
২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা-স্পেন ম্যাচ পরিচালনার এক সপ্তাহ পরই রেফারিং ক্যারিয়ারের ইতি টানলেন স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচ। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে দায়িত্ব পালনের গৌরব অর্জনের পর ৪৬ বছর বয়সী এই রেফারির অবসরের বিষয়টি নিশ্চিত করেছে স্লোভেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।
যুক্তরাষ্ট্রের ইস্ট রাদারফোর্ডে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনালে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন ভিনচিচ। সে ম্যাচে লিওনেল মেসির দলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় স্প্যানিশরা।
ভিনচিচের অবসর প্রসঙ্গে স্লোভেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পর স্লাভকো ভিনচিচ আনুষ্ঠানিকভাবে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে নিজের ঐতিহাসিক রেফারিং ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন। মারিবোরের এই রেফারি ২০২৬ ফিফা বিশ্বকাপের স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পরিচালনা করে ইতিহাসের অন্যতম সেরা কর্মকর্তাদের একজন হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করেছেন।’
বিদায়ী মৌসুমে আরও বড় স্বীকৃতি পেয়েছেন ভিনচিচ। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস) তাঁকে বিশ্বকাপের সেরা রেফারি নির্বাচিত করেছে। পাশাপাশি ইতালিতে মর্যাদাপূর্ণ জুলিও ক্যাম্পানাতি পুরস্কারও লাভ করেন ভিনচিচ।
দীর্ঘ ক্যারিয়ারে ইউরোপের বড় মঞ্চেও নিয়মিত দায়িত্ব পালন করেছেন ভিনচিচ। তিনটি ইউরোপা লিগ ফাইনাল পরিচালনা করেন তিনি। যার মধ্যে ২০২২ সালে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও রেঞ্জার্সের ফাইনালও ছিল। ২০২৪ সালে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যকার চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ম্যাচও পরিচালনা করেন ভিনচিচ।
বড় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতাই বিশ্বকাপ ফাইনালের জন্য ভিনচিচকে এগিয়ে রেখেছিল। ফাইনালের দায়িত্ব পাওয়ার খবর জানার পর আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।
বিশ্বকাপে ফাইনালের আগে আরও তিনটি ম্যাচ পরিচালনা করেন ভিনচিচ। এর মধ্যে ইকুয়েডর ও মেক্সিকোর মধ্যকার নকআউট পর্বের ম্যাচে আর্সেনালের ডিফেন্ডার পিয়েরো হিনকাপিয়েকে লাল কার্ড দেখান। উত্তপ্ত পরিস্থিতিতে মেক্সিকোর এক খেলোয়াড়ের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে রাখায় তাঁকে মাঠ ছাড়তে হয়।
ফাইনালেও লাল কার্ড দেখান ভিনচিচ। আর্জেন্টিনার এনসো ফার্নান্দেস দুটি হলুদ কার্ডের কারণে মাঠ ছাড়েন। তবে ম্যাচ শেষে হওয়া বিশৃঙ্খলায় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসের আচরণ নিয়েও আলোচনা তৈরি হয়। বদলি হিসেবে নামা এই মিডফিল্ডারসহ বেশ কয়েকজন খেলোয়াড় সংঘর্ষে জড়িয়ে পড়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয় ভিনচিচকে।
ঘটনার পর ফিফা তদন্ত শুরু করলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তবে ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, ফাইনালের শেষ বাঁশির পর পারেদেসকে লাল কার্ড দেখাননি ভিনচিচ।

২০২৫-২৬ মৌসুম রিয়াল মাদ্রিদের ভক্ত-সমর্থকদের জন্য ছিল ভীষণ হতাশার। লস ব্লাঙ্কোসরা এই মৌসুমে জিততে পারেনি কোনো মেজর টুর্নামেন্টের শিরোপা। তবু সদ্য সমাপ্ত মৌসুম থেকে রেকর্ড পরিমাণ অর্থ উপার্জন করল ‘রয়্যাল মাদ্রিদ’ নামে পরিচিত এই ক্লাবটি।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে আলোচনা যেন শেষ হওয়ার নয়। যার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ফিফার কাছ থেকে সুবিধা পাওয়া। রেফারির সিদ্ধান্তগুলো বারবার তাদের পক্ষে যাওয়ায় সমালোচনা করেছিলেন মিসরের কোচ হোসাম হাসান, ফরোয়ার্ড মোস্তফা জিকোসহ আরও অনেকেই। এবার জানা গেল সুইজারল্যান্ডের ফরোয়ার্ড বিল এমবল
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণার আগেই নাহিদ রানার ছিটকে যাওয়ার দুঃসংবাদ পায় বাংলাদেশ। গতির ঝড়ে হই চই ফেলে দেওয়া রানাকে অস্ট্রেলিয়ার মাঠে দেখার যে আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের, তা শুরুতেই শেষ হয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান
৩ ঘণ্টা আগে
এসইসি হল ৫-এ অনুষ্ঠিত বাউট নম্বর ১০০-এর এই লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেন অস্ট্রেলিয়ান বক্সার ডিকসন। প্রথম রাউন্ডে বিচারকদের সবাই (১০-৯ পয়েন্টে) ডিকসনকেই এগিয়ে রাখেন। দ্বিতীয় রাউন্ডেও একই ধারায় আক্রমণ বজায় রাখেন তিনি। ডিকসনের একের পর এক শক্ত পাঞ্চের মুখে ব্যাকফুটে চলে যান ব্লু কর্নারে থাকা
৫ ঘণ্টা আগে