
২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহ হতে চলল। কিন্তু যে আর্জেন্টিনা টানা দুইবার শিরোপা জিততে গিয়েও সফল হলো না, তাদের নিয়ে কথাবার্তা কি এত সহজে থামে! তবে আলবিসেলেস্তেদের নিয়ে অনেক রকম গুঞ্জন ছড়াচ্ছে। এসবে কান দিতে না করেছেন ১৯৭৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি মারিও কেম্পেস।
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ফিফার বাড়তি সুবিধা পাচ্ছে বলে অনেক খবর ছড়িয়েছিল। লিওনেল স্কালোনিও এসব ব্যাপারে প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তবে ফাইনালের পর শোনা যায় উল্টো ঘটনা। রেফারি স্লাভকো ভিনচিচের বেশ কিছু সিদ্ধান্ত আর্জেন্টিনা-স্পেন ফাইনালের ফলে প্রভাব রেখেছে বলে শোনা যাচ্ছে। সামাজিক মাধ্যমে এসব আলোচনা যখন তুঙ্গে, তখন নীরবতা ভাঙলেন কেম্পেস। ১৯৭৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার বলেন, ‘দলের সমালোচনা করতে হলে গঠনমূলক উপায়ে করুন। তবে ভিত্তিহীন কোনো গুজবে কান দেবেন না।’
কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে নকআউট পর্বের দুই ম্যাচে আর্জেন্টিনা ৩-২ গোলে জেতে। বিশেষ করে শেষ ষোলোতে মিসরের বিপক্ষে আলবিসেলেস্তেরা জয় পায় ২-০ গোলে পিছিয়ে থেকে। কোয়ার্টারে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারালেও ম্যাচটা গড়ায় অতিরিক্ত সময়ে। আর ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালেও স্কালোনির দল জেতে শেষ মুহূর্তের ম্যাজিকে। তবে ফাইনালে স্পেনের সামনে এক রকম অসহায় দেখায় আর্জেন্টিনাকে। ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় লিওনেল মেসি-এনসো ফের্নান্দেসদের।
ফাইনালে দল যে খারাপ খেলছে, সেটা স্বীকার করছেন কেম্পেসও। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী স্ট্রাইকার বলেন, ‘আগের তিন ম্যাচের মতো দল ভালো খেলেনি। কিন্তু ফুটবল যে এমনই। কখনো ভালো দিন আসে। কখনোবা সেটা খারাপ। ক্যারিয়ারে এমন অভিজ্ঞতার মুখোমুখি অনেকবার হতে হয়েছে আমাকে।’
খেলোয়াড়দের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই কি দল ফাইনালে এমন খেলেছে—দেশে ফেরার পর এমন কথা শোনার পর খেপে গিয়েছিলেন স্কালোনি। এমনকি শিরোপা নির্ধারণী ম্যাচে যে বিতর্কিত রেফারিং নিয়ে কথাশোনা যাচ্ছে, তাও উড়িয়ে দিয়েছেন তিনি। রেফারিং ন্যায্য হয়েছে বলে দাবি করেন স্কালোনি। ফাইনালে হার নিয়ে কেম্পেস বলেন, ‘আর্জেন্টিনার জার্সি পরার অর্থ কী ছিল আমার কাছে, সেটা আপনাদের জানা। দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে খেলোয়াড়ের কাছে বড় কিছু হতে পারে না।’
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল পুনরায় হওয়ার দাবিতে যে পিটিশন বের করা হয়েছে, তাতে ৬২ হাজার মানুষ স্বাক্ষর করেছেন বলে শোনা গেছে। এমনকি আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বের করে দেওয়ারও পিটিশন করা হয়েছে। এখানে আড়াই কোটির বেশি স্বাক্ষর এসেছে। সামাজিক মাধ্যমে এসব কী চলছে, তা নিয়ে অত কিছু ভাবছেন না কেম্পেস। তাঁর চাওয়া, দলের কঠিন সময়েও যেন সমর্থন দেওয়া হয়। ইনস্টাগ্রামে কেম্পেস বলেন, ‘এই জার্সিকে ভালো সময়েও সম্মান করতে হবে। কঠিন সময়েও সম্মান করা উচিত। আর্জেন্টিনা দীর্ঘজীবী হোক।’
১৯ জুলাই আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জিতেছে স্পেন। এর আগে ২০১০ বিশ্বকাপে স্প্যানিশরা জিতেছিল ১-০ গোলেই। সেই ফাইনালও গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। এখন পর্যন্ত সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে ব্রাজিল। ইতালি ও জার্মানির রয়েছে চারটি করে শিরোপ। তিনবার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। উরুগুয়ের সমান দুটি শিরোপা জিতেছে স্পেন। আর ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ এসেছে ১৯৬৬ সালে।

জিম্বাবুয়ে সিরিজের ব্যর্থতা ঝেড়ে ফেলে এখন সামনে এগোনোর পালা বাংলাদেশ দলের। আগস্টে অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। অন্যান্য সময় অস্ট্রেলিয়া তুলনামূলক দ্বিতীয় সারির দল দিলেও এবার আর সেটা করেনি। নাজমুল হোসেন শান্তর মতে অজিরা এবার বাংলাদেশ সিরিজকে অনেক গুরুত্ব দি
১ ঘণ্টা আগে
ইয়ুর্গেন ক্লপের জার্মানির প্রধান কোচ হওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা চলছিল। অবশেষে আজ এল আনুষ্ঠানিক ঘোষণা। কিন্তু হট সিটে বসতে না বসতেই দিলেন হুংকার। তাতে করে জার্মানদের কোচ হিসেবে মেয়াদ নাও পূর্ণ করতে পারেন তিনি।
২ ঘণ্টা আগে
বার্মিংহাম ফনিক্সের হয়ে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড খেলার কথা ছিল মোস্তাফিজুর রহমানের। কিন্তু চোটের কারণে ছিটকে গেছেন এই পেসার। তাঁর বদলি হিসেবে অস্ট্রেলিয়ান বোলার বেন দারশুইসকে দলে নিয়েছে বার্মিংহাম।
৩ ঘণ্টা আগে
যেখানেই বল, সেখানেই মার্ক কুকুরেয়া—২০২৬ ফুটবল বিশ্বকাপে ব্যাপারটা ছিল এমনই। রক্ষণভাগ তো দারুণভাবে সামলেছেনই, কখনো কখনো তিনি উঠে এসেছেন আক্রমণভাগে। তবে ঝাঁকড়া চুলের এই তারকা ফুটবলারের যে এক দুঃখের ঘটনা আছে, সেটা কজনইবা জানেন? বিশ্বকাপ জয়ের পর সে ব্যাপারে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে