Ajker Patrika

বাংলাদেশের হয়ে খেলতে আর বাধা নেই হামজার

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ২১: ৪৬
বাংলাদেশের হয়ে খেলতে আর বাধা নেই হামজার
লাল-সবুজের পতাকা হাতে হামজা। ছবি: ফেসবুক

অবশেষে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন মিলল। যার সুবাদে হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই। আজ এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

ফিফার অনুমোদন পাওয়ার খবরটি বাফুফের পক্ষ থেকেও জানানো হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে, হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে।

হামজা নিজেও সুখবরটা পেয়ে রোমাঞ্চিত। ভিডিও বার্তায় এই ডিফেন্ডার বলেন, ‘সবকিছুর জন্য আমি খুবই আনন্দিত। বাংলাদেশের হয়ে খেলতে অধীর হয়ে আছি। আশা করি শিগগিরই সবার সঙ্গে দেখা হবে।’

২৭ বছর বয়সী হামজার জন্ম ইংল্যান্ডে হলেও তাঁর মা বাংলাদেশি। মায়ের বাড়ি ছিল সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। মায়ের সঙ্গে তিনি বাংলাদেশে এসেছেন কয়েকবার, সিলেটেও ঘুরে গেছেন। মায়ের সূত্র ধরেই লাল-সবুজ জার্সি গায়ে চড়ানোর অপেক্ষায় হামজা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের মঞ্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি

নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হওয়ার দাবি ইরানি গণমাধ্যমের, ‘গুজব’ বলে উড়িয়ে দিচ্ছে ইসরায়েল

এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র

ইরান যুদ্ধ থেকে ‘প্রস্থানের পথ’ খুঁজছে ইসরায়েল

ইরানের স্বল্পস্থায়ী যুদ্ধের দুর্বলতা ও দীর্ঘমেয়াদি যুদ্ধের শক্তিমত্তা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত