Ajker Patrika

ইরান শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলবে কি না, জানে না এএফসি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১৮: ৪৩
ইরান শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলবে কি না, জানে না এএফসি
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত

ইরান কি বিশ্বকাপে খেলবে— ফুটবল বিশ্বে এই মুহূর্তে এর চেয়ে বড় প্রশ্ন আর নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ এখনো শেষ হয়নি। কবে শেষ হবে সেটাও অজানা। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে খেলার কথা কেইবা ভাবতে পারে। তাও আবার শত্রুর দেশে গিয়ে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দুনিয়ামালি জানান, কোনো অবস্থাতেই ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান। তবে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এ ব্যাপারে কিছুই জানে না। তারা ধরে নিচ্ছে ইরান খেলবে।

গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সতর্কবার্তায় জানান যে, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে বিশ্বকাপে অংশ নিলে ইরানি দলের ‘জীবন ও নিরাপত্তা’ ঝুঁকির মুখে পড়তে পারে। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল বিমান হামলার ফলে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এএফসির সাধারণ সম্পাদক উইন্ডসর পল জন বলেন, ‘আমাদের জানা মতে, ইরান খেলছে। তারা শেষ পর্যন্ত খেলবে কি না সেদিকে আমরা নজর রাখছি, তবে এই মুহূর্তে তারা টুর্নামেন্টে আছে। তারা খেলবে না—এমন কোনো আনুষ্ঠানিক তথ্য আমাদের কাছে নেই।’

উইন্ডসর জোর দিয়ে বলেন যে, এএফসি চায় ইরানের মতো একটি শীর্ষসারির দল বিশ্বমঞ্চে অংশ নিক। তিনি আরও যোগ করেন, ‘আশা করি তারা তাদের সমস্যাগুলো সমাধান করবে... এবং বিশ্বকাপে অংশ নিতে পারবে।’

ট্রাম্প তার ’ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে এক পোস্টে বলেছিলেন যে, ইরানি দল স্বাগত, ‘তবে আমি সত্যি মনে করি না যে তাদের সেখানে থাকাটা ঠিক হবে, তাদের নিজস্ব জীবন ও নিরাপত্তার স্বার্থেই।’

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান কাপে অংশগ্রহণকারী ইরান নারী ফুটবল দলের অধিনায়ক জাহরা ঘানবারি গতকাল তাঁর রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করেছেন। জাতীয় সংগীত গাইতে অস্বীকার করায় দেশে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যায়িত হওয়ার পর নারী দলের সাতজন সদস্য অস্ট্রেলিয়ায় আশ্রয়ের আবেদন করেছিলেন। অধিনায়কের এই সিদ্ধান্তের পর এখন মাত্র দুজন খেলোয়াড় অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার কথা রয়েছে।

প্রত্যাবর্তনকারী নারী খেলোয়াড়েরা মালয়েশিয়া থেকে ওমানে যাবেন। তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে উইন্ডসর জানান, এএফসি তাদের প্রস্থানের খবরের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত এবং আমরা সেটিকে সমর্থন করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

ইসরায়েলে শব্দের ১২ গুণ গতির ‘ড্যান্সিং মিসাইল’ নিক্ষেপ ইরানের, বৈশিষ্ট্য কী

র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত