বিবিসির খবর

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে ‘সি’ গ্রুপে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়েছে সংস্থাটি। বিসিবির সঙ্গে দফায় দফায় বৈঠক করেও সিদ্ধান্ত বদলাতে পারেনি আইসিসি। সম্প্রতি ঢাকায় এসে বিসিবি কর্তাদের সঙ্গে আলোচিত বিষয়টি নিয়ে বৈঠকে বসেছিল আইসিসির প্রতিনিধি দল। ভারতে তেমন কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলেও অবহিত করা হয়েছে আইসিসির পক্ষ থেকে। এরপরও বিসিবিকে সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে পারেনি আইসিসি।
ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় বিসিবি। কোনো পরিস্থিতিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না। শেষ পর্যন্ত বিসিবি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে না আসলে আইসিসিও বিকল্প ভেবে রেখেছে। আইসিসির সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছিল এএফপি। ওই সূত্র জানিয়েছে, বাংলাদেশকে নিয়ে চলমান অচলাবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে ভেবে রেখেছে আইসিসি। ছোট সংস্করণের বিশ্বকাপে যেসব দল জায়গা করে নিতে পারেনি তাদের মধ্যে র্যাঙ্কিংয়ে সবার ওপরে আছে স্কটিশরা
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প দল হিসেবে আইসিসির সঙ্গে কোনো কথা না হলেও অনাগ্রহী নয় স্কটল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার প্রস্তাব দিলে ফিরিয়ে দেবে না ইউরোপের দলটি। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বিবিসি।

মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়ার ঘটনায় জল কম গড়ায়নি। এই ইস্যুতে বাংলাদেশ এবং ভারতের ক্রিকেটীয় সম্পর্কের অবনতি হয়েছে। সম্পর্কে উন্নয়নে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছে বিসিবির একটি দায়িত্
৩ মিনিট আগে
কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম জয়ের দেখা পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। দলের জয়ের দিনে ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেছেন অভিষেক শর্মা। তবে আচরণবিধি লঙ্ঘনের জন্য তাঁকে জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ
২৪ মিনিট আগে
র্যাঙ্কিংয়ের ব্যবধানটা মাঠের লড়াইয়ে ফুটিয়ে তুলতে পারল না বাংলাদেশ। এশিয়ান গেমস বাছাই হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তির শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। আজ ব্যাংককের আরটিএএফ টার্ফে ৩-২ গোলে হেরেছেন আশরাফুল-আমিরুলরা।
২ ঘণ্টা আগে
বসনিয়া এন্ড হারজেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে যাওয়ায় বিশ্বকাপে আর খেলতে পারছে না ইতালি। টানা তৃতীয়বার বিশ্বকাপে খেলতে না পারার ব্যর্থতায় চলছে পদত্যাগের হিড়িক। ইতালির ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনার পদত্যাগের রেশ না কাটতেই সরে দাঁড়ালেন জিয়ানলুইজি বুফন।
২ ঘণ্টা আগে