
দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর এই বছর বাংলাদেশের তরুণ মেধাবী ক্রীড়াবিদদের জন্য উন্মুক্ত হয়েছিল ‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় কোটায় ভর্তির দুয়ার। উচ্চ মাধ্যমিকে ভালো ফল করা ক্রীড়াবিদরাও সুযোগটাকে লুফে নিয়েছিলেন।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছেন ক্রিকেটার তাওহীদ হৃদয়, ফুটবলার আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিন, তিরন্দাজ দিয়া সিদ্দিকীদের মতো বর্তমান সময়ে জনপ্রিয় খেলোয়াড়েরা।
তিন অনুষদে খেলোয়াড় কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন বিভিন্ন ডিসিপ্লিনের ৪৯ ক্রীড়াবিদ। সর্বোচ্চ ১২ জন সুযোগ পেয়েছেন ক্রিকেট থেকে; ফুটবল থেকে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন ৬ জন। কলা অনুষদে ভর্তির জন্য ভর্তির আবেদন করেছিলেন ১৭০-এর বেশি ক্রীড়াবিদ।
কলা, আইন ও সমাজবিজ্ঞান অনুষদে ডিন অফিস থেকে প্রাথমিকভাবে ৪৯ জনকে মনোনীত করা হয়েছে। মনোনীতদের তালিকা ভিসি অফিসে পাঠানো হয়েছে। এখন শুধু বাণিজ্য বিভাগেই ভর্তি প্রক্রিয়া বাকি আছে। জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয়, অনূর্ধ্ব-১৯ দলের আরিফুল ইসলাম, নারী অনূর্ধ্ব-১৯ দলের রিয়া আক্তার শিখা ঢাবিতে প্রাথমিকভাবে সুযোগ পেয়েছেন।
জাতীয় ফুটবল দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো, মিডফিল্ডার শেখ মোরসালিন, নারী দলের ঋতুপর্ণা চাকমা, নিলুফার ইয়াসমিন নিলা ভর্তির জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন। ফুটবল ও ক্রিকেটের পর বড় নাম তিরন্দাজ দিয়া সিদ্দিকী। প্রাথমিকভাবে মনোনীত তিন তিরন্দাজের একজন হচ্ছেন এ তারকা। এ ছাড়া অ্যাথলেটিকস থেকে চারজন এবং খো খো থেকে দুজন প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন। সাঁতার, রোল বল, উশু এবং ব্যাডমিন্টন থেকে একজন করে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন।
প্রাথমিকভাবে সুযোগ পাওয়া ক্রীড়াবিদদের ১৮ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে পছন্দের বিষয়ের ফরম কলা অনুষদের অফিস থেকে নির্ধারিত ফি প্রদান করে ও পূরণ করে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এশিয়ান গেমস বা জাতীয় দলের সঙ্গে দেশের বাইরে থাকায় যেসব অ্যাথলেট স্বশরীরে উপস্থিত হতে পারবেন না তাদের অভিভাবক চাইলে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৭ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১০ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১০ ঘণ্টা আগে