
ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে সাকিব আল হাসানের প্রশ্নবিদ্ধ হয় বোলিং অ্যাকশন। প্রথমে ইংল্যান্ডে, পরে আন্তর্জাতিক ক্রিকেটেই নিষিদ্ধ হয়ে যায় তাঁর বোলিং। গত মাসে চেন্নাইয়ে বোলিং অ্যাকশন শোধরানোর পরীক্ষা দিয়েও পাস করতে পারেননি বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। বিষয়টি দুদিন আগেই নিশ্চিত হওয়া গেলেও বিসিবি নীরব ছিল। তারা আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, বোলার সাকিবের নিষেধাজ্ঞা বহালই আছে।
বিসিবি আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে বোলিং অ্যাকশন পরীক্ষায় পুনর্মূল্যায়ন করে দেখা যায়, তাঁর বোলিং অ্যাকশনে সমস্যা রয়েই গেছে। এতে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধই থাকছে। নতুন করে পরীক্ষা দিয়ে যদি পাস করতে পারেন তবেই তিনি ফিরতে পারবেন বোলিংয়ে। তবে শুধু ব্যাটার হিসেবে সাকিব ঘরোয়া আর আন্তর্জাতিক ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারবেন।
বোলিং পরীক্ষায় ব্যর্থ সাকিবের চ্যাম্পিয়নস ট্রফির দলে স্বাভাবিকভাবেই জায়গা হচ্ছে না। এমনকি তাঁর আন্তর্জাতিক ক্রিকেটেরও নীরব সমাপ্তি ঘটতে যাচ্ছে বলা যায়। আগামীকাল নির্বাচকেরা আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল ঘোষণা করে দেবে বলে জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ। আরেক তারকা ক্রিকেটার তামিম ইকবাল আনুষ্ঠানিকভাবে গতকাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেওয়ায় ১৮ বছরের মধ্যে প্রথমবারের মতো বিসিবি একটা আইসিসির টুর্নামেন্টের দল দেবে যেখানে থাকছেন না সাকিব-তামিম।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মোস্তাফিজুর রহমানের বাদ পড়া নিয়ে কম নাটক হয়নি। এই ইস্যুতে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। এমনকি ভারত ম্যাচ বাতিলের হুমকি দিয়ে আইসিসিকে চিন্তায় ফেলে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
১০ ঘণ্টা আগে
ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল। তিনি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
১১ ঘণ্টা আগে
আরও একটা ফাইনালের মঞ্চ। আরও একবার প্রতিপক্ষ সেই ভারত। যে দলের কাছে হেরে বারবার স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের। কিন্তু এবার আর কোনো ভুল করতে চায় না দলটি। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতকে হারিয়ে প্রতিশোধের বার্তা দিয়ে রাখলেন বাংলাদেশের অধিনায়ক মিঠু চৌধুরী।
১১ ঘণ্টা আগে
আগামী সেপ্টেম্বরে জিম্বাবুয়ের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে দীর্ঘ আট বছর পর আফ্রিকান দেশটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে ক্রিকেটের পরাশক্তিরা। আজ অজিদের জিম্বাবুয়ে সফরের সূচি চূড়ান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে