
শেষ বত্রিশ শেষ হতে না হতেই রাতে শুরু হচ্ছে শেষ ষোলো। সকালে কলম্বিয়া-ঘানা ম্যাচ শেষেই চূড়ান্ত হয়ে গেল শেষ ষোলোর সূচি। শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসর। নকআউট পর্বের এই রাউন্ডে ব্রাজিল খেলবে নরওয়ের বিপক্ষে।
কলম্বিয়া-ঘানা ম্যাচের চেয়েও বাংলাদেশের ভক্ত-সমর্থকদের বেশি আগ্রহ ছিল মায়ামিতে আজ ভোরে অনুষ্ঠিত আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ নিয়ে। নবাগত কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয়ে আর্জেন্টিনা পেরিয়েছে শেষ বত্রিশের বাধা। এই ম্যাচের কয়েক ঘণ্টা আগে শেষ হওয়া অস্ট্রেলিয়া-মিসর ম্যাচের জয়ী দলকে শেষ ষোলোতে পেল আলবিসেলেস্তেরা।
চমকে ভরপুর বিশ্বকাপে নকআউট পর্বের ম্যাচগুলো ছিল বেশি রোমাঞ্চকর। জার্মানি-প্যারাগুয়ে, মরক্কো-নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া-মিসর—শেষ বত্রিশের এই তিন ম্যাচের নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। যার মধ্যে জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ের শেষ ষোলোতে ওঠাকে দেখা হচ্ছে বড় অঘটন হিসেবে। শেষ বত্রিশ পর্ব শেষে বাংলাদেশ সময় আজ রাত ১১টায় হিউস্টনে কানাডা-মরক্কো ম্যাচ দিয়ে শুরু হচ্ছে শেষ ষোলো পর্ব। এরপর ফিলাডেলফিয়ায় রাত ৩টায় শুরু হবে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ।
ব্রাজিল-নরওয়ে ম্যাচ আগামীকাল নিউজার্সিতে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে। তবে শেষ ষোলোতে আর্জেন্টিনার ম্যাচ পড়েছে শেষের দিকে। ৭ জুলাই আটলান্টায় হবে আর্জেন্টিনা-মিসর ম্যাচ। একই রাতে সুইজারল্যান্ড-কলম্বিয়া ম্যাচ দিয়ে শেষ হবে শেষ ষোলো পর্ব। আর দুই ইউরোপীয় পরাশক্তি স্পেন-পর্তুগালের ম্যাচে যে কোটি কোটি ফুটবলপ্রেমীর আকর্ষণ থাকবে, সেটা বলাই বাহুল্য। ৬ জুলাই ডালাসে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে পর্তুগাল-স্পেন ম্যাচ। চলুন তাহলে জেনে নেওয়া যাক শেষ ষোলোতে কে কার প্রতিপক্ষ

শেষ ষোলোর পর মাঝে এক দিন বিরতি রয়েছে। ৯ থেকে ১২ জুলাই পর্যন্ত হবে কোয়ার্টার ফাইনাল। শেষ আটে ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। তবে সেটা হতে পারে সেমিফাইনালে। যদি ব্রাজিল, আর্জেন্টিনা নিজেদের ম্যাচগুলো জিততে পারে, তাহলে আটলান্টায় ১৫ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে লাতিন আমেরিকার এই দুই দল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে এই ম্যাচ। এমনটা হলে বাংলাদেশে কী হবে, সেটা কল্পনার বাইরে। দেশে যে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ ঘিরে কতটা উন্মাদনা দেখা যায়, তা তো সকলেরই জানা। এর আগে ১৪ জুলাই ডালাসে হবে প্রথম সেমিফাইনাল। ১৯ জুলাই নিউজার্সিতে হবে ফাইনাল।

কলম্বিয়া-ঘানা ম্যাচ দিয়ে শেষ হয়েছে শেষ বত্রিশ পর্ব। শেষ ষোলোর লাইনআপও চূড়ান্ত হয়ে গেছে। বাংলাদেশ সময় আজ রাত ১১টায় কানাডা-মরক্কো ম্যাচ দিয়ে শুরু হচ্ছে শেষ ষোলো। পরবর্তীতে রাত ৩টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-প্যারাগুয়ে। জার্মানিকে হারিয়ে চমকে দেওয়া প্যারাগুয়ে কি এবার ফ্রান্সেরও বিদায়ঘণ্টা বাজিয়ে দেবে—এই প
১৮ মিনিট আগে
এবারের বিশ্বকাপে মাঠের লড়াই তো রোমাঞ্চকর হচ্ছেই। বিশেষ করে নকআউট পর্বে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। শুধু কি মাঠের পারফরম্যান্স! মাঠের বাইরের বিভিন্ন ঘটনা নিয়েও চলছে আলাপ-আলোচনা। যার মধ্যে ইংল্যান্ডের ফুটবলারদের ভায়াগ্রা ব্যবহারের কাহিনি চমকে দেওয়ার মতোই।
৪১ মিনিট আগে
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচটা হয়ে থাকল মেসিময়। রেকর্ড বই তছনছ করেছেন বলে নয়। মিক্সড জোনে এক নারী সাংবাদিককে তাঁর চুমুর ঘটনা ভাইরাল। এখানেই শেষ নয়। প্রতিপক্ষের ফুটবলারদের সঙ্গে ছবি তোলার সময় করেছেন মজাও।
১ ঘণ্টা আগে
চার ম্যাচে ৯ গোল, একটিও গোল হজম নয়। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন যেন ধীরে ধীরে নিজের ভয়ংকর রূপে ফিরছে। কেপ ভার্দের বিপক্ষে হতাশাজনক ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করা দলটি এখন টানা তিন ম্যাচে প্রতিপক্ষের দম কার্যত দম বন্ধ করে দিয়েছে। শেষ বত্রিশে অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর তাই শিরোপাপ্রত্যাশীদের তালি
২ ঘণ্টা আগে