
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
আইসিসির এমন পদক্ষেপকে বাংলাদেশের প্রতি অবিচারই মানছেন ক্রীড়া উপদেষ্টা। রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর তা জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের আসিফ নজরুল বলেন, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো রকম সুযোগ নেই। আইসিসি থেকে সুবিচার পাইনি। এখনো আশা করবো আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার অধিকার যেটা শ্রীলঙ্কা আমাদের খেলার সুযোগ করে দিয়েছে এবং বহু নজির পৃথিবীতে আছে যে, অন্য একটা ভেন্যুতে নিরাপত্তা ঝুঁকির কারণে খেলা হচ্ছে।’
আসিফ নজরুল আরও বলেন, ‘আমাদের এখানে জেনুইন নিরাপত্তা ঝুঁকি আছে। আমরা এখনো আশা ছাড়িন, আশা করবো আইসিসি আমাদের জেনুইন নিরাপত্তা ঝুঁকির বিষয়টি সুবিবেচনার সঙ্গে নিয়ে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেবে। সেই আশাবাদে এখনো অপেক্ষা করছি।’
আসিফ নজরুলের পর আইসিসির দ্বিচারিতা নীতি নিয়ে প্রশ্ন তোলেন বুলবুল। বিসিবি সভাপতি বলেন, ‘বিশ্ব ক্রিকেট নিয়ে আমরা সন্দিহান। যেখানে ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাচ্ছে, সেখানে আইসিসি এরকম ২০ কোটি লোকের খেলা দেখার….। এই সিচুয়েশনে যখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ খেলতে যাচ্ছে না বা বাংলাদেশকে একটা আলটিমেটাম বেঁধে দেওয়া হয়েছে, তারপরে আমরা শেষ চেষ্টা করে যাব।’
ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে বুলবুল বলেন, ‘গত ফেব্রুয়ারিতে যখন একটি দেশ চ্যাম্পিয়নস ট্রফির জন্য অন্য একটি দেশে সফর করতে অস্বীকৃতি জানায়, তখন আইসিসি তাদের জন্য একটি নিরপেক্ষ ভেন্যুর ব্যবস্থা করেছিল। সেই দলটি তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির সমস্ত ম্যাচ ওই নিরপেক্ষ ভেন্যুতেই খেলেছিল। তারা একটি মাত্র মাঠে খেলেছে এবং একটি হোটেলেই অবস্থান করেছে। এটি তাদের জন্য একটি বিশেষ সুবিধা ছিল।’

এক আবরার আহমেদের কারণেই ‘দ্য হান্ড্রেডের’ নিলাম নিয়ে আলোচনা-সমালোচনা এখনো চলছে। সানরাইজার্স লিডসকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের ব্যঙ্গ-বিদ্রূপ তো রয়েছেই। এমনকি ভারতীয় ক্রিকেটারদের রোষানলে পড়েছে ‘দ্য হান্ড্রেডে’র এই ফ্র্যাঞ্চাইজি। এবার বিতর্ক উস্কে দিলেন সাবেক আইপিএল চেয়ারম্যান ললিত মোদি।
৯ ঘণ্টা আগে
ভারতের সবশেষ দুই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে জসপ্রীত বুমরা অসামান্য অবদান রেখেছেন। বিশেষ করে ডেথ ওভারে বোলারদের জন্য যে বিষাক্ত মৃত্যুবাণ ছোড়েন, সেটার জবাব দেওয়ার মতো ভাষা থাকে না ব্যাটারদের কাছে। কিন্তু ছন্দে থাকা এমন এক ক্রিকেটারের বেতন ২ কোটি রুপি কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ঈদের ছুটি শেষে ফের শুরু হবে দেশের ফুটবল নিয়ে উন্মাদনা। নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ, ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফ, জাতীয় দল—বাংলাদেশের সব ফুটবল দলই মাঠে নামছে। যার মধ্যে জাতীয় দলের দুটি ম্যাচ রয়েছে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে। শমিত শোম এখন এই দুই ম্যাচকে ‘পাখির চোখ’ করেছেন।
১১ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) যখন দরজায় কড়া নাড়ছে, তখন চলছে পাকিস্তান-আফগানিস্তান রাষ্ট্রীয় সংঘাত। তাতে করে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটারদের পিএসএলে অংশগ্রহণ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দুশ্চিন্তা করতে না করেছে।
১২ ঘণ্টা আগে