
২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনাল নিয়ে রোমাঞ্চিত পুরো বিশ্ব। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের লড়াইয়ে শেষ হাসি হাসবে কে—ফুটবলপ্রেমীরা যখন এই প্রশ্নের উত্তর খোঁজার অপেক্ষায়, তখন মিলেছে ভয়ংকর এক দুঃসংবাদ। কানাডার দাবানলের ধোঁয়ায় নিউজার্সির পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে পরশু বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল। বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ যখন দরজায় কড়া নাড়ছে, তখন এই এলাকার পরিবেশ ‘বিষাক্ত’ হয়ে উঠেছে। কানাডার এক দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ার কারণে নিউজার্সি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেন, ‘কানাডার দাবানল থেকে আসা ধোঁয়া আমাদের শহরের ওপর ছড়িয়ে পড়েছে এবং এই মুহূর্তে এর অর্থ কী তা পরিষ্কারভাবে জানাতে চাই। সবার জন্যই বায়ুর মান অস্বাস্থ্যকর।’
খারাপ বায়ুমানের কারণে স্থানীয় কর্তৃপক্ষ দীর্ঘ সময় জনগণকে বাইরে অবস্থান না করার পরামর্শ দিয়েছে। এমনকি হাঁপানি-হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের পাশাপাশি অন্যান্যদেরও আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নিউইয়র্কের মেয়র মামদানি বলেন, ‘শুধু হাঁপানি বা হৃদ্রোগে আক্রান্তদের জন্য নয়, শুধু বয়স্কদের জন্যও নয়; বরং প্রত্যেকেই এর শিকার হতে পারেন। এটি অত্যন্ত গুরুতর বিষয়। আমরা এমন এক বায়ুমান স্তরে পৌঁছেছি, যা প্রত্যেক নিউইয়র্কবাসীর জন্য বিপজ্জনক। যদি আপনি ভেবে থাকেন যে কাজ শেষে ঘুরতে বের হবেন, তাহলে আবার ভাবুন।’
নিউজার্সির পরিবেশ এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনির এক কথায় স্পষ্ট হয়ে যাবে। নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে পেট্রোনি বলেন, ‘নিউইয়র্ক সিটির বাতাসে শ্বাস নেওয়া ১০টি সিগারেট খাওয়ার সমতুল্য।’ এই পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষ মানুষকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। যাঁরা বাইরে বের হবেন, তাঁদের মাস্ক পরতে বলা হয়েছে।’
শুধু নিউইয়র্ক নয়, যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলকেই প্রভাবিত করছে। যেখানে ইলিনয়ের প্রধান শহর শিকাগোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শিকাগো ফায়ার-ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস ম্যাচ। তবে নিম্নমানের বাতাসের কারণে তা স্থগিত করতে হয়েছে। তৈরি হয়েছে বিশ্বকাপ ফাইনাল নিয়ে অনিশ্চয়তাও।
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে আলোচনায় আসছে লিওনেল মেসি-লামিনে ইয়ামালের ১৯ বছরের পুরোনো এক ঘটনা। ২০০৭ সালে বাথটাবে ইয়ামালকে গোসল করিয়েছিলেন মেসি। সামাজিক মাধ্যমে ভাইরাল এই ছবিটি ইউনিসেফ গত রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে। পরশু মেটলাইফে ইয়ামাল-মেসি নামবেন শিরোপার লড়াইয়ে।

বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৮ মিনিট আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
২৬ মিনিট আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
২ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
৩ ঘণ্টা আগে