
টানা দুই ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ভারতের বিপক্ষে নেমেছিল বাংলাদেশ। কিন্তু শক্তিশালী প্রতিপক্ষের সামনে সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে পারেনি জিমি-আমিরুলরা। পুরো ম্যাচেই ভারতের দাপটের সামনে পড়ে বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে।
নাগোয়ার জিফু প্রিফেকচুরাল গ্রিন স্টেডিয়ামে পুল পর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে ভারত ১০-০ গোলে হারিয়েছে বাংলাদেশকে। পাঁচ ম্যাচে দুই জয় ও তিন হার নিয়ে পুল পর্ব শেষ করেছে বাংলাদেশ। এখন তাদের খেলতে হবে স্থান নির্ধারণী ম্যাচে।
প্রথম কোয়ার্টারে আভিষেকের গোলে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে যুগরাজ সিং এবং পেনাল্টি কর্নার থেকে হারমানপ্রিত সিং গোল করে ব্যবধান বাড়ান।
তৃতীয় কোয়ার্টারেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় ভারত। এই সময়ে বাংলাদেশকে আরও চারবার গোল হজম করতে হয়। ফলে শেষ কোয়ার্টারে ৭-০ ব্যবধানে পিছিয়ে থেকে মাঠে নামে বাংলাদেশ।
শেষ কোয়ার্টারেও ভারতের আক্রমণ সামলাতে পারেনি বাংলাদেশ। আরও তিন গোল করে ১০-০ ব্যবধানের জয় নিশ্চিত করে ভারত। পাঁচ ম্যাচের সব কটিতে জিতে পুলের শীর্ষে থেকেই পুল পর্ব শেষ করেছে তারা।

জাপানে এশিয়ান গেমসে নারী ক্রিকেট দলের প্রধান কোচ সারোয়ার ইমরানের মন্তব্য নিয়ে চলছে সমালোচনা। নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে জাপানে সাংবাদিকদের কোচ যা বলেছিলেন, সেটা পুরোপুরি মিথ্যাচার বলে দাবি করেছেন নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবু।
১ ঘণ্টা আগে
১৯ বছর আগের এক ঘটনা। বাথটাবে বসা এক শিশুকে গোসল করানোর সময় হাসছেন লিওনেল মেসি। তাঁর মুখের হাসি দেখে হাসছে সেই শিশু। ২০০৭ সালের সেই শিশু যে লামিনে ইয়ামাল, তা এতক্ষণে অনেকে বুঝতে পেরেছেন। তবে এই ছবি প্রকাশ করতে ইয়ামাল আপত্তি করেছিলেন।
১ ঘণ্টা আগে
থাইল্যান্ডের বন্যায় বিমান চলাচল ব্যাহত হওয়ায় আটকে থাকার পর সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকায় পৌঁছেছে দুই দল। তবে বিমানবন্দর থেকে বের হলেও শেষ হয়নি দুর্ভোগ—সঙ্গে আনতে পারেনি নিজেদের লাগেজ।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শুরুর আগেই শেষ নাজমুল হোসেন শান্তর। সেটার চেয়েও বড় কথা তাঁর অসুস্থতার ধরন। রক্ত পরীক্ষায় শরীরে সংক্রামক জীবাণু পাওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদুল ইসলাম। তড়িঘড়ি করেই তাঁকে জাপান থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে