
আন্তর্জাতিক হকির আঙিনায় নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল। এশিয়ান গেমস বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে তারা। হকির ইতিহাসে বাংলাদেশ নারী দলের এটিই প্রথম আন্তর্জাতিক জয়। আর তা এল দুই ম্যাচ খেলেই।
প্রথম ম্যাচে শক্তিশালী চায়নিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র করার পর এই জয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। জাকার্তার জিবিকে হকি মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা গেছে বাংলাদেশের মেয়েদের। ম্যাচের ১১ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে লিড এনে দেন শারিকা রিমন। তবে সমতায় ফিরতে সময় নেয়নি উজবেকিস্তান। ঠিক এক মিনিট পরেই পেনাল্টি কর্নার থেকে গোলটি শোধ করেন খুজায়েভা মাদিনাবোনু।
ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে আবারও আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। ২৪ মিনিটে কনা আক্তারের দুর্দান্ত এক ফিল্ড গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজরা। বিরতির পর ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলের ব্যবধান ৩-১ করেন আইরিন আক্তার রিয়া। শেষ কোয়ার্টারে ৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে উজবেকিস্তান ব্যবধান ৩-২ করলেও বাকি সময়টা লিড ধরে রাখে বাংলাদেশ। এই জয়ে ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার রিয়া।
পুলের প্রথম ম্যাচে চায়নিজ তাইপের বিপক্ষে পিছিয়ে থেকেও ৫-৫ গোলে ড্র করে ১ পয়েন্ট অর্জন করেছিল বাংলাদেশ। আজ উজবেকিস্তানকে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট পাওয়ায় ‘পুল এ’তে বাংলাদেশের অবস্থান এখন সুসংহত। আগামী পরশু পুল পর্বের শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় বা ড্র করতে পারলেই সেমিফাইনালের সঙ্গে এশিয়ান গেমসে খেলারও টিকিট পাবেন অর্পিতা-আইরিনরা।

প্রথম ম্যাচ জিতেও ওয়ানডে সিরিজ নিজেদের করে নিতে পারেনি নিউজিল্যান্ড; হেরে গেছে ২-১ ব্যবধানে। ওয়ানডে শেষে এবারে টি-টোয়েন্টির পালা। আগামী ২৭ এপ্রিল সংক্ষিপ্ত ওভারের সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। তার আগে দলে পরিবর্তন আনল সফরকারীরা।
১০ মিনিট আগে
আগামী আগস্টে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বকে সামনে রেখে এই দুই খেলোয়াড়কে ক্যাম্পে ডাকার পরিকল্পনা করছে বাফুফে। অ্যাডামের পাসপোর্টের কাজ এখনো বাকি আছে। নিজের ফেসবুক পেজে ফাহাদ করিম বলেন, ‘অ্যাডামের ভিডিও ফুটেজ এবং ওর বায়োডাটা আমি আমাদের টেকনিক্যাল টিমকে দিয়েছি এবং তারা খুবই মুগ্ধ
১৫ মিনিট আগে
লা লিগায় বার্সেলোনার সঙ্গে শিরোপার লড়াইয়ে বেশ পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদের জন্য রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচটি জেতার বিকল্প নেই। হারলে শিরোপার লড়াই থেকে একরকম পিছিয়ে পড়বে লস ব্লাঙ্কোসরা। শেষ পর্যন্ত ফল যা-ই হোক না কেন, বেতিসের বিপক্ষে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে কিলিয়ান এমবাপ্পের জন্য; একই সঙ্গে শঙ্কারও।
১ ঘণ্টা আগে
এই জয়ে ১৪ ম্যাচে আবাহনীর সংগ্রহ এখন ২৮ পয়েন্ট। সমান পয়েন্ট হলেও এক ম্যাচ কম খেলে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। আবাহনীর এই জয় লিগের আসন্ন ম্যাচগুলোতে বসুন্ধরা কিংসকে নিশ্চিতভাবেই প্রবল চাপে রাখবে। আগামীকাল ঘরের মাঠে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে টেবিল টপাররা। এই হারে ২৫ পয়েন্ট...
২ ঘণ্টা আগে