
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। টুর্নামেন্ট শেষ হওয়ার তিন দিনের মাথায় এবার সেরা একাদশ প্রকাশ করল ফিফা। যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের পাশাপাশি ফ্রান্সের ফুটবলারদের আধিপত্য।
৪-৩-৩ ফরমেশনে সাজানো ফিফার এই একাদশে জায়গা পেয়েছেন বিশ্বকাপে অংশ নেওয়া ছয়টি দেশের খেলোয়াড়। শিরোপাজয়ী স্পেন থেকে রয়েছেন তিনজন—ডিফেন্ডার মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো এবং মাঝমাঠের অন্যতম ভরসা রদ্রি। স্পেনের বিশ্বকাপ জয়ে এই তিনজনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
ফাইনালে হেরে রানার্সআপ হওয়া আর্জেন্টিনার দুই ফুটবলার বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। দুর্দান্ত পারফরম্যান্সে আরেকটি স্মরণীয় বিশ্বকাপ কাটানো অধিনায়ক লিওনেল মেসি আছেন আক্রমণভাগে। তাঁর সঙ্গে রক্ষণভাগে জায়গা পেয়েছেন লিসান্দ্রো মার্তিনেস।
ফিফার নির্বাচিত সেরা একাদশে জায়গা পাওয়া ফ্রান্সের তিন খেলোয়াড় হলেন কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে ও ডিফেন্ডার দায়ো উপামেকানো। টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে সেরা একাদশে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।
আক্রমণভাগে মেসি ও এমবাপ্পের পাশাপাশি আছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের নাম। প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে চার ম্যাচে সাত গোল করেছেন ম্যানচেস্টার সিটির এই ফুটবলার। সেই পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন হালান্ড।
গোলরক্ষক হিসেবে একাদশে সবচেয়ে বড় চমক কেপ ভার্দের ভোজিনিয়া। টুর্নামেন্টে একের পর এক অসাধারণ সেভ করে নজর কাড়া এই গোলরক্ষক কেপ ভার্দের ঐতিহাসিক বিশ্বকাপ অভিযানের অন্যতম নায়ক ছিলেন।
২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ:
গোলরক্ষক: ভোজিনিয়া (কেপ ভার্দে)
ডিফেন্ডার: পেদ্রো পোরো (স্পেন), দায়ো উপামেকানো (ফ্রান্স), লিসান্দ্রো মার্তিনেস (আর্জেন্টিনা), মার্ক কুকুরেয়া (স্পেন)
মিডফিল্ডার: রদ্রি (স্পেন), জুড বেলিংহাম (ইংল্যান্ড), মাইকেল ওলিসে (ফ্রান্স)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা), আরলিং হালান্ড (নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

পুরস্কার বিতরণ ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল-২০২৬। এবারের আয়োজনে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) শতাধিক সদস্য আটটি ইভেন্টের ১২টি ডিসিপ্লিনে অংশ নেন। বহু ইভেন্টে সাফল্য দেখিয়ে এবার মো. আবদুল মান্নান লাডু ট্রফি—স্পোর্টসম্যান অব
৮ ঘণ্টা আগে
জর্ডানে যাওয়ার আগের দিন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের কোচিং স্টাফে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দীর্ঘদিন দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করা গোলাম রব্বানী ছোটনকে সরিয়ে প্রধান কোচ করা হয়েছে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে। ছোটনকে দেওয়া হয়েছে সহকারী কোচের দায়িত্ব।
৮ ঘণ্টা আগে
ক্রিকেটারদের খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর তদন্ত শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির উপদেষ্টা আমির মীর সামাজিকমাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন।
৯ ঘণ্টা আগে
১৬ বছর আগের কথা। মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম, সাব্বির রহমানরা গুয়াংজুতে এশিয়ান গেমসে সোনা জিতে উচ্ছ্বাসে মেতেছিলেন। গুয়াংজুর পর এবার জাপানে সেই গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে নামছে বাংলাদেশ। প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন আগেভাগেই জাপানের কন্ডিশন সম্পর্কে ধারণা পেয়ে গেছেন।
৯ ঘণ্টা আগে