পে-মিরোস্লাভ ক্লোসা। দুজনেই বিশ্বকাপে করেছেন ১৬টি করে গোল।
অ্যাসিস্ট করার পর গোলও করেছেন দেম্বেলে। ৬৬ মিনিটে ফ্রান্সের তৃতীয় গোল আসে তাঁর পা থেকে। ম্যাচে এটা তাঁর প্রথম গোল। দেম্বেলেকে অ্যাসিস্ট করেছেন মাইকেল ওলিসে। শেষের দিকে এসে দুই দলই খেলোয়াড় পরিবর্তন করতে থাকে। এমবাপ্পে-দেম্বেলেদেরও উঠিয়ে দেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শেষ বত্রিশ নিশ্চিত করে ফরাসিরা।

ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল হবে ১৪তম এসএ গেমস। দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করেছে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল (এসএওসি)।
৩৮ মিনিট আগে
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
১ ঘণ্টা আগে
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
১ ঘণ্টা আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
২ ঘণ্টা আগে