
২০২৬ ফুটবল বিশ্বকাপে কত নতুন কিছুই তো এনেছে ফিফা। হাইড্রেশন ব্রেকের পাশাপাশি ভিএআর ক্ষমতার সম্প্রসারণ যে নতুন সংযোজনেরই অংশ। ফাইনালে থাকছে আরও চমক। শিরোপা নির্ধারণী ম্যাচে বিশেষ আংটি দিচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে পরশু আর্জেন্টিনা-স্পেন ফাইনাল দিয়ে শেষ হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। চ্যাম্পিয়ন দলকে আইকনিক বিশ্বকাপ ট্রফি ও মর্যাদাপূর্ণ স্বর্ণপদকের পাশাপাশি দেওয়া হবে বিশেষভাবে তৈরি চ্যাম্পিয়নশিপ আংটি। ফিফার কোনো প্রতিযোগিতার ইতিহাসে এবারই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দল পাচ্ছে এমন আংটি।
ফিফা গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্বকাপ ফাইনালের জন্য ২০২৬টি ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপ রিং বানানো হয়েছে। সরাসরি ২০২৬ সালের বিশ্বকাপকে স্মরণ করে তৈরি করা হয়েছে। এর মধ্যে ৩০ আংটি চ্যাম্পিয়ন ফুটবলার ও প্রতিনিধিদের দেওয়া হবে। বাকি ১৯৯৬ আংটি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য অফিশিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিক্রি করা হবে। এতে করে সমর্থকেরাও ২০২৬ ফিফা বিশ্বকাপের একটি অনন্য স্মারক নিজেদের সংগ্রহে রাখতে পারেন।
আংটির এক পাশে থাকছে ফিফা বিশ্বকাপ ট্রফির নকশা এবং অন্য পাশে থাকবে বিজয়ী দলের পরিচয় অনুযায়ী বিশেষ নকশা। প্রত্যেক আংটিতে থাকছে আলাদা নম্বর। ব্যক্তির আঙুলের মাপ অনুযায়ী তৈরি করা হবে এবং এর সঙ্গে প্রমাণস্বরূপ একটি সনদ দেওয়া হবে। ফাইনাল শেষেই চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ও প্রধান কোচকে স্মারক হিসেবে অস্থায়ী আংটি দেওয়া হবে।
চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারিত ৩০ আংটি প্রত্যেকের আঙুলের সঠিক মাপ অনুযায়ী কাস্টমাইজ করে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে, যাতে এই ঐতিহাসিক অর্জনের স্মৃতি আজীবন অমলিন থাকে। ফুটবল বিশ্বকাপে একমাত্র ফুটবলার হিসেবে দুইবার গোল্ডেন বলজয়ী লিওনেল মেসির কাছে এবার অনেক পুরস্কার জয়ের সুযোগ থাকছে। এবার তিনি তৃতীয়বারের মতো পেতে যাচ্ছেন গোল্ডেন বল। আর চ্যাম্পিয়ন হলে প্রথম অধিনায়ক হিসেবে পাবেন ঐতিহাসিক আংটি।
গোল্ডেন বুটের লড়াইয়েও মেসি সবার ওপরে। ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন তিনি। কিলিয়ান এমবাপ্পে ৮ গোল করলেও তাঁর তিন অ্যাসিস্ট। তিনি আগামীকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামছেন।
নিউজার্সিতে পরশু স্পেন দ্বিতীয় বিশ্বকাপ জিততে মাঠে নামবে। এর আগে ২০১০ সালে একবারই ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশরা। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। যদি আলবিসেলেস্তেরা রোববার চ্যাম্পিয়ন হয়, তাহলে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার কীর্তি গড়বে স্কালোনির দল। এর আগে ইতালি-ব্রাজিলের ছিল এমন কীর্তি।

বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
১ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৩ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
৩ ঘণ্টা আগে